Law Solution With Badhan

Law Solution With Badhan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Law Solution With Badhan, Lawyer & Law Firm, Cumilla.

কুমিল্লায় আইন সংক্রান্ত কোন সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের এই পেইজে..

আমাদের বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনাদের সমাধান দেওয়া হবে..

প্রতিদিন বিভন্ন রকম আইনি সেবা নিতে জয়েন হন আইনি সমস্যা সমাধান The Law Help Desk Comilla আমদের এই ডেস্কে ⚖️

অনুমতি ছাড়া আপনার ছবি অথবা তথ্য ফেইসবুকে  ছড়িয়ে দেওয়া সাইবার অপরাধকোন ব্যক্তি যদি আপনার অনুমতি ছাড়া আপনার কোন ছবি ব্যবহা...
20/03/2026

অনুমতি ছাড়া আপনার ছবি অথবা তথ্য ফেইসবুকে ছড়িয়ে দেওয়া সাইবার অপরাধ
কোন ব্যক্তি যদি আপনার অনুমতি ছাড়া আপনার কোন ছবি ব্যবহার করে কোন তথ্য ব্যবহার করে[ identity information ] বিভিন্ন প্লাটফর্ম কিংবা ইনস্টাগ্রামে কিংবা অন্য কোন মিডিয়াতে তবে সাইবার এ্যাক্ট ২০২৩(ডিজিটাল আইন সংশোধিত ২০১৮)

অনুযায়ী আপনি ২৬ ধারাতে মামলা করতে পারবেন....

২০২৩ অনুযায়ী এই অপরাধের জন্য সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ৫ লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

follow Law Solution With Badhan

যৌতুক ও নারী নির্যাতন মামলায় মেডিকেল রিপোর্টের গুরুত্বযৌতুকের জন্য নির্যাতন   মামলায় সঠিক এভিডেন্স  অথবা যৌক্তিক  প্রমান...
20/03/2026

যৌতুক ও নারী নির্যাতন মামলায় মেডিকেল রিপোর্টের গুরুত্ব
যৌতুকের জন্য নির্যাতন মামলায় সঠিক এভিডেন্স অথবা যৌক্তিক প্রমানের অভাবে অনেকেই সঠিক বিচার পায় না...

অনেকেই নির্যাতিত হয় ঠিকি তবে বিচার পায় না.. যাদের মাঝে অন্যতম কারন হলো মেডিকেল রিপোর্ট সংগ্রহে থাকেনা....

অর্থাৎ অনেকেই নারী নির্যাতন বা যৌতুকের দাবিতে মারধরের শিকার হয়ে মামলা করেন, কিন্তু সঠিক প্রমাণের অভাবে অপরাধী পার পেয়ে যায়। মনে রাখবেন, আইনের লড়াইয়ে আপনার সবচেয়ে বড় হাতিয়ার হলো 'মেডিকেল রিপোর্ট' বা ইনজুরি সার্টিফিকেট'।

যাঁরা আইনি ব্যবস্থা নিতে চান, তাঁদের জন্য কিছু জরুরি পরামর্শ:

✅ নির্যাতনের শিকার হলে দেরি না করে দ্রুত সরকারি হাসপাতালে (সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ) যান।

✅ ডাক্তারকে স্পষ্টভাবে জানান যে এটি যৌতুকের দাবিতে করা আঘাত।

✅ অবশ্যই ডাক্তার বা কর্তৃপক্ষের কাছ থেকে 'ইনজুরি সার্টিফিকেট' বা মেডিকেল রিপোর্ট সংগ্রহ করুন।

✅ প্রেসক্রিপশন, এক্স-রে এবং সকল টেস্টের রিপোর্ট যত্ন করে রাখুন।

একটি শক্তিশালী মেডিকেল রিপোর্টই পারে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে এবং তার জামিন ঠেকাতে। নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন।

Follow Law Solution With Badhan

((সাহায্যের আবেদন))কুমিল্লা বারের ভাইভা রেজাল্ট প্রত্যাশী এবং  আমার বিশ্ববিদ্যালয়ের স্নেহের ছোট বোন Zannat Bindu জীবন মৃ...
14/03/2026

