10/06/2026
⚖️𝐉𝐮𝐬𝐭𝐢𝐜𝐞 𝐨𝐟 𝐏𝐞𝐚𝐜𝐞⚖️
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের হয়রানি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চট্টগ্রাম মূখ্য মহানগর হাকিম আদালত নজিরবিহীন একটি আদেশ দেন। Justice of Peace-এর ভূমিকায় অবতীর্ণ হয়ে মাননীয় আদালত এই সিন্ডিকেটের মূল হোতাদের শনাক্ত করে, অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানির তদন্ত স্বাপেক্ষে প্রতিবেদন দাখিলের স্বতঃপ্রণোদিত আদেশ দেন। ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ এর ধারা-২৫ অনুসারে পদাধিকার বলে মূখ্য মহানগর হাকিম আদালত তার অধিক্ষেত্রের Justice of Peace হিসেবে ক্ষমতাপ্রাপ্ত হন। আবার সরকার চাইলে কার্যবিধির ধারা-২২ অনুসারে দেশের যেকোনো নাগরিককে গেজেট প্রকাশের মাধ্যমে Justice of Peace ঘোষণা করতে পারে। চমেক এ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে আদালত প্রদত্ত আদেশ একটি নজিরবিহীন ঘটনা যা আদালতের প্রতি জনগণের বিশ্বাসকে আরো দৃঢ়তর করবে।