Advocate Foysal Ahmed

Advocate Foysal  Ahmed অ্যাডভোকেট ফয়সাল আহমেদ
দেওয়ানি ও ফ?

আসন্ন চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ২০২৬ নির্বাচনেক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে আমি একজন প্রার্থী।সম্মানিত সহকর্ম...
26/02/2026

আসন্ন চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ২০২৬ নির্বাচনে
ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে আমি একজন প্রার্থী।
সম্মানিত সহকর্মীবৃন্দ,
আপনাদের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন একান্তভাবে কামনা করছি। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে আইনজীবী সমিতির মর্যাদা, ঐতিহ্য ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করতে চাই।
আপনাদের সহযোগিতা ও সমর্থনই হবে আমার চলার প্রেরণা।
আশা করি, আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।
সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

আলহামদুলিল্লাহ lচাঁদপুর জেলা আইনজীবী সমিতি মূল ফটক এ সপ্তাহের প্রথম কর্ম দিবসে💗
14/02/2026

আলহামদুলিল্লাহ l
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মূল ফটক এ সপ্তাহের প্রথম কর্ম দিবসে💗

নতুন বছরের প্রথম দিন  বিজ্ঞ আইনজীবীদের সাথে একই ফ্রেমে।
01/01/2026

নতুন বছরের প্রথম দিন বিজ্ঞ আইনজীবীদের সাথে একই ফ্রেমে।

৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও দেশপ্রেমিক আইনজীবীদের জানাই আন্তরিক অভি...
12/11/2025

৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও দেশপ্রেমিক আইনজীবীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

ন্যায়, সত্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরাবরই ছিল অগ্রণী ভূমিকা পালনকারী একটি শক্তি। আইন ও ন্যায়বিচারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষায় আপনাদের অবদান জাতির ইতিহাসে গৌরবের সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক—
সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠায়, মানবাধিকার সংরক্ষণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা আরও ঐক্যবদ্ধ হবো।

জাতীয়তাবাদী আদর্শ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথনির্দেশে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করার সংগ্রাম অব্যাহত থাকুক—
এই হোক আমাদের প্রতিজ্ঞা।

ধন্যবাদান্তে
এডভোকেট ফয়সাল আহমেদ
দপ্তর সম্পাদক :জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা ইউনিট
জেলা ও দায়রা জজ আদালত চাঁদপুর l

যৌতুক প্রতিরোধে আমাদের করণীয় বিভিন্ন ধাপে বিভক্ত করা যায় – ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে। নিচে প্রতিটি পর্...
04/07/2025

যৌতুক প্রতিরোধে আমাদের করণীয় বিভিন্ন ধাপে বিভক্ত করা যায় – ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে। নিচে প্রতিটি পর্যায়ে করণীয়গুলো তুলে ধরা হলো:

🔹 ব্যক্তি পর্যায়ে করণীয়
মানসিকতা পরিবর্তন:
নিজে ও নিজের পরিবারকে বোঝাতে হবে যে যৌতুক নেওয়া-দেওয়া একটি অপরাধ ও নৈতিক অবক্ষয়ের কাজ।

সাহসী অবস্থান নেওয়া:
বিয়ের প্রস্তাবে যৌতুকের কথা উঠলে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করুন।

🔹 পরিবার পর্যায়ে করণীয়
শিক্ষিত ও সচেতন পরিবার গঠন:
ছেলে বা মেয়ের অভিভাবকরা যেন বিয়েতে যৌতুক চাওয়া বা দেওয়া থেকে বিরত থাকেন।

মানবিক মূল্যবোধ শিক্ষা দেওয়া:
সন্তানদের ছোটবেলা থেকে শিখান, বিয়ে একটি সম্মানের বন্ধন—

সাধারণ ও সরল বিয়ে উৎসাহিত করা:
ধুমধাম নয়, সরলতা ও সম্মান বজায় রেখে বিয়ে আয়োজন করুন।

🔹 সমাজ পর্যায়ে করণীয়
সচেতনতা বৃদ্ধির কার্যক্রম:
মসজিদ-মন্দির, স্কুল, ক্লাব বা সামাজিক সংগঠনের মাধ্যমে যৌতুক বিরোধী ক্যাম্পেইন চালানো।

ভিকটিমকে সহায়তা প্রদান:
যারা যৌতুকের কারণে নির্যাতনের শিকার হচ্ছে, তাদের পাশে দাঁড়ান ও আইনি সহায়তা দিন।

