ccountingnext.

ccountingnext. We help...........

Save your Time
&
Money.
..........

> Income Tax n Corporate Tax online submission.
# Bangladesh
# India
# Australia
# NewZeland
# UK
> Vat registration , Calculation n submission service.
> Company n Private firm Audit n Advice .
> Company Registration
> Business Plan writing.
> Business related papers n Document making

Online Tax return &Future Planning ......
20/11/2025

Online Tax return
&
Future Planning ......

01/10/2022

সনাতন ধর্মাবলম্বীদের জানাই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভ কামনা রইল।
17/03/2022

শুভ কামনা রইল।

02/09/2021

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
2nd t20
BDT 4.00 pm

26/06/2021

No way without Masks.....

15/06/2019

BUDGET 2019-20(VAT Summery)
ঘোষিত হলো 2019-2020 অর্থ বছরের বাজেট। বাজেটের ঘোষণা মোতাবেক আগামী ১ জুলাই ২০১৯ তারিখ থেকে নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমাল ২০১৬ কার্যকর হতে যাচ্ছে। নতুন এই আইনে ভ্যাটের আদর্শ হার ১৫% এর পাশাপাশি ১০%, ৭.৫%, ৫% ও ২% হার রয়েছে। এছাড়া কতিপয় পণ্য ও সেবার উপর এনবিআর কর্তৃক নির্ধারিত পরিমাণে ও হারে ভ্যাট আরোপ করা হয়েছে যা আইনের তৃতীয় তফসিল দ্বারা নির্ধারন করা হয়েছে। নতুন আইন ও বিধিমালা অনুযায়ী বিদ্যমান আইনের থেকেও কিছু বিষয়ে স্বচ্ছতা আনা হয়েছে। নতুন আইনের উল্লেখযোগ্য বিষয়গুলো নিম্নরূপ:

১। নতুন আইন অনুযায়ী এখন থেকে আর মূল্য ঘোষনা দেয়ার প্রয়োজন হবে না বরং ন্যায্য বাজার মূল্যের ভিত্তিতে মূসক ও সম্পপূরক শুল্ক পরশোধেযোগ্য হবে। সে লক্ষ্যে ন্যায্য বাজার মূল্য নির্ধারনের জন্য এসআরও নং ১৮০/২০১৯ এর মাধ্যমে "মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (ন্যায্য বাজার মূল্য নির্ধারণ) বিধিমালা, ২০১৯" জারি করা হয়েছে যার দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ন্যায্য বাজার মূল্য নির্ধারন করতে হবে।

২। মূসক-১৮ চলতি হিসাবের প্রয়োজন নাই। অর্থাৎ এক্ষেত্রে মূসক বা সম্পূরক শুল্ক আগের মত অগ্রিম পরিশোধ করতে হবে না। তার পরিবর্তে কর মেয়াদ শেষে হিসাব করে নির্ধারিত সময়ের মধ্যে মূসক পরিশোধ করতে হবে।

৩। শুধুমাত্র ১৫ শতাংশ হারে মূসক প্রদানকারী প্রতিষ্ঠান কর্তৃক দাখিলপত্রের মাধ্যমে রেয়াত গ্রহণ করতে পারবে অন্যরা রেয়াতের আওতায় বহির্ভূত।

৪। নতুন আইনে EFD (Electoronic fiscal Device) এর মাধ্যমে মূসক চালান কাটার ধারনা নিয়ে আসা হয় যা মূসক বিভাগের সাথে সরাসরি নেটওয়ার্কের আওতায় থাকবে এবং মূসক কর্মকর্তা কর্তৃক অনলাইনে ঘরে বসে নিয়ন্ত্রণ্যোগ্য হবে।

৫। উৎসে কর্তনের জন্য প্রতি বছর হার নির্ধারন করে এসআরও জারীর পরিবর্তে এসআরও নং —187/2019, এর মাধ্যমে উৎসে কর্তন বিধিমালা প্রণয়ন এবং মূসক ও উৎসে কর্তনের হার আলাদা না করে মূসক হারের উপরেই উৎসে কর্তন হার নির্ধারণ করা এবং তা আইনের তৃতীয় তফসিলের মাধ্যমে নির্ধারন করে দেয়া।

৬। সংকুচিত মূল্য ভিত্তি, ট্যারিফ মূল্য বা উৎসে মূল্যর জন্য আলাদা এসআরও করার পরিবর্তে আইনের তৃতীয় তফসিলে অন্তর্ভূক্ত করা হয়েছে।

৭। তফসিল -১ এ মূল্য সংযোজন কর হতে অব্যাহতিপ্রাপ্ত পণ্য এ সেবার তালিকা এবং তফসিল-২ এ সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য ও সেবার তালিকা এবং তফসিল-৩ এ ভ্যাটের বিভিন্ন হার সংক্রান্ত তালিকা।

৮। রিফান্ডের জন্য আলাদা আবেদনের দরকার হবেনা বরং দাখিলপত্রই রিফান্ডের আবেদন হিসাবে বিবেচিত হবে।

৯। বার্ষিক টার্নওভার ৫০ লক্ষ টাকা পর্যন্ত মূসক অব্যাহতি প্রদান।

১০। ৫০ লক্ষ থেকে ৩ কোটি পর্যন্ত টার্নওভারের ক্ষেত্রে ৪% হারে টার্নওভার কর নির্ধারন।

১১। মূসক নিবন্ধন সীমা ৩ কোটি টাকায় উন্নীত করা।
[বি: দ্র: পরবর্তী আকর্ষণ সম্পূরক শুল্ক ও মূসক হার।]

15/06/2019

#বাজেট

ডঃ আকবর আলী খান বলেন, এমন কোন সাংসদ (এমপি) পাওয়া যাবে না, যে কিনা এই বাজেটটি পুরোপুরি পড়েছেন।

তাহলে চিন্তা করে দেখুন তো, আমাদের মতো আমজনতার অবস্থা কি !!

