20/09/2025
অনলাইন জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড-
অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার ক্ষেত্রে অপরাধী ব্যক্তি দুই বছরের কারাদণ্ড বা ১ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এ এই শাস্তির বিধান রয়েছে। গতকাল শুক্রবার এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, যদি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা অন্য কোনো সংস্থা সাইবার স্পেসে জুয়া খেলার নিমিত কোনো পোর্টাল বা অ্যাপস বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশ নেন বা খেলায় সহায়তা বা উৎসাহ দেন বা উৎসাহ দেওয়ার জন্য বিজ্ঞাপনে, অনলাইনে, ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপিত করেন তাহলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। এ ছাড়া অনলাইন জুয়া বন্ধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা রয়েছে। বাসস, ঢাকা
অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার ক্ষেত্রে অপরাধী ব্যক্তি দুই বছরের কারাদণ্ড বা ১ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এ এই শাস্তির বিধান রয়েছে। গতকাল শুক্রবার এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, যদি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা অন্য কোনো সংস্থা সাইবার স্পেসে জুয়া খেলার নিমিত কোনো পোর্টাল বা অ্যাপস বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশ নেন বা খেলায় সহায়তা বা উৎসাহ দেন বা উৎসাহ দেওয়ার জন্য বিজ্ঞাপনে, অনলাইনে, ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপিত করেন তাহলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। এ ছাড়া অনলাইন জুয়া বন্ধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা রয়েছে।