Md Mohib Ullah Murshed

Md Mohib Ullah Murshed we take instructions from clients ,
which may include individuals,
group, public sector organization.

⭕ গায়রত কী?সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।এটাই গায়রত।একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।এখনকার সময়ের প...
31/01/2026

⭕ গায়রত কী?

সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না।
এটাই গায়রত।
একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।
এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়!!
আল্লাহুম্মাগফিরলী..!

ঘটনা ১
একদিন এক ব্যাক্তি আলি ইবনু আবি তালিব (রা) কে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে?
তিনি উত্তর দিলেন:
" যদি তোমার রক্ত হালাল হতো,তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম।"
[ ইবনে কাসীর,আল- বিদায়া ওয়ান- নিহায়া]

ঘটনা ২
মক্কার এক মুশরিক তার উটকে জবেহ
করে দিচ্ছিলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি উট টি জবেহ কেন করলেন?
আপনার টাকার প্রয়োজন হলেত বিক্রি করে দিতে পারতেন।
তখন লোকটি বললো,
এই উটের উপর আমার মহিলারা বসতো, বিক্রি করে দিলে এই উটের উপর অন্যপুরুষ বসবে এটা আমার সহ্য হবে না,
তাই এই উটই আমি রাখবো না।
একজন মুশরিক হওয়া সত্বেও তার কত গায়রত!!!
আর আমাদের ভাই- বোনদের কি দশা??
আস্তাগফিরুল্লাহ্

গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ। রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।

وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ ﴿۲۰﴾
আর দুনিয়ার জীবনটা তো ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।
(সুরা হাদীদ-২০)

এবং সেদিন জাহান্নামকে আনা হবে!
সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?
(সূরা ফাজর,আয়াত-২০)
স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাসা আড্ডায় ব্যস্ত থাকে!!
বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূর, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে, মেয়েটা কেমন রে!!
বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে!
আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড!

আল্লাহুম্মাগফিরলী
আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা,,,
অনেকে গায়রত কি সেটাও জানেনা
হায় আফসোস!

এই উম্মাহর কোনো নারী গায়রতহীন পুরুষকে আপন করে নিছে এমন নজির নাই।
হায় আফসোস!
এই উম্মার পুরুষরা আজ জানেই না
গায়রত কী?
মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম।
বরং তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফেরে হর হামেশা
গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুজ রসূলুল্লাহ ﷺ বলেছেনঃ তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না।

ইয়া রব বুঝার তৌফিক দান করুন সকল মুসলিম ভাই বোনকে।

আল্লাহুম্মা আমীন..

সত্য ধর্ম → ইসলাম → শান্তির ধর্ম ইসলাম,ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যাবস্থা

"খুলা তালাকের পরিচয় ও পদ্ধতি" ★খুলা তালাক বলতে কী বুঝায়? খুলা তালাক প্রয়োগ করার পদ্ধতি কী? যদি স্বামী তার স্ত্রীকে তালাক...
23/01/2026

"খুলা তালাকের পরিচয় ও পদ্ধতি"

★খুলা তালাক বলতে কী বুঝায়? খুলা তালাক প্রয়োগ করার পদ্ধতি কী? যদি স্বামী তার স্ত্রীকে তালাক দিতে না চায় তা সত্ত্বেও কী তালাক সংঘটিত হতে পারে?

খুলা হচ্ছে: কোন কিছুর বিনিময়ে স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এক্ষেত্রে স্বামী সে বিনিময়টি গ্রহণ করে স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিবে; এ বিনিময়টি স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদত্ত মোহরানা হোক কিংবা এর চেয়ে বেশি সম্পদ হোক কিংবা এর চেয়ে কম হোক।

এ বিধানের দলিল হচ্ছে, আল্লাহ্‌র বাণী: “আর তাদেরকে যা কিছু দিয়েছো (বিদায় করার সময়) তা থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য বৈধ নয়। তবে এটা স্বতন্ত্র, স্বামী-স্ত্রী যদি আল্লাহ নির্ধারিত সীমারেখা রক্ষা করে চলতে পারবে না বলে আশংকা করে, তাহলে এমতাবস্থায় যদি তোমরা আশংকা করো, তারা উভয়ে আল্লাহ্‌ নির্ধারিত সীমার মধ্যে অবস্থান করতে পারবে না, তাহলে স্ত্রীর কিছু বিনিময় দিয়ে তার স্বামী থেকে বিচ্ছেদ লাভ করায় উভয়ের কোন গুনাহ নেই।”[সূরা বাক্বারা, আয়াত: ২২৯]

