Neel Caffer Dairy-নীল ক্যাফের ডায়েরি

Neel Caffer Dairy-নীল ক্যাফের ডায়েরি যেখানেই ফেরাই দৃষ্টি
সেখানে'ই অঝোর বৃষ্টি অনুপ্রেরণা
(2)

24/01/2026

#অগ্নিবেদনা
#পর্ব_২
#মারিয়া_আক্তার_সাদিয়া

ঠাস করে পড়া থাপ্পড়টার শব্দে হুমায়রার কান ঝাঁঝরা হয়ে গেল।
জ্বলে ওঠা গালটা হাত দিয়ে চেপে ধরে সে হতভম্ব হয়ে তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে।

আয়েশা তালুকদার।
ছোট কাকী,

বিষে ভরা কন্ঠে ফিসফিশিয়ে বলল, এত বড় সাহস? তুই কী ভেবেছিস? তাজিন কে দূরে পাঠালে তুই পার পেয়ে যাবি?

হুমায়রার ঠোঁট কাঁপছে।
কাকী,আমি

চুপ!
আরেকটা থাপ্পড় দিতে গিয়ে হাত উঠিয়েও থেমে গেল। আয়েশার হাতটা মাঝপথে আটকে গেল কারণ পেছন থেকে কেউ তার কবজি চেপে ধরেছে।

সালমা আয়েশার হাতটা ধরে রেখেছে, তার হাতে খাবারের ট্রে, তাজিনের জন্য খাবার নিয়ে যাচ্ছে। পথে আয়শাকে এমন অবস্থায় দেখে আটকালো, তুমি ওকে মারার কে? কি কারণে মারছো ওকে?

এক মুহূর্তে পরিবেশ বদলে গেল। আয়েশা হাত ছাড়িয়ে নিয়ে চোখ নামিয়ে নিলেন।
সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি ধরা পড়ে যাবে। আমতা আমতা করে বলল, আমি শুধু ওকে সাবধান করছিলাম বললেন শান্ত স্বরে, যেন কিছুই হয়নি।

সালমা হুমায়রার দিকে তাকালেন।
সে দৃষ্টিতে ছিল একরাশ মায়া, ছোট করে বললেন, রুমে যাও

হুমায়রা আর দাঁড়াল না।
সে দৌড়ে নিজের রুমের দিকে ছুটলো, বুকের ভেতর যেন আগুন জ্বলছে।

সালমা আয়শার দিখে তাকিয়ে বলল, তুমি কি আসলেই একজন মেয়ে? তুমি কি আসলেই কারো মা? এতটুকু মাতৃত্ববোধ কি তোমার মধ্যে নেই?

আয়েশ কোন প্রতি উত্তর না করে শুধু বলল আমার ভুল হয়ে গেছে, বলেই সে সেখান থেকে চলে গেল।

দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সালমার ভিতর থেকে।

রুমে ঢুকে দরজা বন্ধ করতেই হুমায়রা কান্নায় ভেঙে পড়ল।
গাল, কপাল, গলা সব জ্বলছে। কিন্তু শরীরের জ্বালা কিছুই না, তার চেয়ে বেশি জ্বলছে তার বুকের ভেতরটা। তার মনে হাজারো প্রশ্ন সে উত্তর খুঁজে পায় না।
সে কেন দুশমন? কিসের শত্রুতা তার এই বাড়ির মানুষগুলোর সঙ্গে? জ্ঞান হওয়ার পর থেকেই সে তাজিনের সামনে আসতে পারে না। কেনো? কি এমন ক্ষতি করেছে মানুষটার বুঝতে পারেনা হুমায়রা। অবশ্য হুমায়রা কখনো উত্তরগুলো খোঁজার চেষ্টাই করেনি , আজ মনে হচ্ছে সে উত্তরগুলো না খুঁজে অনেকটা দেরি করে ফেলেছে।

আয়নায় নিজের দিকে তাকিয়ে সে চমকে উঠল।
চোখের দিকে তাকালে আজ নিজেকেই অচেনা লাগছে। জ্ঞান হওয়ার পর থেকেই হুমায়রা জেনে এসেছে সে এই তালুকদার বাড়ির মেয়ে। তবে এই বাড়িতে তার স্মৃতি খুব কম। তার শৈশব কৈশোরের অধিকাংশ সময় কেটেছে বোর্ডিংয়ে।