((সাহায্যের আবেদন))কুমিল্লা বারের ভাইভা রেজাল্ট প্রত্যাশী এবং আমার বিশ্ববিদ্যালয়ের স্নেহের ছোট বোন Zannat Bindu জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।তার ফুসফুসে পানি জমে গেছে। আইসিইউতে রাখার সামর্থ্য নেই পরিবারের। বিন্দু বাঁচতে চায়। ওর বিধবা মা, কিডনিদাতা বোন, অসহায় ভাই ও মাথার ওপর ছায়া মরহুম পিতার দিকে তাকিয়ে কি বিন্দুর জন্য এ রোজার মাসে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া যায় না?

আপনার দানের ফজিলতে মহান আল্লাহ আপনার পরিবারকে সুস্থ ও নিরাপদ রাখুক।

বিন্দুর মায়ের অ্যাকাউন্ট নাম্বার:
00050310170156
Nazneen Akter
Trust Bank Limited.
Cumilla Cantonment.

বিকাশ নাম্বার:(বিন্দুর নিজের ব্যবহৃত)
01687405464

অনুমতি ছাড়া আপনার ছবি অথবা তথ্য ফেইসবুকে  ছড়িয়ে দেওয়া সাইবার অপরাধকোন ব্যক্তি যদি আপনার অনুমতি ছাড়া আপনার কোন ছবি ব্যবহা...
12/03/2026

অনুমতি ছাড়া আপনার ছবি অথবা তথ্য ফেইসবুকে ছড়িয়ে দেওয়া সাইবার অপরাধ
কোন ব্যক্তি যদি আপনার অনুমতি ছাড়া আপনার কোন ছবি ব্যবহার করে কোন তথ্য ব্যবহার করে[ identity information ] বিভিন্ন প্লাটফর্ম কিংবা ইনস্টাগ্রামে কিংবা অন্য কোন মিডিয়াতে তবে সাইবার এ্যাক্ট ২০২৩(ডিজিটাল আইন সংশোধিত ২০১৮)

অনুযায়ী আপনি ২৬ ধারাতে মামলা করতে পারবেন....

২০২৩ অনুযায়ী এই অপরাধের জন্য সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ৫ লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩’ অনুযায়ী জমি দখলবাজ এবং জালিয়াতি চক্রের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এস...
11/03/2026

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩’ অনুযায়ী জমি দখলবাজ এবং জালিয়াতি চক্রের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব অপরাধের সর্বোচ্চ শাস্তি ৭ বছরের জেল।।
সাধারণ মানুষের জমি দখল এবং দলিল জালিয়াতি বন্ধ করতে কার্যকর হয়েছে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩’। এই আইনের অধীনে এখন জালিয়াতি বা অবৈধ দখলের শাস্তি অত্যন্ত কঠোর।

কী কী অপরাধে ৭ বছরের জেল ও জরিমানা হতে পারে?

১. ভুয়া বা জাল দলিল তৈরি করলে।

২. দলিল জাল জেনেও তা আসল হিসেবে ব্যবহার করলে।

৩. মালিক না হয়েও নিজেকে মালিক সাজিয়ে জমি বিক্রি বা হস্তান্তর করলে।

৪. তথ্য গোপন করে এক জমি কয়েকবার বিক্রি করলে।

৫. আইনগত দলিল ছাড়াই জোর করে অন্যের জমি দখল করে রাখলে।

৬. প্রকৃত মালিককে তার জমিতে ঢুকতে বাধা দিলে।

02/03/2026

তালাক কার্যকর করতে নোটিশ এক কপি স্বামী/ স্ত্রীর ঠিকানায় এবং এক কপি জনপ্রতিনিধি অফিসে পাঠাতে হবে না হয় তালাক কার্যকর হবে না

সাইবার ব্ল্যাকমেইলিং বা আপত্তিকর ছবি নিয়ে হুমকির শিকার হলে আপনার আইনি প্রতিকারবর্তমান সময়ে সাইবার  অপরাধের পরিমাণ  দিন দ...
24/02/2026