সুন্নাহ্‌ থেকে এর দলিল হচ্ছে, সাবেত বিন ক্বাইস বিন শাম্‌মাস এর স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বললেন: ইয়া রাসূলুল্লাহ্‌! আমি সাবেত বিন ক্বাইসের উপর চারিত্রিক বা দ্বীনদারির কোন দোষ দিব না। কিন্তু, আমি মুসলিম হয়ে কুফরিতে লিপ্ত হতে অপছন্দ করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: তুমি কি তার বাগানটি ফিরিয়ে দিবে? সাবেত মোহরানা হিসেবে তাকে বাগান দিয়েছিল। সে বলল: জ্বি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: বাগানটি গ্রহণ করে তাকে বিচ্ছিন্ন করে দাও”[সহিহ বুখারী (৫২৭৩)]

এই ঘটনা থেকে আলেমগণ গ্রহণ করেন যে, কোন নারী যদি তার স্বামীর সাথে অবস্থান করতে না পারে সেক্ষেত্রে বিচারক স্বামীকে বলবেন তাকে তালাক দিয়ে দিতে; বরং স্বামীকে তালাক দেয়ার নির্দেশ দিবেন।

এর পদ্ধতি হচ্ছে- স্বামী বিনিময় গ্রহণ করবেন কিংবা তারা দুইজন এ বিষয়ে একমত হবেন; এরপর স্বামী তার স্ত্রীকে বলবেন: আমি তোমাকে বিচ্ছিন্ন করে দিলাম কিংবা আমি তোমাকে খুলা তালাক দিলাম, কিংবা এ জাতীয় অন্য কোন শব্দ।

তালাক হচ্ছে স্বামীর অধিকার। স্বামী তালাক দিলেই তালাক সংঘটিত হবে। দলিল হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী: “তালাক তারই অধিকার যার রয়েছে সহবাস করার অধিকার” অর্থাৎ স্বামীর। [সুনানে ইবনে মাজাহ (২০৮১), আলবানী ‘ইরওয়াউল গালিল’ গ্রন্থে (২০৪১) হাদিসটিকে ‘হাসান’ আখ্যায়িত করেছেন]

এ কারণে আলেমগণ বলেন: যে ব্যক্তিকে তালাক দেয়ার জন্য অন্যায়ভাবে জবরদস্তি করা হয়েছে; সে ব্যক্তি যদি এ জবরদস্তি থেকে বাঁচার জন্য তালাক দেয় তাহলে সে তালাক সংঘটিত হবে না।[দেখুন আল-মুগনী (১০/৩৫২)]

05/01/2026

⚖️ ১. Case (কেস) – মামলা
📄 ২. Lawsuit (লসুট) – দেওয়ানি মামলা
🚓 ৩. Arrest (এরেস্ট) – গ্রেপ্তার
🔒 ৪. Custody (কাস্টডি) – হেফাজত
📜 ৫. FIR (এফআইআর) – প্রাথমিক অভিযোগ
🧾 ৬. Complaint (কমপ্লেইন্ট) – অভিযোগ
👨‍⚖️ ৭. Judge (জাজ) – বিচারক
⚖️ ৮. Court (কোর্ট) – আদালত
🏛️ ৯. High Court (হাই কোর্ট) – উচ্চ আদালত
🏛️ ১০. Supreme Court (সুপ্রিম কোর্ট) – সর্বোচ্চ আদালত

👮 ১১. Police (পুলিশ) – পুলিশ
📂 ১২. Charge (চার্জ) – অভিযোগ দাখিল
📑 ১৩. Charge sheet (চার্জশিট) – অভিযোগপত্র
🧑‍⚖️ ১৪. Lawyer (লইয়ার) – আইনজীবী
🧑‍⚖️ ১৫. Advocate (অ্যাডভোকেট) – উকিল
🗣️ ১৬. Hearing (হিয়ারিং) – শুনানি
⏳ ১৭. Remand (রিমান্ড) – জিজ্ঞাসাবাদের হেফাজত
🚔 ১৮. Detention (ডিটেনশন) – আটক
📆 ১৯. Trial (ট্রায়াল) – বিচার কার্যক্রম
📢 ২০. Verdict (ভারডিক্ট) – রায়

