ARC TRADING

ARC TRADING সর্বনিম্ন লাভে, সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। A Complete Solutions to Fulfill Your Demands

ব্যবসায়ীদের জন্য শিক্ষণীয় গল্প!একটি ছোট শহরে এক সফল ব্যবসায়ী ছিলেন। সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে সে অনেক টাকা পয়সার মালিক ছ...
19/03/2025

ব্যবসায়ীদের জন্য শিক্ষণীয় গল্প!
একটি ছোট শহরে এক সফল ব্যবসায়ী ছিলেন। সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে সে অনেক টাকা পয়সার মালিক ছিলেন। তার এক বিশ্বস্ত কর্মচারী তার এই সফলতার শুরু থেকেই তার সাথে ছিল। একদিন সেই বিশ্বস্ত কর্মচারী তার মালিককে বললেন আপনার তো অনেক ধন সম্পদ রয়েছে এবং আমি আপনার সাথে অনেক দিন ধরেই আছি। আমাকে কিছু টাকা দিন আমি নিজেই এখন ব্যবসা করতে চাই।
এই কথা শুনে ব্যবসায়ী খুশী মনে বললেন তুমি আমার অনেক দিনের বিশ্বস্ত কর্মচারীই নয় আমার বন্ধুও বটে, আমি তোমাকে সাহায্য করব।এরপরে ব্যবসায়ী বললেন তুমি এক কাজ কর, কালকে সকালে তোমার বাড়ি থেকে বের হয়ে একটি ব্যান্ড পার্টি নিয়ে বাজনা বাজাতে বাজাতে আমার কাছে আসবে ও সবাই বলবে আমার কাছ থেকে পুঁজি আনতে যাচ্ছ।
যেই কথা সেই কাজ, বিশ্বস্ত কর্মচারী মালিকের কথা মত কাজ করলেন। ব্যান্ড পার্টি সহ বাজনা বাজাতে বাজাতে মালিকের কাছে আসলেন।তখন ব্যবসায়ী তাকে একটি কাপড়ের পুটলি দিলেন এবং শর্ত ছিল যে কর্মচারী কখনও সেই পুটলি খুলবেন না। সে যেন এই পুটলি যত্ন করে তার কাছে রেখে দেয় এবং কালকে থেকে বাকীতে মাল কিনে ব্যবসা শুরু করে। কিছুক্ষন পরে ব্যবসায়ী বললেন তুমি এখন যাও এবং মানুষকে বলতে বলতে যাও মালিকের কাছ থেকে অনেক টাকা নিয়ে আসছি!
বিশ্বস্ত কর্মচারী সব কথা শুনলেন এবং সেই মোতাবেক বলতে বলতে গেলেন, মালিকের কাছ থেকে অনেক টাকা নিয়ে এসেছি। তার পরের দিন ঘটল মজার ঘটনা, সেই কর্মচারী বাজারে যেতে না যেতেই তাকে ছোট ছোট ব্যবসায়ীগন বাকীতে পণ্য দিয়ে দিচ্ছে, কেউবা তার সাথে পাটনার হতে চাচ্ছে, কেউ অগ্রিম টাকা দিয়ে দিচ্ছে। কারন সবাই জানত এই কর্মচারী অনেক টাকা নিয়েই ব্যবসা শুরু করেছে কারন তার মালিক ছিল সবথেকে বড় ব্যবসায়ী।
এভাবে সকলের সহযোগিতায় ব্যবসা করে সেই কর্মচারী অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলেন। একদিন তার মনে হল তার মালিকের কাছ থেকে আনা পুটলিটা কোন কাজেই আসল না, তাই সেটি খুলে দেখার ইচ্ছা হল। যেই কথা সেই কাজ, সে যখন পুটলি খুলল আর অবাক হয়ে গেল কারন, পুটলিতে শুধু ১০ পয়সা রাখা।
মালিকের এই কান্ডে সদ্য ধনী হওয়া কর্মচারী রাগে তার মালিকের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন কেন তাকে ১০ পয়সা দিয়ে অপমান করা হয়েছিল। মালিক বললেন তোমাকে যা দিয়েছিলাম ওইটাই পাওনা ছিল, তোমার না নিতে মন চাইলে আমাকে ফিরিয়ে দাও। এই কথা শুনে কর্মচারী বললেন এই নিন আপনার ১০ পয়সা।
মালিক জিজ্ঞাসা করলেন আমি তোমাকে এই ভাবে দিয়েছিলাম? তুমি কালকে সকালে তোমার বাড়ি থেকে ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে টাকা ফেরত দিয়ে যাবে এবং মুখে বলবে মালিকের দেওয়া টাকা ফেরত দিতে যাই। তার পর থেকে ঘটতে থাকে সব অদ্ভুত ঘটনা, কেননা কেউ তাকে আর বাকিতে মালামাল দিচ্ছে না, কারন কেউ তার তাকে ভরসা করতে পারছে না। ফলে অচিরেই সে আবার আগের মত দরিদ্র হয়ে গেল।
পরে একদিন তার মালিকের সাথে দেখা হলে মালিক বললেন আমি তোমাকে যা দিয়েছিলাম সেটা হচ্ছে সুনাম বা Goodwill যা তুমি ধরে রাখতে পারলে না।