যৌতুকহীন বিয়ে উদাহরণ তৈরি:
সমাজে যারা যৌতুক ছাড়া বিয়ে করছে, তাদের তুলে ধরা—এতে অন্যরাও উৎসাহ পাবে।

শিক্ষা ও গণমাধ্যমে প্রচারণা:
পাঠ্যপুস্তকে যৌতুকবিরোধী শিক্ষা এবং টিভি/রেডিও/সোশ্যাল মিডিয়ায় সচেতনতা প্রচার চালানো।

✅ উপসংহার
যৌতুক শুধু একটি সামাজিক ব্যাধি নয়—এটি একটি অপরাধ। এটি প্রতিরোধের জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে সচেতন ও কার্যকর ভূমিকা নিতে হবে।

অ্যাডভোকেট ফয়সাল আহমেদ
জেলা ও দায়রা জজ আদালত
চাঁদপুরl
প্রয়োজনে 01943335550

একটি জরুরী বিজ্ঞপ্তিআন্দোলনরত শিক্ষার্থীদের পাশে আমি সহ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির অন্যান্য অনেক বিজ্ঞ আইনজীবী সদস্যগণ ...
02/08/2024

একটি জরুরী বিজ্ঞপ্তি
আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে আমি সহ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির অন্যান্য অনেক বিজ্ঞ আইনজীবী সদস্যগণ ফ্রিতে আইনি সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেl
এমত অবস্থায় আপনি কিংবা আপনার পরিচিতজনকে বিচলিত না হয়ে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করছিl

এডভোকেট ফয়সাল আহমেদ
জেলা ও দায়রা জজ আদালত চাঁদপুরl
মোবাইল নাম্বার:01943335550

সুদের ভয়াবহ প্রভাবে সমাজের নারীরা আজ আদালত প্রাঙ্গণের নিয়মিত আসামী!আদালত প্রাঙ্গনে সুদ ভিত্তিক  প্রতিষ্ঠানের মামলায় আ...
27/06/2024

সুদের ভয়াবহ প্রভাবে সমাজের নারীরা আজ আদালত প্রাঙ্গণের নিয়মিত আসামী!

আদালত প্রাঙ্গনে সুদ ভিত্তিক প্রতিষ্ঠানের মামলায় আসামি হয়ে নিয়মিত গ্রামের সহজ সরল নারীদেরকে আদালত প্রাঙ্গনে হাজির হতে হয়! এই সুধী প্রতিষ্ঠান আত্মসামাজিক উন্নয়নের নামে সুদের ব্যবসা সমাজে প্রতিষ্ঠিত করেছে আর আমাদের সমাজের অসহায় নারীদেরকে সহজ শর্তে ঋণ দেওয়ার নামে তাদের সুদের ব্যবসা করছে!
এখনই যদি এই এনজিওর নামে সুদী প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে খুব শীঘ্রই সমাজে বিপর্যয় নেমে আসবে!
এডভোকেট ফয়সাল আহমেদ
জেলা ও দায়রা জজ আদালত!
জজ কোর্ট চাঁদপুর!

🔗🔗স্বামী অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে কী করবেন?📚মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১-এর ৬ ধারা মতে, দ্বিতীয় বিয়ের ক্ষেত...
03/01/2024

🔗🔗স্বামী অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে কী করবেন?

📚মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১-এর ৬ ধারা মতে, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সালিশি পরিষদের কাছে অনুমতি না নিলে বিয়ে নিবন্ধন হবে না।

আর তাই প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে অবৈধ বলে গণ্য হবে। এ অবস্থায় প্রতিকার পেতে আপনি ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধি আইন-১৮৬০-এর ৪৯৪-এর বিধানমতে মামলা করতে পারেন।

📚মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১-এর ৬ ধারামতে, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সালিশি পরিষদের কাছে অনুমতি না নিলে বিয়ে নিবন্ধন হবে না।

এ অবস্থায় প্রতিকার পেতে আপনি ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধি আইন-১৮৬০-এর ৪৯৪-এর বিধানমতে মামলা করতে পারেন। এ সময় স্বামী দ্বিতীয় বিয়ের কাবিননামা আদালতে দেখাতে হবে। আপনার স্বামীর অপরাধ প্রমাণিত হলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

এডভোকেট ফয়সাল আহমেদ
আইনজীবী, দেওয়ানী ও ফৌজদারি আদালত,
জেলা জজ কোর্ট, চাঁদপুর।
যে কোন আইনী পরামর্শের জন্য যোগাযোগ করুন:
মোবাইল: 01943335550