🔓 ২১. Bail (বেইল) – জামিন
📝 ২২. Bail application (বেইল অ্যাপ্লিকেশন) – জামিন আবেদন
💰 ২৩. Bail bond (বেইল বন্ড) – জামিননামা
🔐 ২৪. Bail granted (বেইল গ্রান্টেড) – জামিন মঞ্জুর
❌ ২৫. Bail rejected (বেইল রিজেক্টেড) – জামিন নামঞ্জুর
⏰ ২৬. Interim bail (ইন্টারিম বেইল) – অন্তর্বর্তী জামিন
🏠 ২৭. Anticipatory bail (অ্যান্টিসিপেটরি বেইল) – আগাম জামিন
⚠️ ২৮. Conditional bail (কন্ডিশনাল বেইল) – শর্তসাপেক্ষ জামিন
📜 ২৯. Surety (শ্যুরিটি) – জামিনদার
👤 ৩০. Accused (অ্যাকিউজড) – অভিযুক্ত

🧑 ৩১. Defendant (ডিফেনডেন্ট) – আসামি
🙋 ৩২. Plaintiff (প্লেইনটিফ) – বাদী
🗂️ ৩৩. Evidence (এভিডেন্স) – প্রমাণ
🧪 ৩৪. Proof (প্রুফ) – সাক্ষ্যপ্রমাণ
🗣️ ৩৫. Witness (উইটনেস) – সাক্ষী
📹 ৩৬. Testimony (টেস্টিমনি) – সাক্ষ্য
🕵️ ৩৭. Investigation (ইনভেস্টিগেশন) – তদন্ত
📊 ৩৮. Inquiry (ইনকোয়ারি) – অনুসন্ধান
📁 ৩৯. Case file (কেস ফাইল) – মামলার নথি
🗃️ ৪০. Record (রেকর্ড) – নথিভুক্ত তথ্য

❎ ৪১. Acquittal (অ্যাকুইটাল) – খালাস
✅ ৪২. Acquitted (অ্যাকুইটেড) – খালাসপ্রাপ্ত
⚖️ ৪৩. Conviction (কনভিকশন) – দোষী সাব্যস্ত
⛓️ ৪৪. Sentence (সেন্টেন্স) – সাজা
⛓️ ৪৫. Punishment (পানিশমেন্ট) – শাস্তি
📜 ৪৬. Judgment (জাজমেন্ট) – রায়
📉 ৪৭. Appeal (অ্যাপিল) – আপিল
🏛️ ৪৮. Review (রিভিউ) – পুনর্বিবেচনা
🔄 ৪৯. Revision (রিভিশন) – সংশোধনী আবেদন
🧑‍⚖️ ৫০. Bench (বেঞ্চ) – বিচারক প্যানেল

⚠️ ৫১. Allegation (অ্যালিগেশন) – অভিযোগ
🚨 ৫২. Offence (অফেন্স) – অপরাধ
🚫 ৫৩. Crime (ক্রাইম) – অপরাধমূলক কাজ
⚖️ ৫৪. Penal code (পিনাল কোড) – দণ্ডবিধি
📘 ৫৫. Section (সেকশন) – ধারা
📕 ৫৬. Article (আর্টিকেল) – অনুচ্ছেদ
📝 ৫৭. Petition (পিটিশন) – আবেদন
📄 ৫৮. Affidavit (অ্যাফিডেভিট) – হলফনামা
🖋️ ৫৯. Signature (সিগনেচার) – স্বাক্ষর
📌 ৬০. Notice (নোটিস) – নোটিশ

🕰️ ৬১. Adjournment (অ্যাডজার্নমেন্ট) – মুলতবি
📅 ৬২. Date fixed (ডেট ফিক্সড) – তারিখ নির্ধারণ
🚫 ৬৩. Non-bailable (নন বেইলেবল) – জামিন অযোগ্য
✔️ ৬৪. Bailable (বেইলেবল) – জামিনযোগ্য
👮‍♂️ ৬৫. Custodial interrogation (কাস্টডিয়াল ইন্টারোগেশন) – হেফাজতে জিজ্ঞাসাবাদ
📂 ৬৬. Case dismissal (কেস ডিসমিসাল) – মামলা খারিজ
❌ ৬৭. Discharge (ডিসচার্জ) – অব্যাহতি
📉 ৬৮. Withdrawal (উইথড্রয়াল) – মামলা প্রত্যাহার
⚠️ ৬৯. Charges dropped (চার্জ ড্রপড) – অভিযোগ প্রত্যাহার
🧑‍⚖️ ৭০. Legal aid (লিগ্যাল এইড) – আইনি সহায়তা