🇧🇩✈️✈️ ড. ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় তা আবার বুঝিয়ে দিলো।ভারতের দাদাগিরির কফিনে আরেকটা পেরেক ১জানুয়ারি ২০২৫ থেকে চালু ...
30/01/2025

🇧🇩✈️✈️ ড. ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় তা আবার বুঝিয়ে দিলো।
ভারতের দাদাগিরির কফিনে আরেকটা পেরেক ১জানুয়ারি ২০২৫ থেকে চালু হয়েছে ইউরোপের শেনজেন ভুক্ত দেশ বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেন ভিসা আবেদন করা যাবে ঢাকার সুইডেন এম্বাসি থেকে।

তাছাড়া পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া তারা তাদের নিজস্ব অফিস নিয়ে জানুয়ারি ১ তারিখ থেকে বসেছে রাজধানী ঢাকাতে; ইউরোপ গামী প্রত্যাশীদের জন্য যা অনেক ভালো সংবাদ।
মোট ৯টি দেশে 🇧🇩✈️✈️

সস্তায় ফ্লাইট টিকিট কেনার ৭টি কার্যকর টিপস:সস্তায় ফ্লাইট টিকিট কিনতে কিছু কৌশল জানা থাকলে ভ্রমণের খরচ অনেক কমানো সম্ভব...
03/12/2024

সস্তায় ফ্লাইট টিকিট কেনার ৭টি কার্যকর টিপস:

সস্তায় ফ্লাইট টিকিট কিনতে কিছু কৌশল জানা থাকলে ভ্রমণের খরচ অনেক কমানো সম্ভব। নিচে এমন ৭টি কার্যকর কৌশল উল্লেখ করা হলো।

১. মঙ্গলবার ও বুধবার টিকিট বুক করুন

মঙ্গলবার এবং বুধবার হলো সস্তায় টিকিট কেনার সেরা দিন। বেশিরভাগ এয়ারলাইনস মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তাদের টিকিটের মূল্য আপডেট করে। পরিসংখ্যান বলছে, অধিকাংশ মানুষ শুক্রবার, শনিবার বা রবিবার টিকিটের দাম খোঁজেন। তাই মধ্য সপ্তাহে টিকিট কিনলে দাম তুলনামূলক কম হয়।

২. আগে থেকে টিকিট বুক করুন, তবে অতিরিক্ত আগেও নয়

ভ্রমণের তারিখের অন্তত ২১ দিন আগে টিকিট কিনুন। এয়ারলাইনস সাধারণত প্রথম কয়েকজন যাত্রীকে সবচেয়ে সস্তা টিকিট দেয়। তবে খুব আগেও বুক করলে বেশি দাম দিতে হতে পারে।

৩. সঠিক দিন নির্বাচন করুন

মঙ্গলবার বা বুধবার ফ্লাইট বুকিং এবং ভ্রমণের জন্য আদর্শ। এই দিনগুলোতে ভ্রমণকারী তুলনামূলক কম থাকে। তাই টিকিটের দামও কম থাকে।

৪. আন্তর্জাতিক ফ্লাইটের জন্য সেরা অফার খুঁজুন

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ১১-১২ সপ্তাহ আগে টিকিটের সেরা অফার পাওয়া যায়। এই সময়ে নিয়মিত টিকিটের দাম চেক করুন।

৫. ছোট এয়ারপোর্টে ল্যান্ড করুন

বড় এয়ারপোর্টের পরিবর্তে কাছাকাছি ছোট এয়ারপোর্টে নামার চেষ্টা করুন। যেমন, লন্ডনে যাওয়ার সময় হিথ্রোর পরিবর্তে ম্যানচেস্টার এয়ারপোর্টে নামুন এবং ট্রেনে লন্ডনে যান। এতে খরচ কমে।

