19/05/2023
আসসালামু আলাইকুম
বার কাউন্সিল পরীক্ষা নিয়ে, আমরা আইনের ছাএ-ছাএিরা সব সময় অনেক চিন্তিত থাকি।এটা খুব স্বাভাবিক।
পরীক্ষার আগে করনীয়,,,,,
১.আগে সুস্থ শরীর ও স্থির মন নিশ্চিত করুন।
২.সময় নিশ্চিত করুন।যত কাজই থাকুক, নিদিষ্ট সময় ১০মিনিট হলেও পড়ুন,ধীরে ধীরে সময়কে বাড়ান।নিয়মিত পড়ার অভ্যাস করুন।
৩.পড়ার স্থান নিদিষ্ট করুন, পুরো ঘরকে পড়ার স্থান বানাবেন না।
৪.নির্ধারিত বিষয় থেকে, আপনার পছন্দের বিষয়টি কে পড়ার জন্য প্রথম সারিতে রাখুন।
৫.যদি আপনি পরীক্ষার অনেক দিন আগে থেকে প্রস্তুতি শুরু করেন,তাহলে বড় সাবজেক্ট গুলো আগে শেষ করুন।
৬.যদি আপনি পরীক্ষাকে দ্বার প্রান্তে রেখে প্রস্তুতি শুরু করেন, তাহলে সহজ ও সংক্ষিপ্ত বিষয় গুলো আগে শেষ করুন।
৭.সকল ধারা গুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়,কিন্তু প্রতিটি ধারা আপনার জ্ঞান কে সমৃদ্ধ করবে।পরীক্ষায় পাশের জন্য আপাতত গুরুত্বপূর্ণ ধারাকে নির্বাচন করুন।
৮.প্রথমে,আপনি একটি সাবজেক্ট কয়েকবার শুধু পড়ে যান।এতে করে ভাষা গুলো আপনার কাছে সহজ ও বোধগম্য হবে।
৯.এরপরে একটি সাবজেক্ট ২/৩ দিন পড়ুন,কিছু কিছু মুখস্থ করে ফেলুন।একঘেয়েমি চলে আসলে সাবজেক্ট পরিবর্তন করে,নতুন সাবজেক্ট পড়ুন।
১০.নিয়মানুবর্তী ও নিষ্ঠাবান হোন,আপনার পড়ার প্রতি,তাতে সাফল্য আসবেই ইনশাআল্লাহ।
১১.সর্বপরিশেষ,মহান স্রষ্ঠার নিকট সাহায্য চাইতে হবে,কারণ তিনিই উওম পরিকল্পনাকারী।
আপনাদের সকলের সফলতা কামনা করছি।আল্লাহ হাফেজ❤️🤲❤️
বিঃদ্রঃ আমার বার কাউন্সিল পরীক্ষার বাস্তব অভিজ্ঞতাও ইনশাআল্লাহ শেয়ার করবো।