Tax Care

Tax Care Our services:
• Income Tax
• VAT
• Company/RJSC and
• Accounts etc.

Trusted Partner for Tax Solutions

✔️ Income Tax Return & VAT Return Filing
✔️ eTIN & VAT Reg.
✔️ Tax Planning & Expert Consultation
✔️ Fast, Accurate & Hassle-Free Service

🚀 Let’s make your taxes simple and stress-free
📩 Inbox us now to get started!

09/06/2026
📢 আয়কর রিটার্ন ও ব্যাংক একাউন্ট খোলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যব্যাংক একাউন্ট খোলার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের তথ্য ...
08/06/2026

📢 আয়কর রিটার্ন ও ব্যাংক একাউন্ট খোলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
ব্যাংক একাউন্ট খোলার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের তথ্য বাধ্যতামূলক করার দিকে এনবিআর ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।
এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে আর্থিক লেনদেনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল একটি প্রয়োজনীয় শর্ত হিসেবে বিবেচিত হবে।
যারা এখনো ভয়ে বা বিভিন্ন কারণে TIN নিতে দ্বিধায় আছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা—
একসময় প্রায় সবাইকেই আয়কর রিটার্ন দাখিলের আওতায় আসতে হবে।
✔ তাই দেরি না করে এখনই আয়কর রিটার্ন দাখিল শুরু করা আপনার জন্যই সুবিধাজনক
✔ যত আগে আয়কর রিটার্ণ দাখিল করা শুরু করবেন ততই আপনি লাভবান হবেন
✔ আর্থিকভাবে স্বচ্ছ ও নিরাপদ থাকতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ

📞 Tax Care
01720-887132

, ,

08/06/2026

📌 Tax Management কি শুধুই Return Submission?

গতকাল এক পরিচিত ভাইয়ের সাথে Tax & VAT নিয়ে দীর্ঘ আলোচনা হচ্ছিল। তিনি সম্প্রতি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে Tax & VAT Manager হিসেবে যোগদান করেছেন।

যোগদানের কিছুদিন পরই তিনি দেখতে পান, তাঁর আওতাধীন কয়েকটি প্রতিষ্ঠানের পুরোনো Tax File পুনরায় খোলা হয়েছে, TDS Audit চলছে এবং আরও কিছু File Audit-এর আওতায় আসতে যাচ্ছে।

কিন্তু সমস্যাটা Audit বা Notice নয়।

File Review করতে গিয়ে দেখা যায়—

🔹 অনেক ক্ষেত্রে আইন অনুযায়ী যথাযথ Compliance অনুসরণ করা হয়নি
🔹 Supporting Documents ও Working Paper দুর্বল
🔹 TDS/VDS Compliance Risk রয়েছে
🔹 Tax Adjustment ও Disclosure-এ অসঙ্গতি রয়েছে
🔹 ভবিষ্যতে অতিরিক্ত Tax Liability তৈরি হওয়ার সম্ভাবনা আছে

যখন তিনি Management-কে বিষয়গুলো ব্যাখ্যা করতে গেলেন, তখন উল্টো প্রশ্নের মুখোমুখি হলেন—

❝ আগে তো কোনো সমস্যা ছিল না। আপনি আসার পর থেকেই এত Notice কেন আসছে? ❞

বাস্তবতা হলো, অনেক প্রতিষ্ঠান এখনও মনে করে—

✅ Return Submit করা
✅ Tax Certificate সংগ্রহ করা

—এই দুটিই সফল Tax Management-এর প্রমাণ।

কিন্তু Tax Compliance শুধুমাত্র Return Submission নয়।

এর সাথে জড়িত—

✔ Proper Documentation
✔ Correct Tax Treatment
✔ TDS/VDS Compliance
✔ Working Paper Support
✔ Risk Assessment
✔ Future Audit Defensibility

সবচেয়ে বড় বাস্তবতা হলো, একজন নতুন Tax Professional প্রায়ই পূর্ববর্তী বছরের Accumulated Risk উত্তরাধিকারসূত্রে পান। আর সেই Risk চিহ্নিত করাটাই অনেক সময় তাঁর বিরুদ্ধে “সমস্যা তৈরি করার অভিযোগ” হিসেবে দাঁড়ায়।

📢 প্রশ্ন হলো—

আমরা কি এখনও Tax Function-কে শুধুই “Return Submission Activity” হিসেবে দেখবো, নাকি এটিকে একটি Strategic Risk Management Function হিসেবে মূল্যায়ন করবো?

