01/11/2019
মুসলিম ফারায়েজ বা উত্তরাধিকার (মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন)
...মুসলিম ফারায়েজ হলো ইসলামিক আইন বা শরীয়তের বিধান ও বিজ্ঞানের এমন একটি নীতিমালা যার দ্বারা মৃত ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পত্তি তাহার বৈধ ওয়ারিশদের মধ্যে পবিত্র কোরআন ও হাদীসের আলোকে বন্টন করা হয়।
মুসলিম ফারায়েজ সম্পর্কে পবিত্র কোরআন এর সুরা আল-নিসা তে বিস্তারিত আলোকপাত করা হয়েছে।
একজন সুন্নী মুসলমানের বৈধ ওয়ারিশ মুলতঃ দুই প্রকারের যথাঃ-
১/প্রধান শ্রেণীর ওয়ারিশ,
২/অপ্রধান শ্রেণীর ওয়ারিশ।
প্রধান শ্রেণীর ওয়ারিশ কে আবার ৩ ভাগে ভাগ করা হয়েছে, যেমন ঃ-
১/জাবিউল ফুরুজ বা অংশীদারগন
২/আসাবা বা অবশিষ্টাংশ ভোগীগণ
৩/জাবিউল আরহাম বা দূরবর্তী আত্মীয়বর্গ। #উল্লেখিত জাবিউল ফুরুজ বা অংশীদারগন এর প্রাপ্ত অংশ পবিত্র কোরআন এ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং তাদেরকে কোরআানি ওয়ারিশ ও বলা হয়,পবিত্র কোরআনে এদের কে ১২ টি শ্রেণীতে ভাগ করা হয়েছে,যার মধ্যে ৪ জন পুরুষ ও ৮ জন মহিলা,এদের অংশ নির্দিষ্ট তারা নিম্নোক্ত হারে মৃত ব্যক্তির সম্পত্তিতে ওয়ারিশ সুত্রে প্রাপ্ত হবে,যথা --
১/ পিতা--১/৬ অংশ এবং অবিশিষ্টভোগী।
২/ পিতামহ(দাদা)--১/৬ অংশ, পিতা না থাকিলে অবশিষ্টভোগী।
৩/স্বামী --১/৪ অংশ, সন্তান সন্ততি না থাকিলে ১/২ অংশ।
৪/ স্ত্রী---১/৮ অংশ, সন্তান সন্ততি না থাকলে ১/৪ অংশ।
৫/ মাতা--১/৬ অংশ এবং সন্তান সন্ততি না থাকলে ও অবশিষ্টাংশের ১/৩ অংশ।
৬/ মাতামহী -- ১/৬ অংশ।
৭/ কন্যা ১ জন হলে ১/২ অংশ, একের অধিক হলে ২/৩ অংশ।
৮/ পুত্রের কন্যা-- কন্যা একাধিক না থাকিলে, ঐ।
৯/ বৈপিত্রেয় ভাই-- মৃত ব্যক্তির সন্তান সন্ততি না থাকিলে ১/৬, একাধিক হলে ১/৩ অংশ।
১০/ বৈপেত্রেয় বোন-- ঐ
১১/ বোন -- একজন হলে ১/২ অংশ, একাধিক হলে ২/৩ অংশ।
১২/ বৈমাত্রেয় বোন-- একাধিক বোন না থাকিলে,ঐ।
অবশিষ্টভোগীদের তালিকা ঃ-
উল্লেখিত ১২ জন ছাড়াও নিম্নবর্গের ব্যক্তিগণ অবশিষ্টভোগী হিসেবে মৃত ব্যক্তির সম্পত্তি পাবে।
১৩/পূর্ণ চাচা
১৪/স্বগোত্রীয় বা রক্ত সম্পর্কীয় চাচা
১৫/পূর্ণ চাচার পুত্র
১৬/রক্ত সম্পর্কীয় চাচার পুত্র
১৭/পূর্ণ চাচার পুত্রের পুত্র
১৮/রক্ত সম্পর্কীয় চাচার পুত্রের পুত্র।
উল্লেখিত ব্যক্তিগণ ছাড়াও আরও অবশিষ্ট ভোগী রহিয়াছে যাহা পরবর্তী পোস্টে আলোকপাত করা হবে।
তবে উত্তরাধিকার এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে যেমনঃ-
উত্তরাধিকার মতবাদ-- ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ এর ৪ ধারা মতে, মৃত সন্তানের উত্তরাধিকার গন তাহাদের পিতা বা মাতা জীবিত থাকিলে যে অংশ পাইত,পিতা বা মাতার মৃত্যুর পরও তাহারা সেই সম্পত্তি পাবে।
বাজেয়াপ্তি ঃ- যেক্ষেত্রে কোন মুসলিম আইন অনুসারে উত্তরাধিকারী না রাখিয়া মারা যায়,সেক্ষেত্রে সরকার মৃত ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্তির মাধ্যমে ওয়ারিশ হইবেন,এক্ষেত্রে রাষ্ট্রকে মৃত ব্যক্তির সর্বশেষ ওয়ারিশ হিসেবে গণ্য করা হবে।
নরহত্যা ঃ- কোন ব্যক্তি অপর কোন ব্যক্তি কে হত্যা করিলে,সে ব্যক্তি ঐ নিহত ব্যক্তির সম্পত্তির ওয়ারিশ হইতে বঞ্চিত হইবে এবং ওয়ারিশ