📘 ৭১. Law (ল) – আইন
🏛️ ৭২. Judiciary (জুডিশিয়ারি) – বিচার বিভাগ
🧑‍⚖️ ৭৩. Magistrate (ম্যাজিস্ট্রেট) – ম্যাজিস্ট্রেট
📜 ৭৪. Order (অর্ডার) – আদেশ
📣 ৭৫. Summons (সমনস) – সমন
🚔 ৭৬. Warrant (ওয়ারেন্ট) – গ্রেপ্তারি পরোয়ানা
❌ ৭৭. Stay order (স্টে অর্ডার) – স্থগিতাদেশ
🛑 ৭৮. Injunction (ইনজাংশন) – নিষেধাজ্ঞা
📑 ৭৯. Proceedings (প্রসিডিংস) – কার্যক্রম
⚖️ ৮০. Legal procedure (লিগ্যাল প্রসিডিউর) – আইনি প্রক্রিয়া

👤 ৮১. Suspect (সাসপেক্ট) – সন্দেহভাজন
📂 ৮২. Case number (কেস নাম্বার) – মামলার নম্বর
🧾 ৮৩. Document (ডকুমেন্ট) – দলিল
🧠 ৮৪. Legal advice (লিগ্যাল অ্যাডভাইস) – আইনি পরামর্শ
⚖️ ৮৫. Justice (জাস্টিস) – ন্যায়বিচার
📜 ৮৬. Rule (রুল) – বিধি
📕 ৮৭. Ordinance (অর্ডিন্যান্স) – অধ্যাদেশ
📘 ৮৮. Act (অ্যাক্ট) – আইন
⚠️ ৮৯. Violation (ভায়োলেশন) – আইন লঙ্ঘন
🕊️ ৯০. Release (রিলিজ) – মুক্তি

🔓 ৯১. On bail (অন বেইল) – জামিনে মুক্ত
🏠 ৯২. House arrest (হাউস এরেস্ট) – গৃহবন্দি
⛔ ৯৩. Prohibition (প্রোহিবিশন) – নিষেধাজ্ঞা
📢 ৯৪. Public prosecutor (পাবলিক প্রসিকিউটর) – সরকারি কৌঁসুলি
⚖️ ৯৫. Defense lawyer (ডিফেন্স লইয়ার) – আসামিপক্ষের আইনজীবী
📄 ৯৬. Final report (ফাইনাল রিপোর্ট) – চূড়ান্ত প্রতিবেদন
❎ ৯৭. Case closed (কেস ক্লোজড) – মামলা নিষ্পত্তি
🧑‍⚖️ ৯৮. Legal victory (লিগ্যাল ভিক্টরি) – আইনি জয়
🕊️ ৯৯. Freedom (ফ্রিডম) – স্বাধীনতা
✅ ১০০. Justice served (জাস্টিস সার্ভড) – ন্যায়বিচার প্রতিষ্ঠিত
👌

আইনজীবী এবং বিচারকদের জন্য আদালতে ব্যবহৃত ইংরেজি বাক্যগুলো মূলত দুটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করেছি: সাধারণ কোর্টরুম আনুষ্...
30/12/2025

আইনজীবী এবং বিচারকদের জন্য আদালতে ব্যবহৃত ইংরেজি বাক্যগুলো মূলত দুটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করেছি: সাধারণ কোর্টরুম আনুষ্ঠানিকতা এবং সাক্ষ্য গ্রহণ ও যুক্তি উপস্থাপনের সময় ব্যবহৃত পরিভাষা।

অ্যাডভোকেট মো. নাজমুল হাসান
আইনজীবী ও লেখক।

এই বাক্যগুলো বিচার প্রক্রিয়ায় শৃঙ্খলা এবং স্পষ্টতা বজায় রাখতে সাহায্য করে। নিচে এর একটি বিস্তারিত তালিকা দেওয়া হলো:

