SkyBright Tours & Travels Visa Application Centre

SkyBright Tours & Travels
Visa Application Centre OUR COMMITMENT⤵️
1. RUSSIA STUDENT VISA PROCESSING.
2. INDIAN ANY VISA PROCESSING.
3. AIR TICKETING(INTERNATIONAL & DOMESTIC) BOOKING.
4.

FREE CONSULTATION & ADVICE.
5. RUSSIA,INDIA BUS/TRAIN TICKET BOOKING.
6. INDIAN DOCTOR APPOINTMENT CONFIRMATIOS.

A new journey begins toward a brighter future! 🎓✈️ Our student has received the student visa — ready to chase dreams acr...
07/11/2025

A new journey begins toward a brighter future! 🎓✈️ Our student has received the student visa — ready to chase dreams across borders. 🌍💫
Wishing you a safe flight and a bright future ahead. See you on the way to Russia! 🇷🇺✨

কোন এক দেশের জনতা দুবেলা উগান্ডা নিয়ে ট্রল আর তামাশা করতো। সেই উগান্ডা শিক্ষা, প্রযুক্তি এমনকি পাসপোর্ট ও ভিসামুক্ত সু...
30/10/2025

কোন এক দেশের জনতা দুবেলা উগান্ডা নিয়ে ট্রল আর তামাশা করতো। সেই উগান্ডা শিক্ষা, প্রযুক্তি এমনকি পাসপোর্ট ও ভিসামুক্ত সুবিধা সব দিক দিয়ে সেই দেশকে ছাড়িয়ে গেছে।

বিশ্ব এগিয়ে যাক আমরা দিন দিন পিছিয়ে যায়।
©

Russia OpenDoor Scholership Proggame 17 din left only...Vist this link for more information.https://od.globaluni.ru/
30/10/2025

Russia OpenDoor Scholership Proggame 17 din left only...
Vist this link for more information.
https://od.globaluni.ru/

Dreams take flight! 🎓✈️We’ve officially received our Visa Invitation Letter from Don State Technical University, Russia ...
28/10/2025

Dreams take flight! 🎓✈️
We’ve officially received our Visa Invitation Letter from Don State Technical University, Russia 🇷🇺
for the Preparatory Program 2025–26 at INTECH, Rostov-on-Don.
One step closer to studying abroad and making those dreams a reality! 🌍📚

Great news from SkyBright Travels! 🌟Another student’s study visa for Russia has been successfully approved. 🇷🇺Here’s to ...
28/10/2025

Great news from SkyBright Travels! 🌟
Another student’s study visa for Russia has been successfully approved. 🇷🇺
Here’s to new beginnings, endless opportunities, and global learning! 🌏📖
Congratulations on taking this bold step toward your future! 🎓✈️

🇷🇺 রাশিয়ায় TRP (Temporary Residence Permit – РВПО) সম্পর্কে বিস্তারিত:রাশিয়ায় যারা দীর্ঘমেয়াদে/পড়াশোনা শেষ করার পর ...
22/10/2025

🇷🇺 রাশিয়ায় TRP (Temporary Residence Permit – РВПО) সম্পর্কে বিস্তারিত:

রাশিয়ায় যারা দীর্ঘমেয়াদে/পড়াশোনা শেষ করার পর অতিরিক্ত ১৮০ দিন বা ৬ মাস রাশিয়ায় বসবাস করতে চান বিশেষ করে ছাত্রছাত্রী যারা মেইন প্রোগ্রামে ব্যাচেলর বা মাস্টার্স করছেন তাদের জন্য Temporary Residence Permit for education purpose (TRP) একটি গুরুত্বপূর্ণ আইনি অনুমতি। এটি আপনাকে রাশিয়ায় বৈধভাবে বসবাস, পড়াশোনা, ও কাজ করার অধিকার প্রদান করে।

---

🔄 RVPO (TRP) Processing Step by Step

TRP আবেদন করার পুরো প্রক্রিয়াটি মূলত ৩ ধাপে সম্পন্ন হয়:

Step 1: Document Preparation

আবেদনের আগে প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করতে হয় এবং সেগুলো রুশ ভাষায় অনুবাদ ও নোটারাইজড করাতে হয়।

Step 2: Medical & Legal Verification

স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ক্লিয়ারেন্স, এবং অন্যান্য আইনি যাচাই সম্পন্ন করতে হয়।

Step 3: Submission & Payment

সব ডকুমেন্ট একত্রে জমা দিয়ে রাষ্ট্রীয় ফি ১৯২০ রুবল ও মেডিকেল গ্রিন কার্ডের জন্য ১৬০০ রুবল প্রদান করে আবেদন জমা দিতে হয়।

