21/02/2026
আসামি পক্ষে হত্যা মামলা পরিচালনা (Defending an Accused in a Murder Case U/S 302 P.C.)
হত্যা মামলা ফৌজদারি আইনের সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি, যা সাধারণত Penal Code, 1860–এর ৩০২ ধারায় বিচারাধীন হয় এবং এর তদন্ত প্রক্রিয়া পরিচালিত হয় Code of Criminal Procedure, 1898 অনুযায়ী। আসামি পক্ষে মামলা পরিচালনার মূল লক্ষ্য হলো প্রসিকিউশনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি - এটি আদালতের কাছে প্রতিষ্ঠা করা। ফৌজদারি বিচারব্যবস্থায় নীতি হলো “Benefit of Doubt”; অর্থাৎ সন্দেহ থাকলে তার সুবিধা আসামি পাবেন। তাই একজন ক্রিমিনাল আইনজীবী প্রথমেই এফআইআর, চার্জশিট, ১৬১ ধারার জবানবন্দি, সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করেন এবং সাক্ষীদের বক্তব্যে অসঙ্গতি, বিলম্ব, শত্রুতা বা উদ্দেশ্যপ্রণোদিততা আছে কিনা তা খুঁজে বের করেন। প্রত্যক্ষদর্শী না থাকলে পারিপার্শ্বিক (circumstantial) প্রমাণের শৃঙ্খল সম্পূর্ণ কিনা সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড হলে তা স্বেচ্ছায় দেওয়া হয়েছে কিনা এবং আইনি বিধি মানা হয়েছে কিনা আসামি পক্ষের একজন আইনজীবী তা চ্যালেঞ্জ করতে পারে। গ্রেফতারের পর রিমান্ড, জব্দ তালিকা, আলামত সংরক্ষণ, ফরেনসিক রিপোর্ট ইত্যাদি প্রতিটি ধাপে আইনানুগতা পরীক্ষা করা হয়। একই সঙ্গে জামিন, আগাম জামিন বা উচ্চ আদালতে খালাস, রিভিউ/রিভিশনের মতো প্রতিকারও কৌশলগতভাবে বিবেচিত হতে পারে। সবশেষে যুক্তিতর্কের পর্যায়ে একজন ফৌজদারী আইনজীবী প্রমাণের ঘাটতি, সাক্ষ্যের অসামঞ্জস্য ও আইনি ত্রুটি তুলে ধরে আদালতকে দেখান যে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। দক্ষ প্রস্তুতি, নথি বিশ্লেষণ ও কার্যকর জেরা - এই তিনটি স্তম্ভের উপরই আসামি পক্ষে হত্যা মামলা পরিচালনার সাফল্য নির্ভর করে। ~ রাসেল বিশ্বাসঅ্যাডভোকেট,জজ কোর্ট, চট্টগ্রাম।মো : 01746-022550 ঠিকানা : ১নং বার মিলনায়তন, জজ কোর্ট, চট্টগ্রাম&হাইকোর্ট, ঢাকা। Connect with Advocate Russell Biswas
হত্যা মামলা ফৌজদারি আইনের সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি, যা সাধারণত Penal Code, 1860–এর ৩০২ ধারায় বিচারাধীন হয় এবং এর তদন.....