(

24/01/2026

খাবার টেবিলে আচমকা কেউ গরম মাংসের বাটিটা ছুড়ে মারল হুমায়রার দিকে। চমকে উঠল তালুকদার পরিবারের প্রত্যেকটা সদস্য।
মিনিট দুই হবে গরম মাংসের বাটিটা এনে টেবিলে রেখেছে হুমায়রার ছোট কাকী আয়েশা তালুকদার।

অনেকগুলো দিন পর মা কাকীদের হাতের রান্না করা খাবার পেয়ে তৃপ্তি নিয়ে মাথা নিচু করে খাচ্ছিল হুমায়রা। খাচ্ছিল পরিবারের প্রত্যেকটা সদস্য। তাদের সবার ধ্যান এখন খাবারের দিকে।

হুমায়রার মা সালমা তালুকদার বহুদিন পর মেয়েকে কাছে পেয়ে এটা ওটা তুলে দিয়ে খাওয়াতে ব্যস্ত। কেউ প্রস্তুত ছিল না এমন আক্রমণের জন্য।

বাটির মাংস আর ঝোল গুলো বেশ গরম হওয়ায় আচমকা হুমায়রা চিৎকার করে ওঠে। কপালে খানিক গরম কিছুর অস্তিত্ব পেতেই সে মুখটা ঘুরিয়ে নেয় পেছনে। তবুও কপালে গলায় জামার উপর দিয়েও গরম ঝোল লেগে যায় হুমায়রার গায়ে।

সালমা তালুকদার তাড়াতাড়ি করে জগটা নিয়ে মেয়ের গায়ে পানি ঢেলে দেন।

খাওয়া ছেড়ে সবাই সামনে তাকিয়ে খানিকটা স্তব্ধ হয়ে যায়, বেশ ভীত হয় সবাই। খাওয়া ছেড়ে দাঁড়িয়ে যায় সবাই। #তাজিন_তারওয়াজ_তালুকদার, তালুকদার বাড়ির বড় ছেলে। গত দুইদিন আগেই তাকে কাজের বাহানায় শহরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বেশ লম্বা কাজের সিডিউল তাকে ধরিয়ে দেওয়া হয়েছিল যেন মাসখানেক পেরিয়ে যায়।

হুমায়রা তাজিনকে দেখে মায়ের পেছনে লুকিয়ে ফেলে নিজেকে। মায়ের পেছনে দাড়িয়ে ভয়ে ভয়ে তাকায় তাজিনের দিকে। দাঁতে দাঁত চেপে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তারই দিকে। যেন পারলে চোখ দিয়েই ভস্ম করে দেয় তাকে।

তালুকদার বাড়ির বড় কর্তা তাজিনের বাবা ইয়াসিন তালুকদার নিজেকে সামলে ছেলেকে ধমকে ওঠেন, তাজিন! কি হচ্ছে এসব?
তুমি এই সময় এখানে কেন? তোমারতো এখন ঢাকায় থাকার কথা!

দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে তাজিন উত্তর দিল, হ্যাঁ, আমাকে দূরে পাঠিয়ে দিয়ে আমার দুশমনকে আমার বাড়িতে রেখে খাওয়াচ্ছেন?

তাজিনের বলা প্রত্যেকটা কথা শুনে কেঁপে উঠে হুমায়রার হৃদয়। এই মানুষটার সামনে সে কখনোই পড়তে চায় নি, তবুও ভাগ্য তাকে মানুষটার সামনে এনেই দাঁড় করালো।
সালমা তালুকদারের চোখেও জমে পানি। তারই সামনে তারই মেয়েকে দুশমন বলছে তার নিজের হাতে আদর দিয়ে লালন পালন করে বড় করা ছেলেটা। তবুও সে কিছু বলতে পারছে না চুপ করে রয়েছে।

হুমায়রার বাবা আরমান তালুকদার চুপ থাকলেন না, তিনি বলে উঠলেন,
তুমি কি বলতে চাচ্ছ তাজিন? আমি এই বাড়

Address

Bogura
5821

Alerts

Be the first to know and let us send you an email when Neel Caffer Dairy-নীল ক্যাফের ডায়েরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category