14/06/2026
৩০ জুন, ২০২৬ এর মধ্যে নিম্মোক্ত ক্ষেত্রে বিনিয়োগ করলে ‘করছাড়’ পাবেন!
১. বাংলাদেশে পরিশোধিত জীবন বিমা পলিসির প্রিমিয়াম বা চুক্তিভিত্তিক "Deffered Annuity"
২. Provident Fund Act, 1925 এর বিধানাবলি প্রযোজ্য এইরূপ যেকোনো তহবিলে করদাতার চাঁদা
৩. করদাতা ও তাহার নিয়োগকর্তা কর্তৃক অনুমোদিত ভবিষ্য তহবিলে প্রদত্ত চাঁদা
৪. অনুমোদিত বার্ধক্য তহবিলে প্রদত্ত চাঁদা
৫. সরকারী সিকিউরিটিজে অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকার বিনিয়োগ
৬. ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, ইটিএফ অথবা যৌথ বিনিয়োগ স্কিম ইউনিট সার্টিফিকেটে অনধিক ৫(পাঁচ) লক্ষ টাকার বিনিয়োগ
৭. ডিপোজিট পেনশন/ মাসিক সঞ্চয় স্কিমে প্রদত্ত চাঁদা যা অনধিক ১ (এক) লক্ষ ২০ (বিশ) হাজার টাকা
৮. সর্বজনীন পেনশন স্কিমে প্রদেয় যে কোন পরিমাণ চাঁদা
৯. অনুমোদিত স্টক এক্সচেঞ্জের সহিত তালিকাভুক্ত কোনো সিকিউরিটিজে নতুন বিনিয়োগ
১০. কোনো দাতব্য হাসপাতাল বা প্রতিবন্ধী ব্যক্তিগণের কল্যাণে স্থাপিত সংগঠনকে করদাতা কর্তৃক দান
১১. যাকাত তহবিলে প্রদত্ত চাঁদা বা দান
১২. কল্যাণ তহবিলে/গোষ্ঠী বিমা তহবিলে প্রদত্ত চাঁদা
১৩. বোর্ড কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে অনুদান
১৪. অন্যান্য (যদি থাকে)