৬. ব্রাউজারের 'কুকিজ' পরিষ্কার করুন

ফ্লাইট টিকিট খোঁজার সময় আপনার ব্রাউজারের কুকিজ পরিষ্কার করুন। না হলে এয়ারলাইন্সের বুকিং সিস্টেম আপনার আগের অনুসন্ধান ধরে নেবে এবং দাম বাড়িয়ে দিতে পারে।

৭. টিকিটের দাম তুলনা করুন

একটি ওয়েবসাইটে নির্ভর না করে বিভিন্ন সাইটে টিকিটের দাম তুলনা করুন। প্রায়ই দেখা যায়, একই এয়ারলাইন্সের টিকিট অন্য ওয়েবসাইটে সস্তা পাওয়া যায়।

ফ্লাইটের টিকিট সস্তায় কিনতে এই টিপসগুলো অনুসরণ করুন। পরিকল্পিত ভ্রমণ আপনার সময় ও অর্থ দুটোই বাঁচাবে।

11/11/2024

১৯৯৭ সালে সেন্টমার্টিন্স দ্বীপ দেখতে কেমন ছিল...

নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতিবাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু VFS ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ...
05/11/2024

নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতি
বাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু VFS ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হবেনা এবং ভিসা ইস্যু হবে ডকুমেন্টস বেজড্। আমি এটাকে সুখবর ই বলবো ।
৩ নভেম্বর, ২০২৪ থেকে, ভিএফএস গ্লোবাল (VFS Global) জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা প্রদান করবে। জাপান দূতাবাস এর পর সরাসরি ভিসার আবেদন গ্রহণ করবে না।

প্রয়োজনীয় ডকুমেন্টস :
১ . এপ্লিকেশন ফর্ম
২ . ভেলিড পাসপোর্ট ও ফটোকপি
৩ . পুরনো পাসপোর্ট ও ফটোকপি
৪ . ছবি ২ কপি – ৩৫*৪৫
৫ . এয়ারলাইন্স বুকিং কপি
৬ . হোটেল বুকিং কপি
৭ . ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট ( লাস্ট ৩ বছরের )
৮ . ব্যাংক স্টেমেন্ট ( বিগত ছয় মাসের )
৯ . ভিজিট শিডিউল
১০ . এন ও সি
১১ . কাভার লেটার

** এক্সট্রা বৈধ ডকুমেন্টস
যদি গ্যারান্টার থাকে
১ .ইনভাইটেশন লেটার গ্যারান্টেরের কাছ থেকে
২ .গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রত্যয়িত বা ব্যাখ্যা করার নথি
৩ .ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের সর্বশেষ (ব্যক্তিগত/কোম্পানী) যদি ভ্রমণ খরচ জাপানে বসবাসকারী একজন গ্যারান্টার দ্বারা বহন করা হয়
৪ .গ্যারান্টি লেটার

জালালউদ্দিন রুমি একবার একটা বনের মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন।রুমি যখন ভাবছেন যে, পাখিটাকে কীভা...
21/10/2024

জালালউদ্দিন রুমি একবার একটা বনের মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন।
রুমি যখন ভাবছেন যে, পাখিটাকে কীভাবে খাবেন; আগুনে ঝলসে; নাকি তরকারি রান্না করে!
এমন সময় পাখিটি বলে ওঠে— ‘রুমী তুমি তোমার এই জীবনে এতো গোশত খেয়েছো; অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয়না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও; আমি তোমাকে তিনটি পরামর্শ দেবো; যা তোমার জীবনকে সন্তোষ আর শান্তিতে ভরে দেবে।’

রুমি কিছুটা বিচলিত হয়ে বলেন— “আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও; যদি পছন্দ না হয়; সঙ্গে সঙ্গে হত্যা করবো তোমাকে।”

পাখিটি রাজি হয়ে বলল— ‘তুমি সব সময় তোমার বন্ধুদের উদ্ভট সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো। এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও। তাতে তোমার জীবন শ্রেয়তর হবে।’

রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকেন; পাখিটার কথায় বোধ আছে। সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বলেন।

পাখি বলে— ‘তুমি আমায় ছেড়ে দিলে ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেবো।’

রুমি তখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পাখিটিকে ছেড়ে দেন; আর পাখি গিয়ে কাছেই একটি গাছের ডালে বসে।

