Ecu Entertainments

Ecu Entertainments I Need This Attempt To Entertain The Worlds
বিশ্ববাসীকে বিনোদন দেয়ার জন্যই আমার এই প্রয়াস

23/10/2023

ধর্মব্যবসায়ীদের থেকে সাবধান / "লালসালু" সিনেমার অংশবিশেষ (২০০১)
*********************************
এক শ্রেণীর ধর্মব্যবসায়ী বিভিন্ন ভাবে সাধারন মুসলিমদেরকে ইসলাম পালনকে কঠিন রূপে উপস্থাপন করেন যাতে তারা ঐ ব্যবসায়ীদের কাছে আবদ্ধ থাকে আ তাতে তাদের ব্যবসা ভাল হয়। বিনা পুজিতে ব্যবসা কতজন পারে লোভ সামলাতে?

এই ধর্মব্যবসায়ীদের মূখে দেখবেন রসুল(সঃ) এর প্রেম, রসুলের নামে নানা উৎসব আয়োজন, বাতেনী ইলম বা রূহানী ইলম তাদেরকে ভক্তি করলে বা তাদের কথা মানলে পাওয়া যায় মাত্র বলে প্রচার করা, নতুন নতুন কথা আবিস্কার করা,নতুন নতুন আমল তৈরি করা, মাজারের ভক্তি,কবরে ভক্তি করা শেখাবে

তাদের এজেন্ট বক্তা যারা রয়েছে তারা সবসময় সাধারন মুসলিমকে বাবার দরবারে ডাকবে,মাজারে যেতে বলবে,পীরের কাছে মুরিদ হতে বলবে কিন্ত ঐ মুসলিমের ইসলামী জ্ঞান বা শরীয়া সম্পর্কে জ্ঞান দানের দিকে নজর কখন দেবেনা। তারা শুধূ মা’রেফাত-হাকিকত নামের রূপক কিছুর দিকে শিক্ষা দিবে যাতে ঐ সাধারন মুসলিম অন্ধকারেই থেকে যায়। কারন আলোর মূখ দেখলে তো মুসলিমরা আর তাদের খপ্পরে পড়বে না।
Ecu Entertainments
Iqbal Hossain Ecu
ইকবাল হোসাইন ইকু
+8801711108377

19/10/2023

"রাজীব" কাজী হায়াৎ পরিচালিত 'দাঙ্গা' সিনেমায় খলনায়কের অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।
*********************************************
পরিচালক কাজী হায়াৎ দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাজীব একজন শক্তিশালী অভিনেতার নাম। তার শব্দের স্পষ্ট উচ্চারণ আর বলিষ্ঠ কণ্ঠস্বর অন্যদের থেকে তাকে আলাদা করে পরিচিতি এনে দিয়েছিল। আমার পরিচালনায় ১৯৮২ সালে "খোকন সোনা" সিনেমায় প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। এখন চলচ্চিত্রের কোথাও তাকে নিয়ে আলোচনা দেখি না। তবে সিনেমার অসংখ্য চরিত্রে রাজীব স্মরণীয় হয়ে থাকবেন।'

রাজীবের মতো এমন জনপ্রিয় খলনায়ক ঢাকাই চলচ্চিত্রে আর আসেনি। বাংলা চলচ্চিত্রে একটি গভীর শূন্যতা তৈরি হয়েছিল তার মৃত্যুতে।

তার পুরো নাম ওয়াসীমুল বারী রাজীব। সিনেমায় শুধু রাজীব নামেই পরিচিত ছিলেন। চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে অসম্ভব জনপ্রিয়তা পেলেও অন্য চরিত্রেও সাবলীল অভিনয় করেছেন তিনি।

'হীরামতি', 'দাঙ্গা', 'বিদ্রোহ চারিদিকে' ও 'সাহসী মানুষ চাই' সিনেমার জন্য মোট ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রাজীব। 'খোকন সোনা' ও 'দাবি' চলচ্চিত্রে নায়ক হিসেবে ছিলেন তিনি। এরপর আর নায়ক হিসেবে অভিনয় করতে দেখা যায়নি তাকে।

রাজীব অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— দাঙ্গা, বুকের ভেতর আগুন, ভাত দে, কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, ভণ্ড, উছিলা, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, জবরদখল, লুটতরাজ, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, অনন্ত ভালোবাসা প্রভৃতি।

১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন রাজীব। অভিনয় ছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

রাজীব সম্পর্কে কয়েকটি অজানা তথ্য
*****************************************
তাঁর অভিনয় দক্ষতা, ভরাট একই সাথে ঝাঁঝালো কণ্ঠস্বর ছিল অনন্য বৈশিষ্ঠ। রাজীবের চোখের ব্যবহার ছিল দুর্দান্ত। এই চোখ দিয়েই তিনি নিজেকে অন্যতম খল অভিনেতা হিসবে প্রতিষ্ঠিত করেন। ২০০৪ সালে মাত্র ৫২ বছর বয়সে এই অভিনেতা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