আপনার মতামত কী?

📢 এনবিআর-এর নতুন পরিকল্পনা: বছরজুড়েই জমা দেওয়া যাবে আয়কর রিটার্ন!
21/05/2026

📢 এনবিআর-এর নতুন পরিকল্পনা: বছরজুড়েই জমা দেওয়া যাবে আয়কর রিটার্ন!

📌 আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হলে কত জরিমানা হতে পারে?(Income Tax Act, 2023 অনুযায়ী)যদি কোনো করদাতা Income Tax Act, 2023–...
19/05/2026

📌 আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হলে কত জরিমানা হতে পারে?

(Income Tax Act, 2023 অনুযায়ী)
যদি কোনো করদাতা Income Tax Act, 2023–এর ধারা ১৬৬, ১৭২, ১৯১, ১৯৩ বা ২১২ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, তাহলে ধারা ২৬৬ অনুযায়ী জরিমানা আরোপ করা হতে পারে।
🔹 জরিমানার পরিমাণ:
সর্বশেষ নিরূপিত আয়ের করের ১০%।
🔹 ন্যূনতম জরিমানা:
১,০০০ টাকা।
🔹 অতিরিক্ত জরিমানা:
ব্যর্থতা চলমান থাকলে প্রতিদিন ৫০ টাকা হারে অতিরিক্ত জরিমানা।
⚖️ সর্বোচ্চ সীমা:
✅ পূর্বে কর নির্ধারণ না হয়ে থাকলে: সর্বোচ্চ ৫,০০০ টাকা।
✅ পূর্বে কর নির্ধারণ হয়ে থাকলে: সর্বশেষ নিরূপিত করের ৫০% অথবা ১,০০০ টাকা—যেটি বেশি।
📚 Reference: Income Tax Act, 2023 – Section 266
📞 Tax Care
01720887132

২০২৬-২০২৭ অর্থ বছরের সম্ভাব্য আবগারি শুল্ক (Excise Duty)
17/05/2026

২০২৬-২০২৭ অর্থ বছরের সম্ভাব্য আবগারি শুল্ক (Excise Duty)

🚨 আপনার TIN আছে? তাহলে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক!বর্তমানে e-TIN ও e-Return ব্যবস্থা অনেক বেশি ডিজিটালাইজড ও তথ্...
16/05/2026

🚨 আপনার TIN আছে? তাহলে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক!

বর্তমানে e-TIN ও e-Return ব্যবস্থা অনেক বেশি ডিজিটালাইজড ও তথ্যসমৃদ্ধ হওয়ায় আয়কর বিভাগ সহজেই তথ্য যাচাই করতে পারছে।

📌 আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৬৬ অনুযায়ী TIN থাকলে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক।

⚠️ রিটার্ন দাখিল না করলে ধারা ২৬৬ ও ৩১১ অনুযায়ী জরিমানা ও দণ্ড হতে পারে।

✅ তাই সময়মতো আয়কর রিটার্ন দাখিল করুন।

❌ আর TIN-এর প্রয়োজন না থাকলে যথাযথ প্রক্রিয়ায় TIN বন্ধ করুন।

📈 ভবিষ্যতে ব্যাংকিং, সঞ্চয়পত্র, ট্রেড লাইসেন্স, জমি রেজিস্ট্রি, ঋণসহ বিভিন্ন কাজে TIN-এর গুরুত্ব আরও বাড়বে।

✔️ নিয়মিত রিটার্ন দাখিল করুন, নিশ্চিন্ত থাকুন।

📞 Tax Care
01720-887132

⚠️ এই ধরনের নোটিশ এখন অনেকেই পাচ্ছেন!বর্তমানে e-TIN ও e-Return ব্যবস্থা আরও ডিজিটালাইজড ও তথ্যসমৃদ্ধ হওয়ায় আয়কর বিভাগ সহ...
15/05/2026

⚠️ এই ধরনের নোটিশ এখন অনেকেই পাচ্ছেন!

