Advocate Mohammed Faisal

Advocate Mohammed Faisal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Advocate Mohammed Faisal, Lawyer & Law Firm, cox'sbazar district and session judges Court, Cox's Bazar.

দেশপ্রেমিক জনতা। এদের হাতেই নিরাপদ এনসিপি
28/12/2025

দেশপ্রেমিক জনতা। এদের হাতেই নিরাপদ এনসিপি

23/08/2023

হাইকোর্ট পারমিশন পরীক্ষায় উত্তীর্ণ সকলকে প্রানঢালা অভিনন্দন।

আজকে কার পজিশন কত নাম্বারে ছিল?
29/06/2023

আজকে কার পজিশন কত নাম্বারে ছিল?

ইদ মোবারক
28/06/2023

ইদ মোবারক

আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।  ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সকলের জীবন। ঈদ মোবারক।
27/06/2023

আসসালামু আলাইকুম।
সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সকলের জীবন।
ঈদ মোবারক।

20/06/2023

❝যেখানে খুশি সেখানে যাও, তবে মনে রেখ তোমার রবের দিকেই প্রত্যাবর্তন করতে হবে।❞
(সূরা আলাক :০৮)

আইনজীবী ছাড়াই জামিন: আইনি দিকজামিনের জন্য আইনজীবী ধরতেই হবে- এমন বিধান কোনো আইনেই নেই। জামিনসংক্রান্ত যত আইন ফৌজদারি কার...
11/02/2023

আইনজীবী ছাড়াই জামিন: আইনি দিক

জামিনের জন্য আইনজীবী ধরতেই হবে- এমন বিধান কোনো আইনেই নেই। জামিনসংক্রান্ত যত আইন ফৌজদারি কার্যবিধি কিংবা অন্য আইনে আছে, তার কোনোটিতে জামিন দেওয়ার শর্ত হিসেবে ‘আইনজীবী নিয়োগ’ কিংবা ‘লিখিত আবেদন’ দাখিলকে শর্ত করা হয়নি।

আসামি জামিনে মুক্তিযোগ্য কি না, সেটি দেখার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বিচারককে। আরেকটু খোলাসা করে এভাবে বলা যায় যে, এমন অনেক প্রতিকার আছে, যেখানে আবেদন দাখিল করাকে শর্ত হিসেবে প্রদান করা হয়েছে। এসব ক্ষেত্রে আইন ‘on the application of ....’ ধরনের শব্দগুলো শর্ত হিসেবে যুক্ত করে দেয় [যেমন- ফৌকাবিধির ২৪৪(২), ৩৭১(১), ৪২২, ৪৭৫, ৫১০ক(২), ৫২৬(৩), ৫২৬খ(২) ধারা]। কিন্তু জামিনের বিধিবিধান সম্পর্কিত ফৌজদারি কার্যবিধির কোনো ধারায় (যেমন ফৌকাবিধির ৪৯৬, ৪৯৭, ৪৯৮, ১৬৭ ধারা) এ-ধরনের শর্ত যুক্ত করা হয়নি।

বিশেষ আইনগুলোতে [যেমন ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪৭ ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৯(২)(ক) ধারা] জামিন পেতে আসামির পক্ষ থেকে ‘আবেদনের’ কথা উল্লেখ করা থাকলেও এই আবেদন যে ‘লিখিত আবেদন’ই হতে হবে তেমন কোনো শর্ত সেখানে প্রদান করা হয়নি। এআইআর ১৯৬৪ মাদ্রাজ ৩৯ মামলায় আদালত বলেছেন, জামিন আবেদন লিখিত হতে হবে- এমন কোনো কথা নেই। আসামি নিজে বা তার আইনজীবীর মাধ্যমে মৌখিকভাবেও জামিনের আবেদন করতে পারেন। লিখিত আবেদন নেওয়া হয় মূলত নথিতে এই তথ্য সংরক্ষণের জন্য যে, আসামি জামিনের চেষ্টা করেছে (মো. জহুরুল ইসলাম, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ৪র্থ সংস্করণ, পৃষ্ঠা ১১৩০ দ্রষ্টব্য)।