তাঁর অভিনয় দক্ষতা, ভরাট একই সাথে ঝাঁঝালো কণ্ঠস্বর ছিল অনন্য বৈশিষ্ঠ। রাজীবের চোখের ব্যবহার ছিল দুর্দান্ত। এই চোখ দিয়েই তিনি নিজেকে অন্যতম খল অভিনেতা হিসবে প্রতিষ্ঠিত করেন। ২০০৪ সালে মাত্র ৫২ বছর বয়সে এই অভিনেতা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

আসুন তার সম্পর্কে কয়েকটি তথ্য জেনে নেই।
-----------------------------------------------------------------------

১. চলচ্চিত্রে রাজীব নামে পরিচিত হলেও তার পুরো নাম ওয়াসিমুল বারী রাজীব

২. ১৯৫২ সালের ১ জানুয়ারি দক্ষিণের জেলা পটুয়াখালীর দুমকিতে জন্মগ্রহণ করেন।

৩.কাজী হায়াতের 'খোকন সোনা' নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন।

৪. রাজীবের গুরু বলা হয় কাজী হায়াতকে।

৫. রাজীব শ্রেষ্ট পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চারবার— হীরামতি (১৯৮৮), দাঙ্গা (১৯৯১),বিদ্রোহ চারিদিকে (২০০০) ও সাহসী মানুষ চাই (২০০৩)

৬. রাজীবের ক্যারিয়ারের শুরুটা ছিল ফ্লপ। কেননা তার শুরুটা ছিল নায়ক হিসেবে, কিন্তু সফল হয়েছিলেন খল নায়ক হিসেবে।

৭. উল্লেখযোগ্য চলচ্চিত্র- ভণ্ড, দাঙ্গা, বিক্ষোভ, মীরজাফর, দেশদ্রোহী, ক্ষমা, জবরদখল, লুটতরাজ, মৃত্যুদণ্ড, মগের মুল্লুক, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, ত্রাস, উছিলা, মিয়া ভাই, হাঙর নদী গ্রেনেড, ভাত দে (১৯৮৪)

৮. বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এর ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
Ecu Entertainments
Iqbal Hossain Ecu
ইকবাল হোসাইন ইকু
+8801711108377

18/10/2023

ComedyTelefilm "মেড ইন বাংলাদেশ" (২০০৬)
*********************************************
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত একটি বাংলাদেশী চলচ্চিত্র। এটি ফারুকী পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র। এর কাহিনী রচনা করেছেন জনপ্রিয় কবি, সাহিত্যিক এবং সাংবাদিক আনিসুল হক। এটি ২০০৬ সালের ডিসেম্বরে মুক্তি পায় এবং ২০০৭ সালের জানুয়ারি মাসে ঈদ উপলক্ষে চ্যানেল আইতে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।

মেড ইন বাংলাদেশ চলচ্চিত্রটি মূলত আনিসুল হক রচিত জিম্মি উপন্যাস এর চিত্ররূপ। এতে এক বেকার যুবকের সমাজ, রাষ্ট্র এবং প্রশাসনের দুর্নীতি এবং বিভিন্ন অব্যবস্থাপনার বিরুদ্ধে অবদমিত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। চলচ্চিত্রটির মূল ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা জাহিদ হাসান।

অভিনয়
সম্পাদনা
জাহিদ হাসান খোরশেদ আলম, একজন বেকার যুবক
শহীদুজ্জামান সেলিম - পিএস নওশাদ
তারিক আনাম খান - ডিসি আখতার উদ্দিন খান
নাদের চৌধুরী - এডিসি কাদের
হাসান মাসুদ - এএসপি বকুল
মাসুদ আলী খান - এসপি জাহাঙ্গীর
মারজুক রাসেল - সাদেকুর রহমান
জয়ন্ত চট্টোপাধ্যায় - হায়দার আলী
ফজলুর রহমান বাবু - জহিরুল ইসলাম
সালেহ আহমেদ - খাদেমুল করিম
আমিরুল হক চৌধুরী - গিয়াস উদ্দিন আহেমদ
শহিদুল আলম সাচ্চু - আগন্তুক
আহসানুল হক মিনু - আহসান মামা
কচি খন্দকার - দারোয়ান
ডি এ তায়েব - পুলিশ অফিসার
রোজী সিদ্দিকী - বউদি
শ্রাবস্তী দত্ত তিন্নি - রূপা
দিলারা জামান - গিয়াসউদ্দিনের স্ত্রী
আশুতোষ সুজন - অন্তু
রেদওয়ান রনি - এস পি'র ছেলে
বাপ্পী আশরাফ -
তানিয়া আহমেদ - রওশন আরা
প্রয়াত ফেরদৌসী আহমেদ লীনা - ডিসি'র স্ত্রী
হুমায়ূন কবীর সাধু
Ecu Entertainments
Iqbal Hossain Ecu
ইকবাল হোসাইন ইকু
+8801711108377

Address

Chittagong

Telephone

+8801711108377

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ecu Entertainments posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ecu Entertainments:

Share