হাটহাজারী ডিজিটাল সার্ভে এন্ড রেজিস্ট্রি সেন্টার

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • হাটহাজারী ডিজিটাল সার্ভে এন্ড রেজিস্ট্রি সেন্টার

হাটহাজারী ডিজিটাল সার্ভে এন্ড রেজিস্ট্রি সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হাটহাজারী ডিজিটাল সার্ভে এন্ড রেজিস্ট্রি সেন্টার, Lawyer & Law Firm, Chittagong.

যেসব কারণে বাতিল হচ্ছে নামজারি, ভূমি মালিকের যা করণীয়দেশে জমির মালিকানা প্রমাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি দলিল হলো নাম...
15/12/2025

যেসব কারণে বাতিল হচ্ছে নামজারি, ভূমি মালিকের যা করণীয়

দেশে জমির মালিকানা প্রমাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি দলিল হলো নামজারি। নামজারি না থাকলে ভবিষ্যতে জমির ওপর আইনি অধিকার হারানোর ঝুঁকি থাকে। তাই জমি কেনার পরপরই সঠিকভাবে নামজারি সম্পন্ন করা জরুরি। তবে বিভিন্ন ভুল ও অসতর্কতার কারণে অনেক সময় নামজারি আবেদন বাতিল হয়ে যায়।

ভূমি মালিক বা ক্রেতাদের সাধারণত যেসব ১০টি ভুলের কারণে নামজারি বাতিল হয়—

১. দাগ নম্বরে ভুল
দলিলে উল্লেখিত দাগ নম্বর রেকর্ডের সঙ্গে না মিললে নামজারি বাতিল হয়। দলিল করার আগে খতিয়ান দেখে সঠিক দাগ নম্বর যাচাই করা প্রয়োজন।

২. খতিয়ান নম্বরে অমিল
দলিলের খতিয়ান নম্বর সর্বশেষ রেকর্ড অনুযায়ী না হলে নামজারি গ্রহণযোগ্য হয় না।

৩. ভোটার আইডি ও দলিলের নামের অমিল
ভোটার আইডি কার্ডে থাকা নাম ও দলিলে থাকা নাম হুবহু এক না হলে আবেদন বাতিল হতে পারে।

৪. চৌহদ্দি ও বিবরণে ভুল
চৌহদ্দি, দাগ, মৌজা, সাবেক মালিকের নাম বা অন্যান্য বিবরণে ভুল থাকলে নামজারি হয় না।

৫. মালিকানা ধারাবাহিকতায় অসঙ্গতি
সিএস, এসএ ও আরএস রেকর্ড অনুযায়ী মালিকানার ধারাবাহিক ইতিহাস সঠিকভাবে উল্লেখ না থাকলে নামজারি বাতিল হয়।

৬. জমি পূর্বে অন্যের নামে নামজারি থাকা
একই জমি একাধিকবার বিক্রি বা সীমার বাইরে বিক্রি হলে নতুন নামজারি হয় না।

৭. অংশের বেশি জমি বিক্রি
ওয়ারিশদের কেউ নিজের অংশের বেশি জমি বিক্রি করলে পরবর্তী ক্রেতা নামজারি জটিলতায় পড়েন।

৮. অর্পিত সম্পত্তি
সরকারি নিয়ন্ত্রিত বা অর্পিত সম্পত্তি ব্যক্তিগত জমি হিসেবে বিক্রি হলে নামজারি বাতিল হয়।

৯. নদীভাঙন বা সরকারি খাসজমির অংশ
জমির কোনো অংশ নদীভাঙনে বিলীন বা সরকারি খাসজমি হলে নামজারি গ্রহণযোগ্য হয় না।

১০. খাসজমির অন্তর্ভুক্তি
ব্যক্তিগত জমির মধ্যে খাসজমি থাকলে সেই অংশে নামজারি করা যায় না।

নামজারি বাতিল হলে করণীয়—

১. এসিল্যান্ড অফিস থেকে বাতিলের সুনির্দিষ্ট কারণ জেনে নিন
২. প্রয়োজনীয় সংশোধন করে পুনরায় আবেদন করুন
৩. দালালের মাধ্যমে অবৈধ লেনদেনে জড়াবেন না
৪. প্রয়োজনে উপজেলা ভূমি অফিস বা অভিজ্ঞ আইনজীবীর সহায়তা নিন।