আর্থিকভাবে অসচ্ছল কোন মানুষ যদি আইনি জটিলতায় পড়েন ফ্রিতে আইনি সেবা দেওয়া হবে ইনশাআল্লাহl এড: ফয়সাল আহমেদজেলা ও দায়র...
31/12/2023

আর্থিকভাবে অসচ্ছল কোন মানুষ যদি আইনি জটিলতায় পড়েন ফ্রিতে আইনি সেবা দেওয়া হবে ইনশাআল্লাহl
এড: ফয়সাল আহমেদ
জেলা ও দায়রা জজ কোট চাঁদপুর! যোগাযোগ01943335550

25/10/2023

কর্মচারী বেতনের টাকা পাওনা হলে

কোনো প্রতিষ্ঠানের কর্মচারী যদি নিয়োগদাতা প্রতিষ্ঠান হতে কোনো মজুরি বা অন্যান্য আইনসম্মত টাকা পাওনা থাকেন কিংবা তাঁকে পরিশোধ করা না হয়, তিনি যদি শ্রম আইন অনুযায়ী শ্রমিকের অওতাভুক্ত হন, তাহলে শ্রম আদালতের আশ্রয় নিতে পারেন। আর যদি শ্রমিক না হন, তাহলে দেওয়ানি আদালতে পাওনা টাকা আদায়ের মোকদ্দমা দায়ের করতে পারেন। যেকোনো মামলা হলে মামলার যেকোনো স্তরে আপস-মীমাংসার মাধ্যমে টাকা পরিশোধের সুযোগ রয়েছে।

আপনার স্ত্রী কর্তৃক মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিকারপুরুষ নির্যাতন নিয়ে কাজ করেন এমন সংশ্লিষ্টরা বলছেন, নারী ও শিশু ...
11/10/2023

আপনার স্ত্রী কর্তৃক মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিকার

পুরুষ নির্যাতন নিয়ে কাজ করেন এমন সংশ্লিষ্টরা বলছেন, নারী ও শিশু নির্যাতন

আইন-২০০০ এর ১৭ ধারা অনুসারে মিথ্যা মামলাকারীর জন্য শাস্তির বিধান রয়েছে; যা শুরু হয় ভুক্তভোগীর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে। যদি ভুক্তভোগীর আবেদন ব্যতীত সরাসরি মিথ্যা মামলাকারীকে চিহ্নিত করে মামলার বিধান করা যায়, তাহলে মিথ্যা মামলা অনেকাংশে কমে যাবে। তাই ১৭ ধারার সঠিক প্রয়োগ ও সংশোধনের মাধ্যমে মিথ্যা মামলা কমানো সম্ভব। আইটির ১৮ ধারা অনুযায়ী যদি পুলিশ তদন্ত সঠিকভাবে করা যায় তবে মিথ্যা মামলা কমানো যাবে। তদন্তে অবহেলাকারী সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে। এছারাও মিথ্যা মামলার কারণে আইনজীবীকেও আইনের আওতায় এনে সঠিক বিচার করলে মিথ্যা মামলার হাত থেকে নিরীহ পুরুষকে বাঁচানো যাবে।
এডভোকেট ফয়সাল আহমেদ
জজকোর্ট চাঁদপুর!
যোগাযোগ:01943335550

জমির দলিলে দাগ নম্বর ভুল হলে সংশোধনের উপায় । সাব-রেজিস্ট্রার কর্তৃক সংশোধন: দলিল রেজিস্ট্রির পর তাতে দাগ, খতিয়ান বা নাম...
10/10/2023

জমির দলিলে দাগ নম্বর ভুল হলে সংশোধনের উপায় ।

সাব-রেজিস্ট্রার কর্তৃক সংশোধন: দলিল রেজিস্ট্রির পর তাতে দাগ, খতিয়ান বা নামের ছোট-খাটো কোন ভুল ধরা পড়লে এবং যে ভুল সংশোধন করলে দলিলের মূল কাঠামো বা স্বত্বেও কোন পরিবর্তন ঘটবে না সেরূপ ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার বরাবরে আবেদন করা যাবে। সাব-রেজিস্ট্রার এই ধরনের ছোট-খাটো ভুল সংশোধন করতে পারেন।
এডভোকেট ফয়সাল আহমেদ
জজকোর্ট চাঁদপুর!
যোগাযোগ:01943335550

Address

জেলা আইনজীবী সমিতি ভবনের ক্যান্টিন সংলগ্ন , রুম নং_০৩, চাঁদপুর জজ কোর্ট , চাঁদপুর
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Foysal Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Advocate Foysal Ahmed:

Share