Md Sahed Hossain

Md Sahed Hossain আইনী সহায়তা

20/12/2025
রাজকীয় পেশা হলো আইনপেশা। আইনজীবীরা হলো সোস্যাল ইন্জিনিয়ার। সমাজের যেখানেই আইনের ব্যর্থই ঘটবে, সেখানে আইনের শাসন প্রতিষ...
10/10/2022

রাজকীয় পেশা হলো আইনপেশা। আইনজীবীরা হলো সোস্যাল ইন্জিনিয়ার। সমাজের যেখানেই আইনের ব্যর্থই ঘটবে, সেখানে আইনের শাসন প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণ করবেন।আইন পেশার সনদ পাওয়া, ভালো আইনজীবী হওয়া এক কথা নহে, ভালো আইনজীবী হতে আইন চর্চার সাধক হতে হয় । আইনজীবীরা পেশার পাশাপাশি সামাজিক অবিচার, নারী নির্যাতন, অনিয়ম -দুর্নীতি, ধর্ষণ, ভূমিদস্যু, প্রতারনাসহ যাবতীয় মৌলিক ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠায় সাহসী আইনবান্ধব ভূমিকা পালন করবেন। আইনজীবী সম্পর্কে বিজ্ঞ মহলের অভিমত হলো-----------------------------------------

14/07/2022

একজন নগণ্য ক্ষুদ্র পেশাজীবী হিসেবে নিজের অভিজ্ঞতা থেকে লিখছি,-
বর্তমান সমাজে অপরাধী চিহ্নিত করা খুব কঠিন। আইন-আদালত এখন অপরাধী- অত্যাচারী- ক্ষমতাবান -বিত্তবানদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ভালো- শিক্ষিত- সজ্জন- নীতিবান মানুষেরা এখানে বোবা- এতিম- অসহায়- দিশেহারা। চোরও যখন 'চোর চোর' বলে, কুটিল-কুচক্রিরা যখন কাগজপত্র-দলিল- দাখিলা নিয়ে থানা-কোর্টে সাধু সাজে, যখন অল্পশিক্ষিত মুর্খরা মুখে গালি, হাতে লাঠি-সোটা নিয়ে মানুষের সামনে দৌড়ায়, তখন প্রকৃত অপরাধী খুঁজে বের করা প্রায় দুঃসাধ্য হয়ে উঠে।
একটু মনে করিয়ে দিই, ঢাকা'র সাভারের আমিনবাজারের ছয় ছাত্র হত্যা মামলার বাদী'ই ছিলো প্রকৃত আসামী।
২০০৬ সালে একটি হত্যা মামলায় বিজ্ঞ নিম্ন আদালত শুধুমাত্র সাক্ষী-প্রমাণ-তদন্তের উপর ভিত্তি করে আসামী এক 'সুন্দর বাবু'র স্থলে অন্য এক সুন্দর বাবু'কে ফাঁসি'র আদেশ দিয়েছিলেন। পরে একটি মানবাধিকার সংঘটনের আবেদনে মহামান্য হাইকোর্ট সুয়োমটো রুল দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত আসামী সুন্দর বাবু'কে খুঁজে বের করে নিরপরাধ সুন্দর বাবু'কে খালাস দিয়েছিলেন। কিন্তু অদূরদর্শিতা- দায়িত্বজ্ঞানহীনতা আর অবহেলার অভিযোগে সেই বিজ্ঞ নিম্ন আদালতের বিচারক একেএম শামসুল ইসলাম এর বিচারিক ক্ষমতা কেড়ে নিয়েছিলেন, যেটা ছিলো বাংলাদেশের ইতিহাসে প্রথম নজির।
আমাদের অবস্থা হলো, সেই সহজ উক্তি- 'বিচার মানি, তালগাছ কিন্তু আমার'।
মনে রাখতে হবে,
"বকলম'রা বিচারক হলে,
বিচারকরা বোবার দলে।"

Address

Patenga Bijoynagar
Chittagong
4205

Telephone

+8801741144323

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Sahed Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Md Sahed Hossain:

Share