13/01/2025
যে কোন বিষয়ে আইনী পরামর্শ নিতে এক জন দক্ষ আইনজীবীরকাছে যান।
একজন আইনজীবী অনেক কাজ একাই করতে পারে। কিন্তু যারা অভিজ্ঞ তারা যে কোন কয়েকটা সাইডে বেশি পারদর্শী হয়।
সিভিল সাইডে যারা চর্চা করে সেই এডভোকেট গন জমি সংক্রান্ত বিষয়ে অনেক পারদর্শী হয়।
ফৌজদারী আইনে যারা চর্চা করে তারা অপরাধ সংক্রান্ত বিষয়ে পারদর্শী হয়।
করপোরেট অইনে যারা চর্চা করে তারা বেশী ট্যাক্স এর বিষয়ে পারদর্শী হয়।
ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে যারা দক্ষ তারা বিদেশেী ভিসা, এসাইলাম ইত্যাদি বিষয়ে পারদর্শী হয়।
নতুন অবস্থায় অনেকেই সকল সাইডে অভিজ্ঞতা নেয় কিন্তু দক্ষ হয় কিছু বিষয়ে, যা স্বাভাবিক।
অনেকে আছেন যারা ল তে অনার্স, বা পাস কোর্স বা ব্যারিষ্টার হয়েছেন তাদের সবাইকে বাংলাদেশ বার কাউন্সিল থেকে প্রিলি, রিটেন ও ভাইবা দিয়ে এডভোকেট হতে হয় ও সনদ নিতে হয়।
কেউ কেউ আছে আইনজীবী বা আইনজীবী সহকারী বা ক্লার্ক বা দলালদের থেকে শুনে পরামর্শ নেন।
কেউ কেউ আছে আইনের শিক্ষক হিসেবে কাজ করে তারাও পরামর্শ দেন।
আসলে সবাই শুধু নিজে বেশি জানে এটাই
জাহির করতে ব্যাস্ত কিন্তু যারা জানে তারা কখনই নিজেকে জাহির করে না এবং সময় নিয়ে কাজ করে, মানুষ কে সময় দেয়।
পরিশেষে বলবো আইন শিক্ষা হলো এক সাগর এই ব্যাপারে না জেনে অল্প জ্ঞান নিয়ে একটা অযৌক্তিক মন্তব্য করে নিজে ঠকবেন না ও অন্যকে ঠকাবেন না।
ভালো আইনজীবী খুজে নেওয়ায় দায়িত্ব আপনার ব্যাক্তিগত কাজ। অযথা টাকা বা সময় নষ্ট না করাই ভালো।
আর মনে কষ্ট নিবেন না যদি আইনজীবীরা ফিস চায়, কারন এটা তার বুদ্ধিভিওিক অভিজ্ঞতা মুলক পেশা।
দালাল, টাউট, ও মুহরী হতে সাবধান থাকুন। আপনার সমস্যা নিজে আইনজীবী কে বলুন, টাকার সমস্যা থাকলে ও আইনজীবী কে নিজে বলুন, উনি আপনার অবস্থা বিবেচনা করে আপনাকে সহোযোগিতা করবে। মনে রাখবেন যদি দালালদের খপ্পরে পরেন তাহলে সব টাটা দালালরাই নিবে আপনি ও আইনজীবী কেউই জানবেন না আসল কথা।
একজন ল গ্র্যাজুয়েট ও ভালো মানুষই ভালো আইনজীবী হতে বাধ্য।
সকল পেশাতেই ভালো খারাপ আছে, খুঁজে বের করার কাজ আপনার নিজের। তাই ফ্রী এক লাইনের আইনী পরামর্শ না নিয়ে ভালো অভিজ্ঞ আইনজীবীর কাছে যান। নিজে বাচুন পরিবারকে বাচান, মামলা মোকদ্দমার হয়রানি থেকে বাচুন।
আমার কথায় কেউ মনে কষ্ট নিবেন না।
আমাদের দেশে জনসংখ্যা বেশি কিন্তু থানা ভিওিক জজ এর সংখ্যা কম, কিছু আইনজীবী আছে মামলা শেষ করে না, কিছু শেষ হয়া না বাদী ও বিবাদীর অতিরিক্ত লোভের জন্য, কিছু শেষ হয় না বিচারক, পেশকার, পিয়ন দের অদক্ষতার কারণে, কিছু শেষ হয় না পক্ষের গাফিলতির জন্য, কিছু শেষ হয় না মুহরীদের জন্য এছারাও অনেক কারন আছে। তাই নিজের জন্য সচেতন হোন ও ভালো মানুষ কে খুঁজে তার কাছে আইনী সাহায্য নিন, বাকিটা আল্লাহর উপর ছেরে দিন। কারন সকলকেই তার কাজের হিসেব খোদার কাছে দিতে হবে। আমি, আপনি কেউই মাফ পাবো না।