31/05/2026
#বর্তমান সময়ে E-TIN একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।আমাদের মাঝে অনেকে রয়েছেন যারা নিজেদের প্রয়োজনে, বুঝে জেনে বা অজান্তেই E-TIN করেছেন।আর আইন মতে, যাদের টিন রয়েছে তাদের সকলের ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে।
উল্লেখ্য, ট্যাক্স রিটার্ন জমা দেয়া মানেই এটা নয় যে আপনাকে ট্যাক্স দিতে হবে।
নির্দিষ্ট আয় বছরে আপনার যদি নির্দিষ্ট পরিমাণ করযোগ্য আয় না থাকে সেক্ষেত্রে আপনি শূন্য ট্যাক্স তথা শূন্য রিটার্ন জমা দিবেন।
আপনার E-TIN থাকার পরেও প্রতিটি কর বছরে নির্ধারিত সময়ের মাঝে আপনি যদি ট্যাক্স রিটার্ন জমা না দেন সেক্ষেত্রে ট্যাক্স অফিস আপনার বিরুদ্ধে জরিমানা সহ আইনি পদক্ষেপ নিতে পারে। সুতরাং, যদি রির্টান না দিয়ে থাকেন, যতদ্রুত সম্ভব ট্যাক্স রিটার্ন জমা দিন।
২০২৬-২০২৭ করববছর থেকে আয়কর আইনে অনেক পরিবর্তন আসতে যাচ্ছে।বিভিন্ন ক্ষেত্রে করের হার বাড়ানোর সাথে সাথে, হয়তো এই শূন্য রিটার্ন জমা দেয়ার সুযোগটি ও আর থাকছে না।
যদি আপনার E-TIN থাকে এবং পুর্বে কখন ও রির্টান জমা দিয়ে না থাকেন, তাহলে বিনা জরিমানাতে ৩০শে জুন ২০২৬ এর মাঝে সংশ্লিষ্ট কর সার্কেলে রির্টান জমা দিতে পারবেন।সুতরাং,দ্রুত ট্যাক্স রিটার্ন সাবমিট করে জরিমানা এবং আইনি ঝামেলা থেকে মুক্ত থাকুন।
আয়কর & আইনগত বিষয়ক যেকোন সহযোগিতা ও পরামর্শ পেতে যোগাযোগ করতে পারেন:
:01913_027271
ধন্যবাদ
টিম- সাইফুল and এসোসিয়েটস