ফলে জামিনের লিখিত আবেদন ছাড়াও বিচারক যদি আসামির মৌখিক বক্তব্যের প্রেক্ষিতে মনে করেন যে, আসামি জামিনের প্রার্থনা করছেন এবং আসামিকে আটক রাখার যুক্তিসঙ্গত কোনো কারণ নেই, সেক্ষেত্রে বিচারক নিজেই আসামির মৌখিক আবেদনের প্রেক্ষিতে তাকে জামিনে মুক্তি দিতে পারেন।

এক্ষেত্রে জামিন দেওয়ার ক্ষেত্রে একটি বাধা হচ্ছে বেলবন্ড। আসামি বেলবন্ড কীভাবে দেবেন? আসামি কি আইনজীবী সমিতি থেকে নির্ধারিত বেলবন্ড কিনে এনে দাখিল করবেন? অবশ্যই নয়। যেক্ষেত্রে আসামি জামিন পান কোনো আইনজীবীর মাধ্যমে, সেক্ষেত্রে উক্ত আইনজীবী তার আইনজীবী সমিতির নির্ধারিত বেলবন্ড কিনে এনে সেটি আদালতে দাখিল করে থাকেন। আইনজীবীগণ এটা করে থাকেন তাদের সমিতির নিয়ম মেনে চলার অংশ হিসেবে। সংশ্লিষ্ট আইনজীবী সমিতির সদস্য হিসেবে টিকে থাকতে হলে তাকে সমিতির নির্ধারিত বেলবন্ড কিনেই আদালতে দাখিল করতে হবে।

কিন্তু আসামি যখন আইনজীবী ছাড়াই জামিন পান, তখন আসামি কর্তৃক আইনজীবী সমিতির বেলবন্ড কেনার কোনো প্রশ্ন ওঠে না। কারণ আসামি তো আইনজীবী সমিতির সদস্য নন। সুতরাং জামিনপ্রাপ্ত আসামি এরকমক্ষেত্রে ক্রিমিনাল রুলস এন্ড অর্ডারস-এর ফরম নং (পি) ৬১ অনুসারে সাদা কাগজে বেলবন্ড দাখিল করে দেবেন মাত্র। উল্লেখ্য, ফৌজদারি মামলার বেলবন্ডে কোর্ট ফি দাখিলের কোনো প্রয়োজন আইনত নেই [Sec. 19(xv), the Court Fees Act]।

ক্রিমিনাল রুলস এন্ড অর্ডারস-এর ফরম নং (পি) ৬১-এর বাংলা ভার্শনের ছবি এই পোস্টের সঙ্গে যুক্ত করা হলো। প্রযোজ্য ক্ষেত্রে বিচারকগণ ও বিচারপ্রার্থীগণ এই ফরম ব্যবহার করে অসহায় আসামিদের জামিন দিলে সেটি ভালো দৃষ্টান্ত সৃষ্টি করতে পারে।

বি. দ্র. কোন ক্ষেত্রে আসামিকে নিজ জিম্মায় জামিন দেওয়া হবে, আর কোন ক্ষেত্রে কারও জিম্মায় জামিন দেওয়া হবে, সেটি বিচারকের এখতিয়ার। উল্লেখ্য, জিম্মাদার হিসেবে আইনজীবীর কোনো প্রয়োজন নেই, বরং সিআরআরও-এর ১২৫ বিধি অনুসারে এডভোকেট তার নিজ মক্কেলের জিম্মাদার/ জামিনদার হতে পারেন না।

08/02/2023

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় উত্তির্ন কৃতি শিক্ষার্থীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল।

