পারিবারিক সমস্যা ও আইনি পরামর্শ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • পারিবারিক সমস্যা ও আইনি পরামর্শ

পারিবারিক সমস্যা ও আইনি  পরামর্শ নারীদের পারিবারিক সমস্যা ও আইনী সমাধ?

24/12/2025

সব নীরবতা দুর্বলতা নয়,
কিছু নীরবতা পরিস্থিতির চাপে নেওয়া সিদ্ধান্ত।
পরিবার মানেই শুধু হাসি নয়,
পরিবার মানেই দায়িত্ব, ধৈর্য আর অনেক না বলা কষ্ট।

---- ভালো থাকুক প্রতিটি পরিবার।

24/12/2025

কখনো নিজের টাকায় পারিবারিক সম্মিলিত সম্পত্তিতে উন্নয়ন কাজ করবেন না। একটা সময়ে দেখবেন আপনার এই অবদানের কথা সবাই ভুলে গেছে ।

23/12/2025

পারিবারিক সমস্যাগুলো সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ এখানে রক্তের সম্পর্ক জড়িয়ে থাকে।
চাইলেই সব কথা বলা যায় না, চাইলেই সব বোঝানো যায় না।
তবুও আশা করি—ভালোবাসা, ধৈর্য আর বোঝাপড়া একদিন সব ভুল ভাঙাবে।

23/12/2025

সব যুদ্ধ বাইরের শত্রুর সাথে হয় না,
কিছু যুদ্ধ হয় নিজের পরিবারের ভেতরেই।
হাসির আড়ালে লুকানো কষ্টগুলো শুধু ভুক্তভোগীরাই বোঝে।

14/01/2025

পারিবারিক সমস্যাগুলো তৈরিই হয় ছোটখাটো মিথ্যার ওপর ভিত্তি করে। একজনের ভুল কথা পারিবারিক সমস্যাকে বড় করে তুলতে পারে। নিজেদের ছোটখাটো ভুলগুলো সামলে সামনে এগিয়ে নিতে বড়দের যথাযথ হস্তক্ষেপ ভালো ফল আনে।

24/12/2024

অনেক সময় দেখা যায় -- কোন ব্যক্তি তার স্ত্রীকে বা কোন স্ত্রী তার স্বামীকে তালাক প্রদান করে যে তারিখে তালাক নোটিশে স্বাক্ষর করেছে, তারো প্রায় ১/২/৩ মাস পর তালাকের নোটিশ টি ডাকযোগে পাঠিয়েছে।
অর্থাৎ তালাক প্রদানের সাথে সাথে ই নোটিশটি যাকে তালাক প্রদান করা হয়েছে তার কাছে পাঠায়নি ।‌ এক্ষেত্রে কোন তারিখ থেকে তালাক গণনা শুরু হবে?

--- অনেকের মনে এইরকম প্রশ্ন থাকে ।
+ # # # এক্ষেত্রে যেদিন তালাকের নোটিশ টি রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে যাকে তালাক দেওয়া হয়েছে তার কাছে সেদিন থেকে তালাক প্রদানের তারিখ গননা হবে ।

পারিবারিক সমস্যাগুলো কেন হয় ? সম্পূর্ণ আলাদা দুটি পরিবার থেকে এসে যখন দুইজন মানুষ একসঙ্গে জীবন কাটানোর পরিকল্পনা নিয়ে ...
06/12/2024

পারিবারিক সমস্যাগুলো কেন হয় ?
সম্পূর্ণ আলাদা দুটি পরিবার থেকে এসে যখন দুইজন মানুষ একসঙ্গে জীবন কাটানোর পরিকল্পনা নিয়ে বিবাদ বন্ধনে আবদ্ধ হয় তখন একটু মতের অমিল থাকবেই দুইজনের মধ্যে। কারন দুইজন সম্পূর্ণ দুইটা কালচারে বড় হওয়া মানুষ ।

এই মতের অমিলটা যখন তীব্র আকারে হয় তখন ই
শুরু হয় দাম্পত্য কলহ ।

21/10/2024

একটা মানুষের জীবনে পারিবারিক সমস্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা।

শাশুড়ি তার হবু জামাইকে জিজ্ঞাসা করলেন, বাবা, বিয়েতে তুমি কি কি উপহার চাও?জামাই লাজুক হেসে জবাব দিল, কি যে বলেন মা! আপনার...
29/09/2024

শাশুড়ি তার হবু জামাইকে জিজ্ঞাসা করলেন, বাবা, বিয়েতে তুমি কি কি উপহার চাও?