সঠিক যাচাই, নির্ভুল দলিল ও নিয়ম মেনে আবেদন করলেই নামজারি জটিলতা এড়ানো সম্ভব।

21/11/2025
আলহামদুলিল্লাহ,আগামীকাল থেকে হাটহাজারী বাজারে এ.কে. প্লাজার নিচ তলায় (হাটহাজারী সাব রেজিস্ট্রি অফিসের সামনে) নতুন অফিসের...
25/10/2025

আলহামদুলিল্লাহ,
আগামীকাল থেকে হাটহাজারী বাজারে
এ.কে. প্লাজার নিচ তলায় (হাটহাজারী সাব রেজিস্ট্রি অফিসের সামনে) নতুন অফিসের যাত্রা শুরু।

**হাটহাজারী ডিজিটাল সার্ভে ও রেজিস্ট্রি সেন্টার**

মোবাইল ও হোয়াটসএপ করুনঃ 01815-644562, 01708-577503.

জমি কিনছেন? জমির কাগজপত্র ঠিক আছে তো? ভুল একটা, ক্ষতি লাখ টাকার!⭐ জমি কিনছেন বা বিক্রি করছেন?তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব...
14/10/2025

জমি কিনছেন? জমির কাগজপত্র ঠিক আছে তো? ভুল একটা, ক্ষতি লাখ টাকার!

⭐ জমি কিনছেন বা বিক্রি করছেন?
তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো —
সঠিক প্রক্রিয়ায় কাগজপত্র পর্যালোচনা, সঠিক সার্ভের মাধ্যমে সীমানা নির্ধারন, যথাযথ নিয়ম ও আইন অনুযায়ী দলিল লিখন আর নিখুঁতভাবে দলিল রেজিস্ট্রি।

আমরা হাটহাজারী ডিজিটাল সার্ভে এন্ড রেজিস্ট্রি সেন্টার আপনার জমির সকল কাগজপত্র পর্যালোচনা, সঠিকতা যাচাই সহ পুরো প্রক্রিয়াটি করি আধুনিক প্রযুক্তির মাধ্যমে।

জমি ক্রয় ও দলিল রেজিস্ট্রি সংক্রান্তে আমাদের সেবাসমূহ:
✅ আর এস মালিক থেকে বর্তমান মালিক পর্যন্ত সকল খতিয়ান ও দলিল সমূহ সঠিকভাবে কাগজপত্র পর্যালোচনা ও স্বত্ব নির্ধারণ।
✅ জমির সীমানা নির্ধারণ ও ম্যানুয়াল বা ডিজিটাল সার্ভে।
✅ সঠিক নিয়মে দলিল ড্রাফটিং।
✅ স্বল্প খরচে দলিল রেজিস্ট্রি।
✅ অনলাইনে নামজারী আবেদনে সহযোগিতা।

আমরা বিশ্বাস করি —
নিরাপদ উপায়ে জমি লেনদেনই শান্তি ও সম্পদের ভিত্তি।

✌✌ আপনার জমি নিয়ে কোনো প্রশ্ন আছে?
👍 ইনবক্স করুন, ফোন করুন বা সরাসরি আমাদের অফিসে চলে আসুন আসুন।
আপনার কাজ হবে নির্ভুল, সময়মতো, ও ঝামেলামুক্ত — এটাই আমাদের প্রতিশ্রুতি।

📞 যোগাযোগ: 01815644562
📍 ঠিকানা: কাচারী রোড, হাটহাজারী, চট্টগ্রাম
🌐 পেজে লাইক দিন, শেয়ার করুন — জানুন জমি সম্পর্কে সত্য তথ্য প্রতিদিন।

👉 নিয়মিত জমি ও দলিল সম্পর্কিত তথ্য পেতে আমাদের পেজ Follow করুন।
👉 এই পোস্টটি শেয়ার করুন, যদি নিরাপদ জমি লেনদেন চান।

24/08/2025

পারিবারিক বন্টননামা ছাড়া পিতার সম্পত্তিতে দালান কোঠা করতে যাবেন না, পরে দেখবেন আরেক ভাই এসে বাড়ির অর্ধেক দাবী করে।।

পার্টনারশিপ বিজনেস: শুরুতে রঙিন স্বপ্ন, শেষে ছাইচাপা ধ্বংসাবশেষ?বিজনেস পার্টনারশিপ আমাদের সমাজে একধরনের রোম্যান্টিক মিথ ...
08/08/2025

পার্টনারশিপ বিজনেস:
শুরুতে রঙিন স্বপ্ন, শেষে ছাইচাপা ধ্বংসাবশেষ?