সাইবার ব্ল্যাকমেইলিং বা আপত্তিকর ছবি নিয়ে হুমকির শিকার হলে আপনার আইনি প্রতিকার
বর্তমান সময়ে সাইবার অপরাধের পরিমাণ দিন দিন বেড়েই চলছে..প্রযুক্তির আধুনিকতায় অনেক অনেক রকম ভাবে ক্রাইম করছে যেমন ছবি এডিট করে ভিডিও এডিটিং করে। আর অতঃপর ব্ল্যাকমেইলিং করে টাকা আদায় করে এবং অন্যথায় বিভিন্ন প্লাটফর্মে ছেড়ে দিবার হুমকি দিচ্ছে.. এমন পরিস্থিতিতে করণীয় গুলো এবং আইনের প্রতিকার গুলো জেনে নিন...

সাইবার অপরাধের ধরন অনুযায়ী সাধারণত ২ ভাগে আদালতে মামলা করলে প্রতিকার পাওয়া যায় যেমন...
✅পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ (সবচেয়ে কার্যকর):*
📌ধারা ৮(২):যদি কেউ আপনার কোনো ব্যক্তিগত বা আপত্তিকর ছবি/ভিডিও ব্যবহার করে আপনাকে ভয়ভীতি দেখায়, ব্ল্যাকমেইল করে বা অর্থ দাবি করে, তবে এই ধারায় মামলা হবে। (শাস্তি: ৫ বছর পর্যন্ত জেল ও ২ লক্ষ টাকা জরিমানা)।
📌ধারা ৮(৩):যদি অপরাধী আপনার ছবি বা ভিডিও #ইন্টারনেট, #ফেসবুক, #মেসেঞ্জার বা #হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয় বা কাউকে পাঠায় তবে এই ধারায় মামলা হবে। (শাস্তি: ৫ বছর পর্যন্ত জেল ও ২ লক্ষ টাকা জরিমানা)।

✅সাইবার নিরাপত্তা আইন, ২০২৩:
📌ধারা ২৫: ইন্টারনেটে আক্রমণাত্মক বা ভীতি প্রদর্শক তথ্য পাঠিয়ে আপনাকে মানসিকভাবে হেনস্তা বা হুমকি দিলে।
📌ধারা ২৬:আপনার অনুমতি ছাড়া আপনার **ব্যক্তিগত ছবি বা তথ্য সংগ্রহ বা ব্যবহার করলে।
ধারা ২৯: আপনার ছবি বা কোনো তথ্য অনলাইনে প্রচার করে আপনার মানহানি করলে।

✅✅. দণ্ডবিধি, ১৮৬০ (Penal Code)
ব্ল্যাকমেইলিং এবং হুমকির জন্য সাধারণ আইনেও কিছু ধারা যোগ করা হয়:
৩৮৩ ও ৩৮৪ ধারা:ভয় দেখিয়ে টাকা বা অন্য কিছু আদায় করা (যাকে আইনি ভাষায় Extortion বা চাঁদাবাজি বলে)।
৫০৬ ধারা:অপরাধমূলক ভীতি প্রদর্শন বা হুমকি দেওয়া।

আপনার করণীয়:
প্রমান সংগ্রহ করুন
তথ্য সংগ্রহ করুন

কোন ভাবে ভয় পেয়ে টাকা না দেওয়া

থানায় জিডি করুন

আর আইনজীবীর শরণাপন্ন হন...

[লেখা কপি করা কপিরাইটে পড়বে]
ফলো করেন Law Solution With Badhan

23/02/2026

"প র কী য়া র" করলে কি আসলেই "শাস্তি" হয়??
যদি কোন স্বামী পরকীয়া লিপ্ত হয় এবং স্ত্রী যদি সেটা প্রুভ করতে পারেন তাহলে ৭ বছর পর্যন্ত সাজা আছে।
যদি কোন স্ত্রী পরকীয়া লিপ্ত হয়ে থাকে তাহলে আপনার স্ত্রী যে পুরুষের সাথে পরকীয়া লিপ্ত সেই পুরুষের নামে মামলা করতে পারেন এবং এর সাজা ৭ বছর পর্যন্ত।

ডিভোর্স  হওয়ার  পর স্ত্রী  কতদিন  ভরনপোষণ  পাবেন আর সন্তান কত দিনের পাবেন...!!মুসলিম পারিবারিক আইন অনুযায়ী ডিভোর্সের পর ...
23/02/2026

ডিভোর্স হওয়ার পর স্ত্রী কতদিন ভরনপোষণ পাবেন আর সন্তান কত দিনের পাবেন...!!
মুসলিম পারিবারিক আইন অনুযায়ী ডিভোর্সের পর স্ত্রী নিজের জন্য ও সন্তানের জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভরনপোষণ পাবেন...