জামাই লাজুক হেসে জবাব দিল, কি যে বলেন মা! আপনার মেয়ে এমন গুণবতী...আমার আর কি চাই!! আপনি শুধু আমাকে কয়েকটা "টর" দেবেন, তাহলেই হবে।

শাশুড়ীঃ (খুব অবাক হয়ে) "টর" জিনিসটা কি বাবা? খুলে বলো তো।

জামাইঃ (কাচুমাচু হয়ে) এই ধরুন মা...রেফ্রিজারে"টর", জেনারে"টর", স্কু"টর", কম্পিউ"টর", ম"টর"সাইকেল।

শাশুড়ীঃ (মজা করে) আমার আদরের জামাই, It doesn't ম্যা"টর"। তুমি তো একজন মাস"টর" (শিক্ষক), আমি তোমাকে পড়াব কাশ্মীরি সুয়ে"টর"! তারপর তোমার হাতে তুলে দেব আমার ড"টর", সে হবে তোমার মেন"টর"। তার হাতে থাকবে একটা হান"টর", সে তোমাকে দিয়ে রান্না করাবে বা"টর"। রান্না খারাপ হলে শরীরে ঢালবে হট ওয়া"টর", তখন তোমাকে দেখতে লাগবে বে"টর"। কি বুঝলে মিস"টর"!

এই কথা শুনে জামাই দিল এক দৌড়!
ঠিক যেন হেলিকপ"টর"!

#সংগৃহিত

এই দুই জন বাবা - মেয়ে  । মধুর একটা সম্পর্ক । একটা মেয়ের জন্য এই পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে  তার বাবার বু...
04/09/2021

এই দুই জন বাবা - মেয়ে । মধুর একটা সম্পর্ক । একটা মেয়ের জন্য এই পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে তার বাবার বুক । এই নিরাপদ আশ্রয়স্থলেই যখন লুকানো থাকে হায়েনার থাবা তখন তার চেয়ে বেশি দুঃখজনক ব্যাপার আর কিছুতেই হতে পারে না । নিজের ঔরষজাত সন্তান এই মেয়েটা কিন্তু তারপরও বাবা নামের কলঙ্কিত এই হায়েনার লুলুপ দৃষ্টি থেকে মেয়েটি নিজেকে রক্ষা করতে চেয়েছিল বলে এই হায়েনার বর্বরতার শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ।

বিধবা  নারী অন্যত্র বিয়ে করলেও আগের স্বামীর সম্পত্তি পাবেন :--------মুসলিম আইনে ৬ ব্যক্তি কখনোই উত্তরাধিকার থেকে বঞ্চিত ...
17/02/2021

বিধবা নারী অন্যত্র বিয়ে করলেও আগের স্বামীর সম্পত্তি পাবেন :--------

মুসলিম আইনে ৬ ব্যক্তি কখনোই উত্তরাধিকার থেকে বঞ্চিত হয় না। এই ছয় শ্রেণি হলো: বাবা, মা, ছেলে, মেয়ে, স্বামী ও স্ত্রী। সুতরাং, স্বামী কিংবা স্ত্রী একে অপরের মৃত্যুতে সবসময়ই উত্তরাধিকারী হবেন। এ ক্ষেত্রে স্বামীর মৃত্যুর পর স্ত্রী বা স্ত্রীর মৃত্যুর পর স্বামী অন্য কাউকে বিয়ে করলেন কি-না, উত্তরাধিকারী হওয়ার ক্ষেত্রে এটি মোটেও কোনো বিবেচ্য বিষয় নয়। অন্যত্র বিয়ে করলেও তাকে কোনোভাবেই স্বামীর উত্তরাধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

অন্যত্র বিয়ে করার দোহাই দিয়ে কোনো স্বামী বা স্ত্রীকে যদি সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, সে ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ দেওয়ানি আদালতে মামলা করে তার অংশ আদায় করে নিতে পারবেন। এ ধরনের মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত আদালত মৃত ব্যক্তির পুরো সম্পত্তির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করে রাখতে পারে। সেক্ষেত্রে মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত ওই সম্পত্তি কোনোভাবে হস্তান্তর কিংবা জমিতে কোনো স্থাপনা তৈরি করা যাবে না।

এখানে উল্লেখ্য যে, স্বামী-স্ত্রীর জীবদ্দশায় তাদের মধ্যে যদি বিবাহবিচ্ছেদ ঘটে, সেক্ষেত্রে স্বামী-স্ত্রী একে অপরের সম্পত্তিতে উত্তরাধিকার পাবে না। এরকম ক্ষেত্রে স্ত্রী কেবল তার দেনমোহরের টাকা (যদি বাকি থাকে) দাবি করতে পারবেন। এ ছাড়া তিন মাস পর্যন্ত খোরপোষ পাবেন স্ত্রী।

Address

Kotoyali , Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when পারিবারিক সমস্যা ও আইনি পরামর্শ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to পারিবারিক সমস্যা ও আইনি পরামর্শ:

Share

Category