বিজনেস পার্টনারশিপ আমাদের সমাজে একধরনের রোম্যান্টিক মিথ তৈরি করে রেখেছে — “একসাথে শুরু করবো, একসাথে বড় হবো, একসাথে স্বপ্ন পূরণ করবো।” শুরুর দিনে সবকিছুই ঝলমলে: আইডিয়া শেয়ারিং, এনার্জি, নতুনত্ব আর অবিরাম পরিকল্পনা।

কিন্তু কেন অধিকাংশ পার্টনারশিপই ৩–৫ বছরের মধ্যে ধ্বংসের মুখে পড়ে? কেন গদোগদো সম্পর্ক পরিণত হয় ভাঙনে, আর ভাঙন ডেকে আনে ভরাডুবি?

পর্যায়-১: হানিমুন ফেজ (Idealistic Optimism)
শুরুতে সবাই সমান উদ্যমী। এখানে ভিশন মিলে যায়, ইগো থাকে কন্ট্রোলে। ঝুঁকি ভাগাভাগি, বিনিয়োগ সমান, পরিকল্পনা অনেক। সমস্যা? কেউ এখানে চুক্তি লিখে না, ভবিষ্যতের ঝুঁকি কল্পনা করে না। মনে হয়, “আমাদের তো বন্ধুত্ব/বিশ্বাস আছে।”

পর্যায়-২: সন্দেহের ফেজ (Doubt Phase)
সময় যত যায়, অসামঞ্জস্যের ফাটল দেখা দেয়:
কে বেশি পরিশ্রম করছে?
কার সিদ্ধান্ত বেশি মূল্যবান?
লাভের বণ্টন কার পক্ষে?
পারিবারিক চাপ, ব্যক্তিগত লক্ষ্য ও অর্থনৈতিক চাহিদা মেলেনা।
এই পর্যায়ে পার্টনাররা ব্যক্তিগত সীমারেখা হারায়, পেশাদারিত্বও ভেঙে পড়ে।

পর্যায়-৩: ভাঙনের শুরু (Conflict & Power Shift)
এখানে অবিশ্বাস জন্ম নেয়। এক পক্ষ মনে করে অন্য পক্ষ তাকে ব্যবহার করছে; সিদ্ধান্তগুলো পক্ষপাতদুষ্ট মনে হয়। আনুষ্ঠানিক চুক্তি না থাকলে অভিযোগ বনাম পাল্টা অভিযোগের খেলা শুরু হয়। যারা একসময় স্বপ্ন শেয়ার করত, তারা এখন একে অপরকে প্রমাণ করতে চায়, “আমি না থাকলে তুমি কিছুই না।”

পর্যায়-৪: ভরাডুবি (Collapse)
একসময় এই দ্বন্দ্ব গ্রাহক, কর্মী, বিনিয়োগকারী — সবার সামনে প্রকাশ পায়। কোম্পানির ফোকাস প্রোডাক্ট থেকে সরে গিয়ে কোর্ট কেস, অ্যাকাউন্ট সিজার, মিডিয়া ড্রামায় আটকে যায়। ৯০% পার্টনারশিপ এখানে ভেঙে পড়ে।

কেন এমন হয়? (Research Insight)
১. অস্পষ্ট ভূমিকা ও দায়িত্ব – শুরুতে কার কী কাজ, কে কী সিদ্ধান্ত নেবে তা নির্ধারণ না করাই মূল সমস্যা।
২. ইগো ও পাওয়ার গেম – ব্যবসা যত বড় হয়, “আমার অবদান বেশি” মনোভাব তীব্র হয়।
৩. অর্থনৈতিক ও ব্যক্তিগত জীবনচক্রের অমিল – একজন হয়তো ঝুঁকি নিতে চায়, অন্যজন স্থিতিশীলতা খোঁজে।
৪. আইনি ও আর্থিক চুক্তির অভাব – লিখিত চুক্তি না থাকায় দ্বন্দ্বের সমাধান প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।

03/05/2025

Address

Chittagong
4330

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাটহাজারী ডিজিটাল সার্ভে এন্ড রেজিস্ট্রি সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share