সাধারণত স্ত্রী শুধুমাত্র 'ইদ্দতকালীন' সময় (৩ মাস বা ৯০ দিন)পর্যন্ত ভরণপোষণ পাবেন।

২. গর্ভবতী থাকলে: ডিভোর্সের সময় স্ত্রী যদি গর্ভবতী থাকেন, তবে সন্তান প্রসব (Delivery) হওয়া পর্যন্ত তিনি ভরণপোষণ পাবেন।

সন্তানের ভরণপোষণ কতদিন?

সন্তান মায়ের কাছে থাকলেও তার সব খরচ (খাবার, পড়াশোনা, চিকিৎসা, বাসস্থান) বাবাকেই বহন করতে হবে..

📌📌ছেলে সন্তান: সাবালক হওয়া বা উপার্জনক্ষম হওয়া পর্যন্ত (সাধারণত ১৮ বা ২১ বছর বয়স)।

📌📌মেয়ে সন্তান: মেয়ের বিয়ে না হওয়া পর্যন্তপর্যন্ত (সাধারণত ১৮ বা ২১ বছর বয়স)।

26/12/2025

"তোমার তো বিয়ে হয়ে গেছে, তোমার স্বামীরও অনেক সহায়-সম্পত্তি আছে। আমাদের যেটুকু জমিজমা, তাতে তোমাকে ভাগ দিলে, আমাদের আর কতটুকুই বা থাকে? এমনিতেই আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না।”- বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা শুরু করলে বোনকে এভাবেই জানালেন তাদের ভাই।
নিজেদের অর্থনৈতিক অবস্থার দোহাই দিয়ে ভাইয়েরা বোনকে ভুল বোঝাচ্ছেন, অথচ সমাজের চাপ ও পারিবারিক কলহের ভয়ে তিনি চুপ থাকতে বাধ্য হচ্ছেন।

এভাবেই কখনো স্বামীর সম্পদের বর্ণনা দিয়ে, কখনো নিজেদের অর্থনৈতিক দুরবস্থতার দোহাই দিয়ে, আবার কখনো আবেগতাড়িত করে বা লজ্জায় ফেলে দিয়ে হাজারো বোনকে তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করছেন, তাদের আপন ভাইয়েরাই।

কিন্তু আইন কী বলছে? কন্যা হিসেবে একজন নারী কি তার বাবা-মায়ের রেখে যাওয়া সম্পত্তিতে ভাইয়ের তুলনায় কম অধিকার পান? আর এই অধিকার থেকে বঞ্চিত হলে তার করণীয় কী? চলুন, ইসলামের উত্তরাধিকার আইন (ফারায়েজ) এই বিষয়ে কী নির্দেশনা দেয়, তা স্পষ্ট করে জেনে নেওয়া যাক।

আইনগত ব্যাখ্যা: পিতা-মাতার রেখে যাওয়া সম্পত্তিতে কন্যার অধিকার-

পিতা-মাতার রেখে যাওয়া সম্পত্তিতে কন্যার অধিকার বাংলাদেশের উত্তরাধিকার আইন (ফরায়েজ) অনুযায়ী সুনির্দিষ্টভাবে সংরক্ষিত। সেখানে বিন্দুমাত্র ব্যতিক্রম করার কোন অবকাশ নেই। এমনকি কার অর্থনৈতিক কেমন, ধনী না গরিব, বিবাহিত নাকি অবিবাহিত, ইত্যাদি কোন কিছুর কোন বিবেচনা করার সুযোগ নেই।

