Md. Abdul Mannan

Md. Abdul Mannan Advocate

বিদেশে পড়তে যেতে চাইলে অনলাইনে মিনিস্ট্রি থেকে সার্টিফিকেট সত্যায়ন করার Step-by-Step গাইডলাইন Dr-Ashiqur Rahmanবিদেশে উচ...
17/08/2025

বিদেশে পড়তে যেতে চাইলে অনলাইনে মিনিস্ট্রি থেকে সার্টিফিকেট সত্যায়ন করার Step-by-Step গাইডলাইন
Dr-Ashiqur Rahman
বিদেশে উচ্চশিক্ষার আবেদন করতে গেলে আমাদের একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টসহ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রের সত্যায়িত কপি প্রয়োজন হয় - মূলত এডমিশন কনফার্ম আর ভিসা আবেদনের প্রয়োজনে। আগে এই কাজের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হতো, তবে এখন সবকিছু করা যাচ্ছে পুরোটাই অনলাইনে, ঘরে বসে।
সরকারি প্ল্যাটফর্ম MyGov (মাইগভ) থেকে এখন smoothly করা যাচ্ছে বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়ন।

আপনাদের জন্য—ধাপে ধাপে পুরো প্রক্রিয়া (শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন):

✅ ধাপ ১: প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন
সফট কপি স্ক্যান করে রাখুন নিচের কাগজগুলোর:
- জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইনে রেজিস্টারকৃত জন্মনিবন্ধন সনদ
- একাডেমিক সার্টিফিকেট (SSC, HSC, Bachelor, Masters ইত্যাদি)
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট
শর্ত:
- ফাইল ফরম্যাট: JPG, JPEG বা PNG
- ফাইল সাইজ: সর্বোচ্চ ১ মেগাবাইট

✅ ধাপ ২: মাইগভ (MyGov) ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলুন
- ওয়েবসাইট: https://www.mygov.bd/
- সাইটে গিয়ে ‘নিবন্ধন’ অপশনে ক্লিক করুন
- নাম, মোবাইল নম্বর বা ইমেইল দিয়ে একটি অ্যাকাউন্ট খুলুন
পাসওয়ার্ড সেট করুন।

✅ ধাপ ৩: প্রোফাইল যাচাই করুন
- লগইন করার পর আপনাকে এনআইডি বা জন্মনিবন্ধন নম্বর দিয়ে প্রোফাইল যাচাই করতে হবে
- মনে রাখবেন: একটি এনআইডি দিয়ে কেবল একটি অ্যাকাউন্টই যাচাই করা যাবে।

✅ ধাপ ৪: নির্দিষ্ট আবেদন খুঁজে বের করুন
- হোমপেজে যান এবং খুঁজুন: ‘বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন’
- ক্লিক করলে ভিন্ন ভিন্ন আবেদন ক্যাটাগরি আসবে—যার মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারবেন
- চাইলে সার্চ বক্সে লিখেও খুঁজে নিতে পারেন (ভয়েস সার্চও করা যায়!)।

✅ ধাপ ৫: আবেদন ফর্ম পূরণ করুন
প্রত্যেক আবেদন অপশনের মধ্যে বিস্তারিত তথ্য পাবেন:
- কী কাগজ লাগবে
- কীভাবে ফর্ম পূরণ করবেন
-ফি কত
- কত সময় লাগবে
ফর্ম পূরণ টিপস:
-লাল চিহ্নিত (*) ঘরগুলো অবশ্যই পূরণ করুন
-ফর্ম পূর্ণ না করলে ‘ড্রাফট’ করে রেখে পরে সম্পূর্ণ করতে পারবেন।

✅ ধাপ ৬: নথিপত্র আপলোড করুন
- যেসব কাগজ সত্যায়ন করতে চান, সেগুলো স্ক্যান কপি আকারে আপলোড করুন
- ফাইল আপলোড না হলে আবেদন সাবমিট করা যাবে না
- চাইলে প্রোফাইল যাচাইয়ের পরপরই একবারে সব নথি আপলোড করে রাখতে পারেন
(পরবর্তীতে এসব থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় কপি যুক্ত হয়ে যাবে)।

✅ ধাপ ৭: আবেদন জমা ও ফি পরিশোধ
- সব তথ্য দিয়ে সাবমিট করুন
- অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করুন
- বিকাশ/নগদ
- কার্ড
- অনলাইন ব্যাংকিং

✅ ধাপ ৮: আবেদনের অগ্রগতি ট্র্যাক করুন
- আবেদন সাবমিট করার পর আপনি পাবেন একটি ট্র্যাকিং নম্বর
- এটি দিয়ে লগইনের পর ‘সেবা ব্যবস্থাপনা’ অপশন থেকে দেখতে পারবেন আপনার আবেদনের বর্তমান অবস্থা।