পাখিটা এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে— ‘রুমী অতীতকে কখনো পালটানো যায় না। সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো। আর ভবিষ্যতের জন্য বাঁচো। যা হোক বড় বোকামি করেছো তুমি। আমার পেটের মধ্যে তিন কেজি হীরা আছে। তুমি এটা পেলে তোমার তিনপুরুষ বসে খেতে পারতে।’

সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি তিতিরের পেছনে রেগে ছুটতে থাকেন; তাকে আবার ধরতে।
পাখি তখন জোরে জোরে বলে— ‘রুমি তুমি দেখছি আমার পরামর্শ একেবারেই শুনলে না। আমার নিজেরই ওজন যেখানে দুই কেজির বেশি নয়; আমার পেটে কী করে তিন কেজি হীরা থাকবে! তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছো! দ্বিতীয়ত আমি এরিমাঝে তোমাকে ছেড়ে গেছি; তোমার জীবনে এখন আমি অতীতের বিষয়।’

পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তখন তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করেন।

তিতির পাখিটি বলে— ‘রুমি শোনো; সবাইকে উপদেশ দিতে যেওনা। শুধু তাদের উপদেশ দাও; যারা সেটা শুনবে - মনে রাখবে। মনে রেখো কিছু কাপড় এতো জীর্ণ হয়ে যায়; যা আর কখনো সেলাই করা যায় না।’

( "নুফহাতুল আরব" -একটি আরবী কিতাব। সেটাতে ঘটনাটি আছে। মফহুম এরকমই। তবে এখানে পুরোপুরি অনুবাদ হুবহু আসেনি।)

"এসির বিকল্প"আমাদের পৃথিবীর প্রায় দশ ফুট নিচে তাপমাত্রা একই থাকে। এটি গ্রীষ্মে 45-50 ডিগ্রি সেলসিয়াস বা শীতকালে 0-2 ডি...
05/10/2024

"এসির বিকল্প"

আমাদের পৃথিবীর প্রায় দশ ফুট নিচে তাপমাত্রা একই থাকে। এটি গ্রীষ্মে 45-50 ডিগ্রি সেলসিয়াস বা শীতকালে 0-2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায় না। এটা প্রায় 20-22℃ পর্যন্ত শুধুমাত্র ঘোরাফেরা করে। ঘর বানানোর আগে ভিত খনন করার সময় আমরা যদি আমাদের বাড়ির নিচের ছবিতে দেখানো যন্ত্রপাতি স্থাপন করি তাহলে ১২ মাস আমাদের ঘরে তাজা বাতাস আসবে এবং আমাদের বাড়ি প্রাকৃতিকভাবে শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাবে।

বিপরীতে, আমরা যখন এসি ব্যবহার করি তখন আমাদের জানালা-দরজা বন্ধ করতে হয়, যার কারণে আমাদের শোবার ঘরটি কম অক্সিজেনের চেম্বারে পরিণত হয় যা আমাদের অস্বাস্থ্যকর করে তোলে। বিদ্যুতের অপ্রয়োজনীয় অপব্যবহার এবং পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিলের আকারে আমাদের আর্থিক ক্ষতিও হয়। শুধুমাত্র এই ডিভাইসটি ইনস্টল করে এবং ঘরে বাতাসের প্রবাহ সামঞ্জস্য করে, আমরা সারা বছর ধরে আমাদের বাড়িতে বিশুদ্ধ বাতাস এবং নিয়মিত তাপমাত্রা উপভোগ করতে পারি।

আরও তথ্যের জন্য আপনি গুগল এ গিয়ে "জিও থার্মাল কুলিং" লিখে সার্চ করতে পারেন।

একেই বলে সু-শিক্ষায় শিক্ষিত!সাকিবের সিদ্ধান্তে ভুল হতে পারে - আমরা কেন ভুল সিদ্ধান্ত নেবো...👈 ( ডা: মোহাম্মদ ইউনুস )❤️ডা...
03/10/2024