📋 প্রয়োজনীয় ডকুমেন্ট ও ব্যাখ্যা

1. Police Clearance verified by Bangladeshi Embassy (1430 Rubles)

* এটি বাংলাদেশের পুলিশ কর্তৃপক্ষ থেকে ইস্যু করা “Police Clearance Certificate”।
* এটি আপনার দেশে কোনো অপরাধমূলক রেকর্ড নেই তা প্রমাণ করে।
* রাশিয়ায় ব্যবহারের আগে এটি বাংলাদেশ দূতাবাস (Moscow) বা আপনার স্টেটে অবস্থিত বাংলাদেশী দূতাবাস থেকে verification / attestation করাতে হয়। Embassy verification ফি প্রায় 1430 Rubles (Emergency 2370 rubles) যা আপনাকে হ্যান্ড ক্যাশ দিতে হবে। কার্ডের মাধ্যমে পেমেন্ট করার অপশন নেই। ১ সপ্তাহের মধ্যে এটাস্টেড ডকুমেন্ট হাতে পেয়ে যাবেন। ইমার্জেন্সি হলে ২/৩ দিনের ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

2. Справка (Cpravka) from University

* এটি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত একটি অফিসিয়াল নথি যা আপনার ছাত্র হিসেবে রেজিস্ট্রেশন স্ট্যাটাস নিশ্চিত করে।
* এতে উল্লেখ থাকবে আপনি কোন প্রোগ্রামে, কোন ফ্যাকাল্টিতে এবং কোন তারিখ পর্যন্ত ভর্তি আছেন।
* এই ডকুমেন্ট TRP-এর জন্য আপনার শিক্ষাগত ভিত্তি প্রমাণ করে।
* সাধারণত স্টুডেন্ট সার্ভিস সেন্টার এই ডকুমেন্ট প্রদান করে। Documents for RVPO অপশনে বিস্তারিত পেয়ে যাবেন।

3. Full Passport Translation & Notarization

* আপনার পুরো পাসপোর্ট (সব পৃষ্ঠা) রুশ ভাষায় অনুবাদ করতে হয়।
* অনুবাদের পর এটি নোটারাইজ (нотариус) করাতে হয় যেন তা আইনি বৈধতা পায়।
* সম্পূর্ণ প্রক্রিয়ার আনুমানিক খরচ আপনি ট্রান্সলেশন সেন্টারে জানতে পারবেন। একেক সেন্টারে একেক রকম খরচ। তবে আমার ক্ষেত্রে ৬০০০ রুবল লেগেছিলো।

4. Police Clearance verified by Мои Документы (350 Rubles) & then Translation with Notarization (1000-1500 Rubles)

* বাংলাদেশ থেকে প্রাপ্ত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটকে প্রথমে Мои Документы (My Documents) সেন্টারে যাচাই করাতে হয় (৩৫০ রুবল)। সব জায়গায় ভেরিফাই করেনা। নির্দিষ্ট কিছু ব্রাঞ্চে গিয়ে ভেরিফাই করাতে হয়।
* এরপর এটি রুশ ভাষায় অনুবাদ ও নোটারাইজড করতে হয়। খরচ ১০০০-১৫০০ রুবল (সেন্টার ভেদে)।
* এটি আপনার আন্তর্জাতিক নথিপত্রকে রাশিয়ার আইনি ব্যবস্থায় বৈধ করে তোলে।

5. Medical Certificate (6800 Rubles)

* TRP-এর জন্য একটি সম্পূর্ণ মেডিকেল চেকআপ প্রয়োজন হয় যা নির্ধারিত সরকারি বা অনুমোদিত মেডিকেল সেন্টারে করতে হয়। আপনার ভার্সিটির ওয়েবসাইটে মেডিকেল সেন্টার সম্পর্কে বিস্তারিত বলা আছে। যারা মস্কো বা মস্কো রিজিওন এ থাকেন তাদের সবার জন্যই। আমি যেহেতু মস্কোতে আছি তাই 17 Leninsky Prospect থেকে করিয়েছি।
* এতে সাধারণত নিম্নলিখিত পরীক্ষাগুলি অন্তর্ভুক্ত থাকে:

* এইচআইভি (HIV)
* টিবি (Tuberculosis)
* সিফিলিস (Syphilis)
* নেশাজাতীয় পদার্থ পরীক্ষা
* রিপোর্ট পাওয়ার পর মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হয়।
* খরচ ৬৮০০ রুবল। প্রথম দিন গিয়ে appointment বুকিং দিবেন। তারপর নির্ধারিত দিনে গিয়ে মেডিকেল করাবেন। চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার। এরপর এক সপ্তাহ পরে গিয়ে রিপোর্ট কালেক্ট করবেন।