অধিকারের ভিত্তি-

বাংলাদেশে জমিজমা সংক্রান্ত আইনসমূহ মুসলিম আইন বা ফারায়েজ (ফরায়েজ) অনুসারে পরিচালিত হয়। মুসলিম উত্তরাধিকার আইন বা ফরায়েজ অনুযায়ী, পিতা-মাতার মৃত্যুর সঙ্গে সঙ্গেই কন্যার সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠিত হয়। একজন পুত্রের যেমন অধিকার প্রতিষ্ঠা হয়, কন্যারও ঠিক তেমনই অধিকার প্রতিষ্ঠা হয়। তবে, কন্যা পান পুত্রের অর্ধেক। নিম্নে দেয়া হল।

সম্পত্তির অংশ: যদি মৃত ব্যক্তির পুত্র ও কন্যা উভয়ই থাকে, তবে কন্যা তার ভাইয়ের অর্ধেক অংশ পান। অর্থাৎ, পুত্র যে অংশ পাবে, কন্যা তার অর্ধেক অংশ পাবেন। (যেমন: ২ জন পুত্র ও ১ জন কন্যা থাকলে, মোট সম্পত্তিকে ৫ ভাগে ভাগ করে পুত্ররা ২ ভাগ করে এবং কন্যা ১ ভাগ পাবেন)।

পিতার ভিটেমাটিতে কন্যার অধিকার নিয়ে উচ্চ আদালতের বিশেষ নির্দেশনা রয়েছে। সে সস্পর্কে পরে বিস্তারিত আলোচনা করা হবে।

বঞ্চিত করার পরিণতি ও প্রতিকার-

বঞ্চনা নিষিদ্ধ: কোনোভাবেই কন্যাকে তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করা যাবে না। বঞ্চিত করা হলে বা ভাইয়েরা জোর করে পুরো সম্পত্তি দখলে রাখলে, কন্যা পারিবারিক আদালতে বা দেওয়ানি আদালতে মামলা দায়েরের মাধ্যমে তার অংশ বুঝে নিতে পারেন।

মিউটেশন (নামজারি): সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করার জন্য সব ওয়ারিশকে নিয়ে যত দ্রুত সম্ভব উত্তরাধিকার সনদ সংগ্রহ করে নামজারি (মিউটেশন) করা আবশ্যক।

আপনার জন্য পরামর্শ:

আইনকানুনগুলো একই হলেও, উত্তরাধিকারের হিসেব অত্যন্ত জটিল হতে পারে। সম্পত্তি বণ্টনের আগে একজন দক্ষ ফরায়েজ বিশেষজ্ঞ বা আইনজীবীর কাছ থেকে সঠিক হিসেব জেনে নিন। আপনার অধিকার নিশ্চিত করতে অবশ্যই একজন দক্ষ আইনজীবীর সাথে পরামর্শ করুন।

আমাদের প্রতিদিনের জীবনে অতি প্রয়োজনীয় আইনকানুন জানতে এবং আরও আইনি পরামর্শ পেতে আমাদের পেজ ফলো করুন।

সম্ভব হলে শেয়ার করে আপনার বন্ধু-স্বজনদেরও এ বিষয়ে সচেতন করুন।

Follow Legal Law With Badhan

দলিল আছে দখল  আছে তবে রেকর্ড  নাই!!“দলিল আছে + দখল আছে + রেকর্ড নেই” — এই অবস্থা অনেকের ক্ষেত্রে দেখা যায়। এটি একদিকে শক...
03/12/2025

দলিল আছে দখল আছে তবে রেকর্ড নাই!!
“দলিল আছে + দখল আছে + রেকর্ড নেই” — এই অবস্থা অনেকের ক্ষেত্রে দেখা যায়। এটি একদিকে শক্তিশালী আইনি অবস্থান, আবার কিছু ঝুঁকিও বহন করে। নিচে বিষয়টি ধাপে ধাপে বিশ্লেষণ করা হলো—

✅ প্রথমত, যদি আপনার কাছে রেজিস্ট্রিকৃত দলিল (যেমন বিক্রয় দলিল বা হেবা দলিল) থাকে, তাহলে এটি জমির মালিকানার অন্যতম প্রধান প্রমাণ হিসেবে গণ্য হয়। এটি আপনার জন্য একটি শক্তিশালী দিক।

