Amzad Aasan

Amzad Aasan আসলামু আলাইকুম

শুভ কামনা রইল ❤️
28/08/2025

শুভ কামনা রইল ❤️

আল্লাহ তোমার পথকে সুগম করুন – রইলো দোয়া ও শুভ কামনা।
#ডাকসু২৫

26/07/2024

দেশের প্রতিটি নাগরিকের চাওয়া যেনো,চাল,ডাল,তেল,পেয়াজ,রসুন,আটা,ময়দা,সুজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমুক। দেশের প্রতিটি নাগরিকের বাক-স্বাধীনতা,ন্যায্য অধিকার পাক। সুষ্ঠু সুন্দরভাবে প্রতিটি জীবনযাত্রার মান উন্নয়ন হোক। সরকার আপনি গদিতে সারাজীবন বসে থাকেন তাতে আমাদের বিন্দু পরিমান আফসোস নাই। দুইদিন পরে আপনার পতন হলেও যদি অন্য সরকার আসে এবং এই একইভাবে দেশের অগ্রযাত্রায় বাধাগ্রস্ত করে। আমিও কি তার অন্যায় গুলো দেখে যাবো!! সেদিন একইভাবে প্রতিবাদ আর নিন্দা চলবে। দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হলে অবশ্যই কাউকে ছেঁড়ে কথা বলবেনা। কারণ দেশটা কারো বাবার না। যেভাবে এই সরকারকে নামানোয় পায়তারা চলছে তদ্রুপ তাকেও নামানোর চেষ্টা করা হবে।

তাই শুধু কোটা সংস্কার থেকে দেশের উন্নতি সাধিত চাওয়াটা বোকামি,যদি পুরো দেশটাই সংস্কার না হয়।

- আমজাদ আহসান

22/10/2023

জীবনের সবকিছুই যখন কারো কেন্দ্রিক হয়ে যায়। তখন জীবনের গতিপথ উল্টে যায়,জীবনের সব রঙ ফিঁকে হয়ে যায়।
জীবনযুদ্ধে আমি অতি নগন্য এক যোদ্ধা।

একজন আল্লামার মৃত্যু,পৃথিবী কেঁপে আপনার বিদায় হলো। শুধু জমিনেই নই ভূমিকম্প তো হয়েছে হৃদয়ে। এই মাজলুমের মৃত্যুর খবর পুরা ...
14/08/2023

একজন আল্লামার মৃত্যু,পৃথিবী কেঁপে আপনার বিদায় হলো। শুধু জমিনেই নই ভূমিকম্প তো হয়েছে হৃদয়ে। এই মাজলুমের মৃত্যুর খবর পুরা শরীরটা বরফের ন্যায় ঠান্ডা করে দিয়েছে। মুমিনের জন্য দুনিয়া জেলখানা এটা তার বাস্তব উদাহরণ।
ইয়া রব্ব আল্লামাকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

04/07/2023

এ জগতে আল্লাহ ছাড়া উত্তম বিনিয়ম দেওয়ার মালিক আর কে আছেন।
যার জন্য ত্যাগ,যার জন্য সবকিছু ছেঁড়ে দেওয়া যার জন্য নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া তিনি অবশ্যই দিবেন, অবশ্যই তিনি আমাকে নিরাশ করবেন নাহ। ইয়া রব্ব আমি আপনার দিকেই মুখাপেক্ষী, আমি আপনার উত্তম ফয়সালার কাছে নিজের সমস্ত কিছুই ছেঁড়ে দিলাম।