6. Migration Card

* এটি আপনি যখন রাশিয়ায় প্রবেশ করেন, তখন সীমান্তে (ইমিগ্রেশনে) পান।
* এটি আপনার আগমন তারিখ ও উদ্দেশ্য নির্দেশ করে।
* TRP আবেদন করার সময় এই কার্ডের একটি কপি জমা দিতে হয়।

7. Registration Card (Регистрация)

* এটি আপনার বর্তমান বসবাসের ঠিকানার নিবন্ধন (residence registration)।
* সাধারণত হোস্টেল বা বাসা মালিক এটি করে দেয়।
* এটি ছাড়া TRP আবেদন গ্রহণ করা হয় না।

8. RVPO Application Form

* এটি রাশিয়ান অভিবাসন দপ্তরের অফিসিয়াল TRP আবেদন ফর্ম।
* ফর্মটি রুশ ভাষায় পূরণ করতে হয়।
* এতে ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট তথ্য, শিক্ষাগত/কর্মসংস্থান সম্পর্কিত তথ্য ইত্যাদি থাকে।
* ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে, তাই সাবধানে পূরণ করা জরুরি।
* ভার্সিটির ওয়েবসাইটে পেয়ে যাবেন এই ফরমটি। যারা আগে পূরন করেছে তাদের থেকে এই ফরমটি স্যাম্পল হিসেবে কালেক্ট করতে পারেন। তাহলে আপনার কাজ অনেকটাই সহজ ও মসৃণ হয়ে যাবে।

9. Appointment Booking
* পাসপোর্ট ও মাইগ্রেশন সেন্টার এ গিয়ে appointment booking করবেন। লোকেশন: Paveleskaya Metro, Line No-5, Exit-2.
*ভার্সিটির Cpravka for RVPO সাথে থাকলে ভালো তবে না থাকলেও সমস্যা নেই।
* ওরা আপনাকে একটা ডকুমেন্ট দিবে যেখানে আপনার appointment date, time and Entry gate number উল্লেখ থাকবে।

9. State Fee (1920 Rubles)

* TRP আবেদন জমা দেওয়ার সময় একটি রাষ্ট্রীয় ফি (госпошлина) প্রদান করতে হয়।
* ফি: ১৯২০ রুবল
* এটি Sber Bank বা অনলাইন পেমেন্টের মাধ্যমে জমা দেওয়া যায়।
* পেমেন্ট স্লিপ আবেদন ফাইলে সংযুক্ত করতে হয়।
* অনলাইনে না দিতে পারলেও স্টেট ফি Migration Center-Sakharovo তে গিয়ে জমা দিতে পারবেন।
* এই পেমেন্টের সাথে একইদিনে ১৬০০ রুবল দিতে হয় মেডিকেল গ্রিন কার্ড (রাশিয়ায় আসার পর ভার্সিটি থেকে যে গ্রিন কার্ড করিয়েছিলেন) রিনিউ করার জন্য। কার্ডে পেমেন্ট করতে পারবেন। যে ভবনে কাগজপত্র জমা দিবেন সেই ভবনেই সব পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। দুশ্চিন্তার কারন নেই।

10. Documents Submission
* লোকেশন: Sakharovo (Multifunctional Migration Center, 1A Building)
* মস্কো শহর থেকে কিছুটা দূরে। এখানে গিয়ে আপনার সমস্ত কাগজপত্র জমা দিতে হবে।

10. Photos 2 Copies
* এম্বাসিতে যে সাইজের ছবি জমা দিয়েছিলেন ঠিক সেইম সাইজের ২ কপি ছবি জমা দিতে হবে আবেদনপত্রের সাথে।

⏳ প্রসেসিং টাইম

* TRP আবেদন জমা দেওয়ার পর সাধারণত ২ মাস পর্যন্ত সময় লাগে সিদ্ধান্ত পেতে। অফিসিয়াল টাইম পিরিয়ড ৩৮ কর্মদিবস।
* এই সময়ে ইমিগ্রেশন অফিস আবেদন যাচাই, ব্যাকগ্রাউন্ড চেক, ও প্রয়োজনে অন্যান্য ডকুমেন্টস চাইতে পারে।

✅ TRP অনুমোদনের পর আপনি যা করতে পারবেন

* রাশিয়ায় বৈধভাবে বসবাস ও কাজ করতে পারবেন।
* পড়াশোনা শেষে ১৮০ দিন থাকতে পারবেন ও কাজ করতে পারবেন।
* পড়াশোনা চলাকালীন আপনার স্টাডি ভিসা প্রতিবছর নতুন করে এক্সটেনশন করার দরকার হবেনা।
* আপনি চাইলে Permanent Residence Permit (PRP) এর জন্য আবেদন করতে পারবেন।
* এছাড়া অন্যান্য সুবিধা পাবেন যা ওয়েবসাইটে বলা আছে।