07/02/2023

নাবালকের সম্পত্তি পিতা বিক্রি করতে চাইলে আদালতের অনুমতির দরকার হয় না।। পিতা নাবালকের স্বাভাবিক অভিভাবক।।

15/01/2023

একটি মামলায় জয়ী হবার জন্য যে বিষয়গুলি মাথায় রাখা উচিত-

বোম্বে হাইকোর্টের সাবেক বিচারপতি বি এন গোখলে তাঁর একটি লেখায় বর্ণনা করেছেন একটি মামলায় বিজয়ী হবার জন্য কী কী বিষয় মাথায় রাখা উচিত। তাঁর কথাগুলোর কিছু সারাংশ তুলে না ধরে পারলাম না-

১। একটি মামলার শুরু থেকে শেষ পর্যন্ত সকল ঘটনা মাথায় থাকতে হবে। মামলার নথি একাধিকবার মনোযোগ দিয়ে পড়তে হবে। মক্কেল যখন তার মামলার বিষয় বর্ণনা করেন, তাখন তাকে বাধাগ্রস্ত করা যাবে না। বিরক্তি মনে হলেও তা শুনতে হবে। কেননা, তার কোন কথাটির মধ্যে মামলার গ্রাউন্ড রয়েছে তা বলা যায় না। আর মক্কেল তো আইন জানেন না যে, তিনি আইনজীবী কী চান শুধু সেগুলিই বেছে বেছে বলবেন।

২। অপরপক্ষ কী কী যুক্তি দাঁড় করাতে পারে তা জানা এবং সেগুলির উত্তর সম্পর্কে প্রস্তুতি নেওয়া। বিরুদ্ধ পক্ষের বিষয়ে তার চেয়ে আপনার জ্ঞান বেশি রাখার চেষ্টা করা।

৩। মামলার ঘটনা জজ সাহেবকে না শুনিয়ে কোন আইন রেফার করা থেকে বিরত থাকতে হবে।

৪। জেরা করার সময় নিজস্ব পরিসীমার বাইরে গিয়ে প্রশ্ন করা থেকে বিরত থাকা। কেননা, সাক্ষী যদি অপ্রত্যাশিত উত্তর দেয়, মামলার বড় ধরণের ক্ষতি হয়ে যেতে পারে।

৫। বিরুদ্ধ পক্ষ যেসকল আইনী নজির রেফার করতে পারে সেগুলি সংগ্রহ করা এবং মোকাবিলা করার প্রস্তুতি রাখা।

৬। প্রাথমিক প্রস্তুতি নেওয়ার সময় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি লিখে রাখা যাতে পরবর্তীতে দ্রুত সেগুলি স্মরণে আসে।

৭। যে প্রশ্নগুলি বিচারক জিজ্ঞেস করতে পারেন সেগুলি লিখা এবং তার উত্তর প্রস্তুত রাখা।

৮। যে আইনে মামলা করা হয়েছে, সে আইনের গর্তগুলো পূরণ হয়েছে কিনা তা পরিক্ষা করা। সে শর্তগুলি পূরণ না হলে সে যুক্তি উপস্থাপন করা।

৯। আইনের যুক্তি আইনজীবীর নিজের ভাষায় উপস্থাপন করা। প্রয়োজনে লিখার মাধ্যমে তা রপ্ত করা।

১০। কোন মামলার রায়/ আইনী নজির উপস্থাপন করতে চাইলে সে রায়ের কোন প্যারাটি রেফার করতে চান তা চিহ্নিত করে বিচারকের সামনে উপস্থাপন করা।

১১। পরিশ্রম করে প্রস্তুতি নেওয়া। কেননা, মধ্যম সারির পরিশ্রমী আইনজীবী একজন অপরিশ্রমী মেধাবী আইনজীবীর চেয়ে উত্তম।

Address

Cox'sbazar District And Session Judges Court
Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Mohammed Faisal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Advocate Mohammed Faisal:

Share