14/05/2023

তুমি কি জানো সাজিদেরা লুকিয়ে থাকে লোক চক্ষুর আড়ালে। ফিঁকে হয়ে যায় তাদের সব রঙ। চারপাশের পরিবেশ যেনো চেঁপে ধরে নিশ্বাস বন্ধ করে দিতে চাই।
তুমি কি জানো, সাজিদেরা হয় নম্র আর লাজুক স্বভাবের, প্রতিকূল অবস্থা গুলো মেনে নিতে হয়,চোখ বন্ধ করে মুঁচকে হেঁসে।
সাজিদদের চাওয়া-পাওয়া গুলো মিশে যায়,অন্যের সুখের অন্তরালে। অন্যের খুশি আর ভালো থাকার উপরেই স্বস্তি মেলে সাজিদদের আত্মত্যাগ।
দুনিয়ার সমস্ত গন্তব্যগুলো তিলে তিলে শেষ করে দেই জান্নাতের নয়নাভিরাম সেই চিরসবুজ, আর নহরের দিকে স্বপ্ন বুননে।
এই সংকীর্ণ পৃথিবীর আঙ্গারের অন্ধকারের জীবন। শত আশা আর রঙের বিলাসিতাকে চোখ বন্ধ করে অশ্রুতে সিক্ত করে জান্নাতের আশায়,রব্বের ভালোবাসায় মুখ চেঁপে সাজিদ হতে চেয়েছে তোমার তনু মন। একটু একটু করে ধাঁপ বাড়াচ্ছে রব্বের ভালোবাসায়,গুটি গুটি পায়ে ছুটে চলছে জান্নাতের পানে।

কিন্তু হঠাৎ পাঁ পিঁছলে পড়ে গেলো অতল গহ্বরে৷ দুনিয়ার এই আউলা বাতাস তোমাকে ভাঁসিয়ে নিয়ে যাচ্ছে স্রোতের বিপরীতে। কোনোভাবে সাঁতরিয়ে ভিড়তে পারছোনা কূলের দিকে৷ তাহলে কি তোমার সাজিদ হওয়া শেষ পর্যন্ত বানের জলেই ভেঁসে গেলো। সেই চাওয়া পাওয়া জান্নাত স্বপ্নে বিভোর হওয়া দুটি চোঁখ নিমেষেই ভেঁসে উঠলো আগুনের লেলিহান শিখা আর সাপ-বিচ্চু ছোবলের দৃশ্য।
সাজিদের এই ঝরে পড়া সেই শুভ্র পাঁপড়িটা আঁচড়ে পড়েছে মাটিতে। নোংরা জুতার নিচে পড়ে পাঁয়েপিষ্ঠ হয়েছে, আজ পচনও ধরেছে।

সাজিদের ঝরে পড়া পাঁপড়িটা যেনো পায়েপিষ্ঠ আর পঁচে যাওয়ার আগেই শুভ্রতা ছঁড়িয়ে পড়ে দিক বেদিক।

সাজিদদের স্বপ্ন গুলো যাতে প্রান ফিরে পায় প্রজন্ম থেকে প্রজন্মান্তর। পাঁ পিঁছলে পড়ে গেলেও যেনো উঠে দাঁড়ায় রব্বের ভালোবাসায়। আবারও ছুটতে থাকে রব্বের দিকে। কারন,সাজিদেরা জানে রব্ব ছাড়া সব নিশ্চুপ,সবই গন্তব্যহীন।

প্রতিটি ভেঙ্গে পড়া, হোঁচট খাওয়া আত্মা গুলো দিন শেষে স্বপ্ন বুনে, ও ফিরে যেতে চায় রব্বের কাছে সাজিদ বেশে।

-- আমজাদ আহ্সান

30/04/2023

আপনার ঘরে যদি হাজরা আলাইহি ওয়া সাল্লাম এর মতো স্ত্রী না থাকে,
তবে ইসমাঈল আলাইহি ওয়া সাল্লাম এর মতো সন্তান কিভাবে আসবে!!
সাথে নিজেকেও ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর মতো করে গড়ে তুলতে না পারলে, মা হাজরা আলাইহি ওয়া সাল্লাম এর মতো স্ত্রী কিভাবে আশা করবেন...!!!