বর্তমানে e-TIN ও e-Return ব্যবস্থা আরও ডিজিটালাইজড ও তথ্যসমৃদ্ধ হওয়ায় আয়কর বিভাগ সহজেই তথ্য যাচাই করতে পারছে।

📌 আয়কর আইন অনুযায়ী, ধারা ১৬৬ অনুসারে টিআইএন (TIN) থাকলে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক।

রিটার্ন দাখিল না করলে ধারা ২৬৬ ও ৩১১ অনুযায়ী জরিমানা ও দণ্ডের বিধান রয়েছে — যা টিআইএন সনদেও উল্লেখ থাকে।

✅ তাই বিভিন্ন প্রয়োজনে টিআইএন নিয়ে থাকলে সময়মতো আয়কর রিটার্ন দাখিল করুন।

❌ আর যদি টিআইএন-এর প্রয়োজন না থাকে, তাহলে যথাযথ প্রক্রিয়ায় টিআইএন বন্ধ করার আবেদন করুন।
📈 মনে রাখবেন, ভবিষ্যতে বিভিন্ন সেবার ক্ষেত্রে টিআইএন-এর ব্যবহার ও প্রয়োজনীয়তা আরও বাড়বে।

✔️ আইন অনুযায়ী নিয়মিত রিটার্ন দাখিল করলে ভয়ের কোনো কারণ নেই।

আদেশে উল্লেখিত ব্যক্তি ছাড়া সবাইকে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন বাধ্যতামূলকভাবে অনলাইনে দাখিল করতে হবে।
03/08/2025

আদেশে উল্লেখিত ব্যক্তি ছাড়া সবাইকে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন বাধ্যতামূলকভাবে অনলাইনে দাখিল করতে হবে।

✨ সঞ্চয়পত্রের ট্যাক্স সার্টিফিকেট নিন ঘরে বসে! ✨ ২০২৪-২৫ অর্থ বছরের উৎসে কর কর্তনের প্রত্যয়ণপত্র এখন খুব সহজে পেতে পারবে...
23/07/2025

✨ সঞ্চয়পত্রের ট্যাক্স সার্টিফিকেট নিন ঘরে বসে! ✨
২০২৪-২৫ অর্থ বছরের উৎসে কর কর্তনের প্রত্যয়ণপত্র এখন খুব সহজে পেতে পারবেন আপনার মোবাইল দিয়ে।
🔹 “Sonali_eSheba” অ্যাপটি ইনস্টল করুন (২টি আছে, বড় লোগোর আপডেটেড অ্যাপটি)।
🔹 অ্যাপ খুলে “Other Services” থেকে “Source Tax Certificate” নির্বাচন করুন।
🔹 সঞ্চয়পত্রের ডকুমেন্ট থেকে QR কোড স্ক্যান করুন (একাধিক থাকলে যেকোনো একটি স্ক্যান করলেই হবে)।
🔹 অর্থবছর ২০২৪-২০২৫ লিখুন (২০২৫-২৬ সিলেক্ট থাকলেও সমস্যা নেই, সঠিকটাই আসবে)।
🔹 ইমেইল লিখুন।
🔹 ব্রাঞ্চ নির্বাচন করুন (যে ব্রাঞ্চ থেকে কিনেছেন সেই ব্রাঞ্চ)।
🔹 ২-৩ কর্মদিবসে আপনার ইমেইলে সার্টিফিকেট চলে আসবে।

২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন ও ভ্যাট রিটার্ণ দাখিলের জন্য যোগাযোগ করুন:
01720-887132 (WhatsApp)
E-mail: [email protected]

Address

Chattogram
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Tax Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tax Care:

Share

Category