১. সাধারণ কোর্টরুম আনুষ্ঠানিকতা ও নির্দেশাবলী

এগুলো হলো সভার শুরু, শেষ, এবং বিচারকের নির্দেশাবলী।

ইংরেজি বাক্য (English Sentence) | বাংলা অর্থ (Bangla Meaning) | প্রেক্ষাপট (Context)।

All rise. | সবাই উঠে দাঁড়ান। | বিচারক বা ম্যাজিস্ট্রেট প্রবেশ করার সময়।

Order in the court. | আদালতে শৃঙ্খলা বজায় রাখুন। | বিচারক যখন আদালতে গোলমাল বা বিশৃঙ্খলা দেখেন।

This court is now in session. | এই আদালত এখন শুরু হলো/চলমান। | বিচারিক কার্যক্রম শুরুর ঘোষণা।

May it please the court. | আদালতের অনুমতি সাপেক্ষে। | আইনজীবী যখন কোনো যুক্তি বা আবেদন শুরু করেন।

The court grants the motion. | আদালত এই আবেদন মঞ্জুর করছেন। | কোনো লিখিত বা মৌখিক আবেদন মঞ্জুর করার সময়।

The court denies the objection. | আদালত এই আপত্তি খারিজ করছেন। | কোনো আইনজীবীর আপত্তি প্রত্যাখ্যান করার সময়।

The court will take a recess. | আদালত এখন বিরতিতে যাবে। | মধ্যাহ্নভোজ বা স্বল্প বিরতির ঘোষণা।

This court is adjourned. | এই আদালত মূলতবি করা হলো। | দিনের মতো আদালতের কার্যক্রম সমাপ্তির ঘোষণা।

২. সাক্ষ্য গ্রহণ ও জেরা (Examination and Cross-Examination)

সাক্ষী এবং আইনজীবীর মধ্যে কথোপকথনের সময় এই বাক্যগুলো ব্যবহৃত হয়।

ইংরেজি বাক্য (English Sentence) | বাংলা অর্থ (Bangla Meaning) | প্রেক্ষাপট (Context)।

State your full name and address for the record. | রেকর্ডের জন্য আপনার পুরো নাম ও ঠিকানা বলুন। | সাক্ষী বা অভিযুক্তকে পরিচয় দিতে বলা।

Do you swear to tell the truth, the whole truth, and nothing but the truth? | আপনি কি সত্য কথা বলবেন, এবং সত্য ছাড়া অন্য কিছু বলবেন না বলে শপথ করছেন? | সাক্ষ্য দেওয়ার আগে সাক্ষীকে শপথ করানো।

I call [Witness Name] to the stand. | আমি [সাক্ষীর নাম] কে কাঠগড়ায় ডাকার আবেদন জানাচ্ছি। | কোনো সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকার সময়।

Your Honour/My Lord, I object! | মাননীয় আদালত, আমি আপত্তি জানাচ্ছি! | অন্য পক্ষের আইনজীবীর প্রশ্ন বা যুক্তিতে ত্রুটি দেখা গেলে।

Objection sustained. | আপত্তি বহাল রইল/মঞ্জুর করা হলো। | বিচারক যখন আপত্তি সঠিক বলে মনে করেন।

Objection overruled. | আপত্তি অগ্রাহ্য করা হলো/খারিজ করা হলো। | বিচারক যখন আপত্তি বাতিল করেন।

Leading the witness. | সাক্ষীকে প্ররোচনা দেওয়া হচ্ছে। | প্রশ্ন এমনভাবে করা হচ্ছে যা উত্তরকে প্রভাবিত করছে—এই মর্মে আপত্তি।

The witness is excused. | সাক্ষীকে অব্যাহতি দেওয়া হলো। | সাক্ষীর জেরা শেষ হওয়ার পর।

May I approach the bench? | আমি কি এজলাসের কাছে আসতে পারি? | বিচারকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলার অনুমতি চাওয়া।

৩. যুক্তি ও আবেদন (Arguments and Submissions)

আইনজীবীরা তাদের মামলা বা আবেদন উপস্থাপনের সময় এসব পরিভাষা ব্যবহার করেন।

ইংরেজি বাক্য (English Sentence) | বাংলা অর্থ (Bangla Meaning) | প্রেক্ষাপট (Context)।