19/04/2023

এই তাপের সাথে, খরা বলে কেয়ামতের আলামত মিলিয়ে দিয়েন নাহ কেউ আবার।
তবে কেয়ামত সত্য। এই সত্যটা যেনো, বার বার হাসি ঠাট্টার কারণ না হয়ে যায়।

05/04/2023

ইসলামের জ্ঞানের থেকে আবেগের বুদ্ধিমত্তার জ্ঞান বেশি মুসলমানের। প্রথম রোজা শুক্রবার হলে মাঝের রোজা শুক্রবার হবে এটাই স্বাভাবিক।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিসের সাথে মাঝের রোজা শুক্রবার এর সাথে কিয়ামতের আলামত মিলেছে, কিন্তু সেটা কোন সময়ের শুক্রবার হবে,এখন হবে নাকি আরো পরে হবে সেটা আল্লাহু আ'লাম।

রব্বের পরিকল্পনা উত্তম। কিয়ামতের আলামত বলে যে এটা খারাপ কিছু এটাও নই। রব্ব যেভাবে সাজিয়েছেন সেভাবেই সবকিছু চলবে। না বিন্দু পরিমান কমবে,না বিন্দু পরিমান বাড়বে।

শুক্রবার দিন বিকট শব্দ হবে,মানুষ বধির হয়ে যাবে এমন সার্টিফিকেট প্রাপ্ত বয়ানের কোনো ভিত্তি আছে বলে মনে হয়না। বিভ্রান্তিকর আলাপন মুসলমানের আবেগের জায়গাতে আঘাত করা, সাধারন মুসলিমকে ভীতিকর তথ্যের মাঝে গিলানো হচ্ছে।
এই কিয়ামত চলে আসলো, কিয়ামতের আলামত শুরু হয়েছে। এভাবে না মিলিয়ে, নিজের এবং অন্যের ঈমান আর আমলে নজর দেওয়া আর তাদেরকে উত্তম আমলের নসিহা করাটা বুদ্ধিমানের কাজ হবে।

আলিমুল গায়েব সমস্ত জ্ঞান আপনাদের দেননি। রব্বের হুকুমত,রব্বের নির্দেশ, রব্বের পরিকল্পনা মাফিক সবকিছুই চলবে। সবসময়েই আপনার কাজ রব্বের গোলামী করা,রব্বের হুকুমত গুলো মেনে চলা,রব্বের সামনে কিভাবে শুদ্ধ হৃদয় নিয়ে দাঁড়াবেন সেইদিকে দৃষ্টিগত হওয়া।

কবে কি হবে,না হবে আল্লাহু আ'লাম। এই চিন্তায় বিভোর হয়ে হতাশাগ্রস্থ না হয়ে পড়া। এবং এইটা হবে, ঐটা বুঝি এসেই গেলো এমন চিন্তা থেকে দূরে থাকুন। এজন্যই আল্লাহর ভীতি ঠিক তাৎক্ষনিক সময়ে কাজ করলো, এবং ভীতি কেটে গেলে আবারো আপনার সেই অবাধ্যতা বেড়ে গেলো। এমন মুসলিম হওয়ার থেকে আপনার ভীতি হোক চিরস্থায়ী। আপনার আমল গুলো না হোক সাময়িক, হোক চিরন্তন।

- আমজাদ আহ্সান

07/02/2023

আপনার আখলাক যদি উত্তম না হয় এবং জান্নাতিদের মত না হয়,তাহলে আপনার রব্ব কিভাবে আপনাকে জান্নাত দিবেন।
অযোগ্য লোকের স্থান তো যোগ্য জায়গায় হতে পারেনা। কারণ, আপনার রব্ব তো ন্যায়বিচারক।

25/09/2022

দুনিয়া ততদিন টিকবে, যতদিন দুনিয়ার উপর দ্বীন থাকবে। আর দ্বীন ততদিন থাকবে যতদিন দুনিয়ার উপর দ্বীনের দাওয়াত চলবে।

Address

Brahmanbari

Telephone

+96878571016

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amzad Aasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Amzad Aasan:

Share

Category