✅ ধাপ ৯: সত্যায়িত নথি ডাউনলোড করুন
নির্দিষ্ট কার্যদিবসের মধ্যে আপনার নথি যাচাই হয়ে গেলে:
- তা আপনার ড্যাশবোর্ডে পাওয়া যাবে
- সেখান থেকে আপনি PDF বা ইমেজ আকারে ডাউনলোড করে নিতে পারবেন।

🟢 বিশেষ টিপস
- সব প্রক্রিয়ায় যেন কোনো সমস্যা না হয়, তাই প্রথমেই এনআইডি দিয়ে প্রোফাইল যাচাই করে রাখুন
- সব নথির স্ক্যান কপি অবশ্যই নির্দিষ্ট ফরম্যাটে এবং ১ MB এর মধ্যে রাখুন
- একটি এনআইডি দিয়ে একাধিক অ্যাকাউন্ট ভেরিফাই করা যাবে না, খেয়াল রাখবেন
এই অনলাইন সত্যায়ন পদ্ধতি বিদেশে পড়তে যেতে চাওয়া শিক্ষার্থীদের জন্য সময় ও ঝামেলা—দুটোই কমিয়ে দিয়েছে। আর বারবার শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়া বা দালালের দ্বারে না গিয়ে নিজের হাতে সব করা এখন সহজ এবং নিরাপদ। Thanks to the current interim Gov’t of Bangladesh for thinking about higher study aspirants 🙌
তথ্যসূত্র: [ইউএনবি (UNB)]
----------------
Dr. Md Ashiqur Rahman

Copied

myGov-মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.

04/06/2025
10/12/2024

১৬ বছর আগে, ২০০৮ সালে, দামাস্কাসে আরব নেতাদের এক সম্মেলনে গাদ্দাফি, সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ডের দৃশ্য দেখিয়ে বলেছিলেন,

"প্রত্যেকের পালা আসবে, তারা তোমাদের জন্যও আসবে। সাদ্দামের যা হয়েছে, তা তোমাদেরও জন্য অপেক্ষা করছে।"

এরপর বন্ধুত্বপূর্ণ হাসি শোনা গিয়েছিল।

তখন টেলিভিশনের ক্যামেরাগুলো প্রথমে মোবারকের হাসি এবং পরে আসাদের হাসি দেখিয়েছিল।

তখন থেকে ঠিক তিন বছর পর কায়রোর ছাত্রদের আন্দোলনের মাধ্যমে ৩০ বছর ধরে মিশরের প্রেসিডেন্ট থাকা হোসনি মুবারকের ক্ষমতা উৎখাত হয়। ।

কিন্তু মুবারককে সহিংস প্রতিশোধ থেকে রক্ষা করেছিল সেনাবাহিনী, যাদের কাছে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন।
যদিও এরপর তাকে ছয় বছর বিভিন্ন রকম কারাবাসে কাটাতে হয়েছিল, এবং পরে তিনি একটি হুইলচেয়ারে বসে খুবই বৃদ্ধ অবস্থায় বেরিয়ে আসেন।

আরও ঠিক তিন বছর পর সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হয়। দামাস্কাস প্রায় তিন বছর ধরে অবরোধে ছিল, কিন্তু পরে পরিস্থিতি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে যায় ইরানের শীয়া আর রাশিয়ার পুতিনের কল্যানে ।

এখন দামাস্কাস রাতারাতি পতন হয়েছে, এবং আসাদের অবস্থান এখনও সম্পূর্ণ অজানা।

তাই জনপ্রিয় প্রবাদটি আমাদের সবসময় মনে রাখা উচিত: "He who laughs last laughs best!"

গাদ্দাফি'র শেষটা তো সবাই জানি।
আমাদের দেশের "আপা" র পতনও দেখলাম..

এবারের দেখার পালা মিশরের শাসক "সিসি"র শেষটা কিভাবে হয়... ওয়েটিং....

06/10/2024

Alhamdulillah

17/11/2022

Qatar is not compromising its cultural, social and religious values at all for FIFA World Cup as the government, in a latest move, has announced that any woman found wearing "inappropriate clothes" during the matches in stadiums will be fined with hefty amounts of fine or even face jail-time accordingly.

12/11/2022

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।
“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমায়, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,
“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”
“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”
“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”
“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন,
“আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”
(সংগৃহীত ও অনূদিত)

Assalamualaikum....
20/10/2022

Assalamualaikum....

Address

Dhaka
1000

Telephone

+8801912449007

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Abdul Mannan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Md. Abdul Mannan:

Share