I rest my case. | আমি আমার মামলার যুক্তি উপস্থাপন শেষ করছি। | সাক্ষ্য গ্রহণ এবং যুক্তি উপস্থাপনের সমাপ্তি ঘোষণা।

We move for a dismissal. | আমরা মামলাটি খারিজের জন্য আবেদন জানাচ্ছি। | যখন মামলাটি চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট প্রমাণ নেই বলে মনে করা হয়।

Your Honour, I submit that... | মাননীয় আদালত, আমি নিবেদন করছি যে...। | গুরুত্বপূর্ণ যুক্তি বা আইনি ব্যাখ্যা উপস্থাপনের সময়।

We are prepared to stipulate that... | আমরা এই বিষয়ে সম্মতি জানাতে প্রস্তুত যে...। | যখন দুই পক্ষ কোনো নির্দিষ্ট বিষয়ে একমত হয়।

May I be heard on this matter? | এই বিষয়ে কি আমি আমার বক্তব্য পেশ করতে পারি? | বক্তব্য বা যুক্তি উপস্থাপনের সুযোগ চাওয়া।

The evidence clearly shows... | প্রমাণ স্পষ্টভাবে দেখায় যে...। | উপস্থাপন করা প্রমাণের ওপর জোর দেওয়ার জন্য।

প্রতিনিয়ত আইনের গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পেতে পেজটিতে ফলো দিয়ে যুক্ত থাকুন এবং লাইক কমেন্ট করে একটিভ থাকুন।

কক্সবাজারের চারটি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন যারা
29/12/2025

কক্সবাজারের চারটি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

সভাপতি 🤣
27/12/2025

সভাপতি 🤣

27/12/2025

❤️

একটা রাষ্ট্রের ভবিষ্যৎ ভিত্তি তার তরুণ প্রজন্ম। তরুন প্রজন্মের মেধার অস্তিত্ব বিদ্যমান তাদের চঞ্চল মস্তিষ্কে। আর আমাদের ...
27/12/2025

একটা রাষ্ট্রের ভবিষ্যৎ ভিত্তি তার তরুণ প্রজন্ম। তরুন প্রজন্মের মেধার অস্তিত্ব বিদ্যমান তাদের চঞ্চল মস্তিষ্কে। আর আমাদের মস্তিষ্ক পড়ে থাকে চায়ের কেটলিতে।

ফুটন্ত পানির বদলে সেখানে টগবগ করে তাজা রক্তে মাখা মগজ।
এক কাপ চা হয়ে যায় এক কাপ মগজ।
খাচ্ছে কে?
আমরাই তো।

চায়ের কেটলিকে আর কোনদিন চায়ের কেটলি হিসেবে দেখতে পাবো না আমি। চায়ের দোকানে বসা হলে কেটলি থেকে চোখ সরিয়ে নিতে হবে বারবার। না হয়, মনে হবে, আমার নামেরই ছেলেটার মগজ ফু দিয়ে অল্প অল্প করে চুমুক দিয়ে গিলছি।

জাতির মগজ তো বহু আগেই গিলে খাওয়া শেষ।
জোম্বিদের অবশ্য মগজ লাগে না।
মগজ নাই, চিন্তাও নাই, ব্যথাও নাই।।।

26/12/2025

মহেশখালী জেডী,

টেকনাফে দায়িত্ব থাকা কালীন কিছু নিরহ মানুষকেও হয়রানির অভিযোগ তার বিরুদ্ধে, বর্তমানেও তার কিছু  সহযোগী এএসআই তিল কে তাল ব...
26/12/2025

টেকনাফে দায়িত্ব থাকা কালীন কিছু নিরহ মানুষকেও হয়রানির অভিযোগ তার বিরুদ্ধে, বর্তমানেও তার কিছু সহযোগী এএসআই তিল কে তাল বানিয়ে বহাল তবিয়তে রয়েছে বলে সুত্রে জানা গেছে। সম্প্রতি সে একজন সিএনজি চালকে অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে বলে ধারণা করা হচ্ছে,

তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে..
তথ্য দিয়ে সহযোগিতা করুন।

Address

Districts & Session Judge's Court
Cox's Bazar
4700

Telephone

+8801515221588

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Mohib Ullah Murshed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Md Mohib Ullah Murshed:

Share

Category