দ্বিতীয়ত, আপনি যদি বাস্তবে জমির উপর দখলে থাকেন—অর্থাৎ জমি ব্যবহার করছেন, চাষাবাদ করছেন বা সেখানে বসবাস করছেন—তাহলে এটিও আদালতে আপনার অবস্থানকে আরও শক্তিশালী করে।

তবে সমস্যা দেখা দেয় যদি সরকারি খতিয়ান বা রেকর্ডে (যেমন CS, RS বা BS খতিয়ান) আপনার নাম না থাকে। কারণ সরকারি রেকর্ডে নাম না থাকলে মালিকানার দাবি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এটি একটি ঝুঁকিপূর্ণ দিক।

🔸 দলিল + দখল ঠিক থাকলে সাধারণত ৭০%-৮০% সম্ভাবনা থাকে আদালতে মালিকানা প্রমাণ করে জমি পাওয়ার।
🔸 তবে রেকর্ড (খতিয়ান) আপনার নামে না থাকায় সরকারিভাবে জমির মালিক হিসেবে আপনি প্রদর্শিত হবেন না—এটাই ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি।

🛠️ রেকর্ড নিজের নামে আনতে যা করবেন (৫টি ধাপে):

🔶 ধাপ ১: খতিয়ান যাচাই – CS, SA, RS, BS — কোন খতিয়ানে আপনার নাম নেই, সেটি আগে নিশ্চিত করুন। – তথ্য সংগ্রহ করুন জেলা রেকর্ড রুম বা land gov bd ওয়েবসাইট থেকে।

🔶 ধাপ ২: দখলের প্রমাণ প্রস্তুত – জমিতে ঘর, গাছ, চাষ, ভাড়া, খাজনা ইত্যাদির প্রমাণ সংগ্রহ করুন। – ছবি, খাজনার রসিদ, স্থানীয় সাক্ষ্য এসব কাজে লাগবে।

🔶 ধাপ ৩: Mutation (নামজারি) আবেদন – ইউনিয়ন বা উপজেলা ভূমি অফিসে দলিল + দখলের ভিত্তিতে নামজারির আবেদন করুন। – প্রয়োজনে RS বা BS সংশোধনের আবেদনও করতে হবে।

🔶 ধাপ ৪: রেকর্ড সংশোধনের মামলা (12(1)/12(2) MLRA) – ভূমি অফিস আবেদন খারিজ করলে AC Land অফিসে আপিল করুন। – তাতেও না হলে সিভিল কোর্টে খতিয়ান সংশোধনের মামলা করতে হবে।

🔶 ধাপ ৫: আদালতের রায় দেখিয়ে সংশোধন – আদালত মালিকানা স্বীকৃতি দিলে সেই রায়ের কপি জমা দিয়ে ভূমি অফিস থেকে রেকর্ড সংশোধন করুন।

📄 প্রয়োজনীয় কাগজপত্র:
– দলিলের কপি (রেজিস্ট্রেশন নম্বরসহ)
– দখলের প্রমাণ (ছবি, চাষাবাদ, গাছ, ঘর ইত্যাদি)
– খাজনার রসিদ (যদি থাকে)
– জাতীয় পরিচয়পত্র
– খতিয়ানের কপি (CS/SA/RS/BS)
– ওয়ারিশ সনদ (প্রয়োজনে)

✅ সংক্ষেপে:

দলিল আছে: মালিকানার মূল ও প্রধান প্রমাণ।

দখল আছে: জমির বাস্তব নিয়ন্ত্রণ ও ব্যবহার নির্দেশ করে।

রেকর্ড নেই: এটি বড় ঝুঁকি; তাই নামজারি বা সরকারি রেকর্ড সংশোধন করা জরুরি।

করণীয়: দ্রুত Mutation (নামজারি) প্রক্রিয়া সম্পন্ন করুন এবং প্রয়োজনে রেকর্ড সংশোধনের মামলা করুন।

Follow: Legal Law With Badhan

Address

Cumilla

Telephone

+8801325840064

Website

Alerts

Be the first to know and let us send you an email when Law Solution With Badhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share