একেই বলে সু-শিক্ষায় শিক্ষিত!
সাকিবের সিদ্ধান্তে ভুল হতে পারে - আমরা কেন ভুল সিদ্ধান্ত নেবো...👈
( ডা: মোহাম্মদ ইউনুস )❤️
ডা: ইউনুস: সাকিব আল হাসান বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে! বাংলাদেশের পরিচিতি এনে দিয়েছে! তাঁরা আমাদের দেশের সম্পদ!
ব্যক্তি সাকিব আল হাসানকে আমি খুব অপছন্দ করি -
তাই বলে ক্রিকেটে তাঁর অবদানকে অস্বীকার করা যায় না!
অল্প বয়সে এত খ্যাতি, সে তো রক্তে মাংসে গড়া একজন মানুষ! ভুল করতেই পারে!
কিন্তু আমরা আমাদের সম্পদকে কেন সঠিকভাবে ব্যবহার করবো না...??
রাজনীতিতে আসা তাঁর ভুল সিদ্ধান্ত হতেই পারে - তাই বলে এত বড় শাস্তি...??
এতে আসল ক্ষতিটা কার বা কাদের হয়েছে...??
আমরা একটা রত্ন হারাচ্ছি - রত্ন তো একটা পাথরই!
তাঁর থেকে আমরা আবেগ কেন চাইবো!
রত্নকে আমরা কাজে লাগাবো...❤️❤️
ধন্যবাদ -ডা: মোহাম্মদ ইউনুস স্যার ❤️

01/10/2024
29/09/2024

সাইনবোর্ড মাহাত্ম্য:

১) একটি সেলুনের সাইনবোর্ডে লেখা ছিল মনের বোঝা হাল্কা করতে না পারলেও মাথার বোঝা হাল্কা করে থাকি।

২) একটি চা দোকানের সাইনবোর্ডে ছিল: আমি যতই সাধারণ মানুষ হয়ে থাকি আমার তৈরী চা কিন্তু অসাধারণ।

৩) ফুচকারওয়ালার সাইনবোর্ডে লেখা ছিল: আমার দোকানের ফুচকা খেতে হলে "দিল" বড় না হলেও চলবে কিন্তু "মুখের হাঁ" অবশ্যই বড় হতে হবে।

৪) ফলের দোকানের সাইনবোর্ডে লেখা ছিল আপনি কর্ম করে যান ফল আমি জোগাবো।

৫) জ্যোতিষীর চেম্বারের সামনে লেখা: মাত্র একশ টাকার বিনিময়ে জীবনের আগামী এপিসোডগুলি দেখতে পাবেন।

25/09/2024

ডান হাত, বাম হাত আর অজুহাত এই তিনটি হাতের মধ্যে আমরা অজুহাত টাকেই বেশী ব্যবহার করি ম্যাক্সিমাম ক্ষেত্রে ...

স্বৈরাচার বিরোধী আন্দোলনে একটা হাত হারিয়ে অন্য এক হাত নিয়ে বাড়ি ফিরলেন জুলাই বিপ্লবের যোদ্ধা আতিকুল। ফেরার সময় বললেন, ‘এ...
24/09/2024

স্বৈরাচার বিরোধী আন্দোলনে একটা হাত হারিয়ে অন্য এক হাত নিয়ে বাড়ি ফিরলেন জুলাই বিপ্লবের যোদ্ধা আতিকুল। ফেরার সময় বললেন, ‘এক হাত কেটে ফেলতে হয়েছে তো কী হয়েছে, আরেকটা হাত আছে। জীবনটাও আছে। অনেকে তো জীবনটাই হারিয়ে ফেলছেন। আর দেশের প্রয়োজনের সময় কিছু একটা করতে পারলাম, এইটাই তো অনেক।’
বুকে হাত দিয়ে বলুন তো, ঠিক কজন আছেন আমাদের এই সমাজে যারা এরকম দুঃসাহস নিয়ে বলতে পারবেন???
সন্দেহ আছে ম্যাক্সিমামের উপরেই।
এই ছেলেটার একশত ভাগের অর্ধভাগ দেশপ্রেমও নেই যারা ফেসবুকে নিজেদের মধ্যে কুতর্ক সৃষ্টি করছেন। একটা বিপ্লবের দেড় মাস না যেতেই ‘আমি’ হিসেবে হাজির হয়েছেন।
বলি ‘আমি’ থেকে ‘আমরা’ হয়েছিলেন বলেই ফেসবুকে বড় বড় বাতেলা ঝাড়তে পারছেন। এমনকি সতেরো বছর যারা ‘জ্বি হুজুর’ ছিলেন তারাও বড় গপ্পো করছেন।

‘আমি’ মানেই বিভেদ, ‘আমরা’ মানেই ঐক্য। মনে রাখতে হবে ‘আমরা’ই বাংলাদেশ নতুন ভাবে নির্মাণ করতে পারি, ‘আমি’র দ্বারা যা সম্ভব নয়। সুতরাং বিভক্ত না হয়ে বিভেদকারীদের চিহ্নিত করুন।

Address

Nathullahbad
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when ARC TRADING posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ARC TRADING:

Share