CoxsBazar Sports CBS

CoxsBazar Sports CBS ক্রীড়া ও বিনোদনের সাথে ২৪ ঘন্টা

23/08/2026

কক্সবাজার স্টেডিয়ামে আজকে কোন খেলা নেই।
আগামীকাল (সোমবার) মহেশখালী বনাম রামু উপজেলা খেলোয়াড় সমিতি মুখোমুখি হবে।

23/08/2026

টেকনাফ উপজেলা ফুটবল দলের খেলোয়াড় জাতীয় দলের ইফতি।
তার অসাধারণ নৈপুণ্য : দর্শকদের মন কেড়েছে।

23/08/2026

টেকনাফ উপজেলা খেলাধুলায় এখন কক্সবাজার জেলার শীর্ষে

আর মাত্র একদিন বাকী। দ্রুত রেজিষ্ট্রেশন করুন। [ নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ ]➡️ ফুটবল  ⚽➡️ ক্রিকেট 🏏➡️ কাডাকাডি ➡️ অ্যাথলে...
26/04/2026

আর মাত্র একদিন বাকী।
দ্রুত রেজিষ্ট্রেশন করুন।
[ নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ ]

➡️ ফুটবল ⚽
➡️ ক্রিকেট 🏏
➡️ কাডাকাডি
➡️ অ্যাথলেটিক্স
➡️ ব্যাডমিন্টন🏸
➡️ দাবা♟️
➡️ মার্শাল আর্ট
➡️ সাঁতার প্রতিযোগিতা সহ মোট ৮টি ইভেন্টে
অনূর্ধ্ব ১২ ও ১৪ বয়সী ছাত্রছাত্রীরা/ প্রতিযোগীরা দ্রুত রেজিষ্ট্রেশন করুন।

ক্রীড়া সংস্থা টেকনাফ উপজেলা।

24/04/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে "নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬" এ আবেদনের নিয়মাবলি।

আপনার আশেপাশের ১২-১৪ বছর বয়সী সকলকে আবেদনের জন্য উৎসাহিত করুন।

04/09/2025

২৬ বিশ্বকাপ ব্রাজিল নিবে এবং ২৫ এর ডিসি গোল্ডকাপ টেকনাফের
এমনটাই দাবি ব্রাজিল সাপোর্টার ও টেকনাফ উপজেলা দলের কর্মকর্তা সাংবাদিক ছৈয়দ আলম এর।

03/09/2025

ডিসি গোল্ডকাপ ২০২৫ এ চকরিয়ার বিপক্ষে লড়াইয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের উদ্দেশ্যে ৩ বিদেশি ও জাতীয় দলের ইফতি সহ শক্তিশালী টেকনাফ উপজেলা দল।
⚽⚽⚽

ইন্টারকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি
31/05/2025

ইন্টারকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট # চ্যাম্পিয়ন কক্সবাজার জেলা দলচট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফু...
11/05/2025

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
# চ্যাম্পিয়ন কক্সবাজার জেলা দল

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শিরোপা জিতেছে কক্সবাজার জেলা ফুটবল দল। রবিবার (১১ মে ) বিকেলে দর্শক পরিপূর্ণ কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে স্বাগতিক কক্সবাজার জেলা দল ১-০ গোলে কুমিল্লা জেলা দলকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে। কক্সবাজারের জয়ের নায়ক ১৯ নম্বর জার্সিধারী স্ট্রাইকার আমীর হাকিম বাপ্পি। ম্যাচের ৪৪ মিনিটে বাপ্পি কুমিল্লার ডি-বক্সের বাইর থেকে প্রচন্ড শটে দলের হয়ে শিরোপা নির্ধারণী মহামূল্যবান গোলটি করেন।
দ্বিতীয়ার্ধে কুমিল্লা গোল পরিশোধে প্রাণপণ চেষ্টা চালিয়ে বেশ কয়েকটি বিক্ষিপ্ত আক্রমণ শানালেও মনির, মিনহাজ, হেলালদের নিয়ে গড়া কক্সবাজারের ডিফেন্স লাইন ভাঙ্গতে পারেনি। উল্টো দ্বিতীয়ার্ধের শেষ ক্ষণে কক্সবাজারের বদলী সায়েম গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে বাইরে মেরে দিনের সহজ সুযোগ মিস করেন।
এদিকে ম্যাচ শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আবদুর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। বক্তব্য রাখেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব, জেলা ক্রীড়া অফিসার ও ডিএসএ সদস্য সচিব মো: আলাউদ্দিন। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।
এদিকে চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলা দলের অংশ গ্রহণে আয়োজিত এই টুর্ণামেন্টে ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন কক্সবাজার জেলা দলের গোলরক্ষক সাঈদী ও ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন একই দলের তারকা মিডফিল্ডার কৌশিক বড়ুয়া।
# # #

ছৈয়দ আলম
কক্সবাজার স্পোর্টস...............

Address

Cox's Bazar
4700

Telephone

+8801819036460

Website

Alerts

Be the first to know and let us send you an email when CoxsBazar Sports CBS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to CoxsBazar Sports CBS:

Shortcuts

Share