আমরা অনেকেই জানি না যে, ব্যক্তির ক্ষেত্রে- আয় বুঝে ব্যয় করা হয় কিন্তু সরকারের ক্ষেত্রে- ব্যয় বুঝে আয় করা হয়। তাই সরকার আগে ব্যয়ের হিসাব করে এবং সাথে সাথে চিন্তা করে কিভাবে আয় বৃদ্ধি করা যায়।

কিন্তু গনেশ উল্টো, গত চব্বিশ ঘণ্টা ধরে পথে ঘাটে একই আলোচনা মোবাইলে ১০০ টাকা ঢুকাইলেই ২৭ টাকা কাটবে ( আসলে আমরা ওলরেডি ২২ টাকা বিভিন্ন চাজ' দিচ্ছি, এখন ৫ টাকা বৃদ্ধি পাবে), চিনির দাম বৃদ্ধি ( ডায়াবেটিস কমবে) , স্মার্ট ফোনের দাম বৃদ্ধি, সিগারেটের দাম বৃদ্ধি ইত্যাদি।

আমাদের দেশে অনেক বছর ধরেই, মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সব ধরনের তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়। আসলে বৃদ্ধি পাওয়ায় পূর্বেই পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা হয় কারণ মজুমদারগন জানেই এই পণ্যের দাম বৃদ্ধি পাবে। পৃথিবীর সব দেশেই তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি করে থাকে ব্যবহার কমানোর জন্য।

এই বছর সরকার আয়কর ও ভ্যাটের আওতা বাড়ানোর চেষ্টা করবে----

- ব্যক্তিকরদাতা বৃদ্ধির লক্ষ্যে এবার সকল সিটিকপোরেশনের আওতাভুক্ত সকল বাড়ীর মালিক আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হচ্ছে । তাছাড়া সরকার এই বছরও করমুক্ত আয়ের সীমারেখা ( করমুক্ত ২৫০০০০) বৃদ্ধি করেনি তাই অনেকেই বেতন বৃদ্ধি পেয়ে এমনেতেই আয়করের আওতায় চলে আসবে।

অন্য দিকে, এবার ভ্যাট আইন চালু হচ্ছে । এই আইন টি অনেক পূর্বেই চালু হওয়ার কথা ঠিক। কিন্তু এই আইন সঠিকভাবে বুঝতে না পারার জন্য অনেক ব্যবসায়ী চিন্তিত। আসলে যে সকল ব্যবসায়ীর বাৎসরিক টাণ'ওভার ( বিক্রি) ৫০ লক্ষ টাকার উপর শুধুমাত্র তারাই এই আইনের আওতায় আসবেন। সঠিকভাবে এই আইন চালু হলে অনেক ব্যবসায়ী ভ্যাট সংক্রান্ত হয়রানি ও প্রতারণা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।

এই ভ্যাট আইনটি সঠিকভাবে পুরো দেশে চালু করতে কমপক্ষে ২\৩ বছর লাগতে পারে। এই অথ' বছরে ১০ হাজার EFD ( Electronic fiscal device ) মেশিন ঢাকা সিটি কর্পোরেশনে দেওয়া হবে। বাকিদের ক্ষেত্রে এখনো সঠিক গাইড লাইন আসেনি।

আসলে যে কথা বলছিলাম, বাজেট একটা দেশের অতীব গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমাদের দেশে বাজেট মানে হলো, কি কমেছে আর কি বেড়েছে .....

ইন্টারেস্টিং ব্যাপার হলো , যে সব জিনিসের দাম কমেছে বলা হয় আসলে কমে না কিন্তু যে সব পণ্যের দাম বৃদ্ধি পাবে বলা হয় ১লা জুলাই থেকে কিন্তু বৃদ্ধি পায় বাজেট ঘোষণার পর পরই। আবার কিছু জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় পূর্বেই বৃদ্ধি পায়। যেমনঃ তামাকজাত পণ্যদ্রব্য।

সত্যি বলতে কি , আমাদের দেশে বাজেট জিনিসটাই বায়বীয় পদার্থ। তাই এদেশে বাজেট ঘোষণার পূর্বেই ব্যানার ও ফেস্টুন তৈরি করা হয়ে থাকে। একদল লেখে পক্ষে এবং অন্য দল লিখে বিপক্ষে।

আর আমজনতা হলো -
ছাইরা দে মা কান্দা বাঁচি

বাজেট ২০১৯-২০
15/06/2019

বাজেট ২০১৯-২০

আমাদের সকল গ্রাহক ও শুভানুধ্যায়ী কে জানাই  ুবারক
04/06/2019

আমাদের সকল গ্রাহক ও শুভানুধ্যায়ী কে জানাই ুবারক

Address

House No/141 , Section 3, Housing Estate
Cumilla
3500

Telephone

+8801730444988

Website

Alerts

Be the first to know and let us send you an email when ccountingnext. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ccountingnext.:

Share

Category