💡 গুরুত্বপূর্ণ পরামর্শ

* সব অনুবাদ ও নোটারাইজড রুশ ভাষায় পেশাদার অনুবাদক দিয়ে করানো উচিত।
* প্রতিটি নথির কপি নিজের কাছে রাখুন।
* মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ সাধারণত ৩ মাস, তাই আবেদন করার আগে মেয়াদ যাচাই করুন। তবে পুলিশ ক্লিয়ারেন্স এমবাসি থেকে রিনিউ করাতে পারবেন ১৪৩০ রুবল দিয়ে। সমস্যা নেই।
* সমস্ত কাগজপত্রের তথ্যাদি একইরকম হতে হবে। মেডিকেল ডকুমেন্টস ও পাসপোর্টের ট্রান্সলেশন এর তথ্যাদি হুবহু একই রকম হতে হবে। কোন তথ্য যেন মিসিং না থাকে।
*Passport Issuing Authority: DIP/Dhaka রুশ ভাষায় অনুবাদ করার পর যেন শর্ট ফরমেই থাকে। কোন অবস্থায় যেন ফুল ফরমে না হয়। সাধারণত মেডিকেল ও ফুল পাসপোর্টের ট্রান্সলেশনে এরকম হয়ে থাকে। শর্ট ফরমের পরিবর্তে ফুল ফরমে দেয়া থাকে।
* সব কাগজপত্র recheck করে নিবেন সাবমিট করার আগে।

ধন্যবাদ। শুভকামনা!

17/10/2025

পরিবারে ভালো পরিমান টাকা থাকলে, সামর্থ্য থাকলে HSc এর পর ব্যাচেলর লেভেলেই ইউরোপ/আমেরিকা/কানাডা/অসট্রেলিয়ার মতো দেশে চলে যাওয়া উচিত। অনেকে অনেক জ্ঞান দিবে! দেশে থাকো। এখনো ম্যাচুয়র হও নাই বাইরে পড়াশোনা করার,মাস্টার্স এ যাইয়ো। এসব হইলো ফাতিজ কথা। সুযোগ আর সামর্থ্য থাকলে ব্যাচেলর লেভেলেই মুভ করা গুড ডিসিশন। না হলে ওই ব্যাচেলর শেষে ৩০/৪০ এর জব নিতেই নাজেহাল অবস্থা হয়ে যাবে। কিছু কিছু কোম্পানিতো ২০ হাজার দিয়েই Starting করায়।

জীবনে বহু মানুষ বহু মোটিভেশান দিবো তবে সবচেয়ে বাস্তব তিতা সত্য হলো " টাকা ছাড়া আমাদের সমাজে কুকুর ও পাত্তা দেয় না মানুষ তো দূরের কথা "

দেশপ্রেম খুব বেশি থাকলে পড়াশোনা শেষ করে ৫/৬ বছর সেখানে চাকরি বাকরি করে এরপর দেশে আসেন। তখন আসলে দেশকেও ভালো কিছু দিতে পারবেন সাথে ভালো পজিশন ও পাবেন।

Russia embassy in Bangladeshরাশিয়া এম্বাসি এপয়মেন্টের জন্য আবেদন প্রক্রিয়া:📩 অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করুন -✉️ dhak...
15/10/2025

Russia embassy in Bangladesh
রাশিয়া এম্বাসি এপয়মেন্টের জন্য আবেদন প্রক্রিয়া:

📩 অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করুন -

✉️ [email protected]

📝 ইমেইলে অবশ্যই লিখবেন:

✅ আবেদনকারীর পূর্ণ নাম

✅ পাসপোর্ট নম্বর

✅ আমন্ত্রণপত্রের (Invitation) কপি

🎯 যাদের আমন্ত্রণপত্র অক্টোবর ও নভেম্বর মাসে মেয়াদ শেষ হবে, তাদের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করা হবে।

📆 নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী উপস্থিত থাকতে হবে — এই তথ্য আপনাকে রিপ্লাই ইমেইলে জানানো হবে।

📋 অ্যাপয়েন্টমেন্ট পাওয়া শিক্ষার্থীদের নামের তালিকা দূতাবাসের কনসুলার বিভাগের প্রধান দরজায় প্রকাশ করা হবে।

⚠️ আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো ছাত্রের আবেদন গ্রহণ করা হবে না!

Source: Russia Embassy in Dhaka

Address

423/424, Sk. Mujib Road, Chowmuhani Road, Agrabad Commercial Area
Chittagong
4100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 10:00 - 15:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when SkyBright Tours & Travels Visa Application Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share