Rescue Law Firm

Rescue Law Firm রেসকিউ ''ল'' ফার্ম একটি আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।

আসসালামু আলাইকুম,
Rescue Law Firm পেইজে আপনাকে স্বাগতম।

রেসকিউ "ল"ফার্ম একটি আইনি সেবা দানকারী প্রতিষ্ঠান। মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আইনি সেবা প্রদান করা রেসকিউ "ল"ফার্মের লক্ষ্য ও উদ্দেশ্য।

বিশস্ত আইনি সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন । বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ সাইবার বুলিং, অনলাইন এবিউজ, ফেইক আইডি, মানহানি, হুমকি বা ছবি/ভিডিও ছড়িয়ে হয়রানির শিকার হলে ব...
08/05/2026

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ সাইবার বুলিং, অনলাইন এবিউজ, ফেইক আইডি, মানহানি, হুমকি বা ছবি/ভিডিও ছড়িয়ে হয়রানির শিকার হলে বাংলাদেশে আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে।

কোথায় অভিযোগ করবেনঃ
#বাংলাদেশ পুলিশ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন
#পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন
#জাতীয় জরুরি সেবা ৯৯৯
@নিকটস্থ থানায় জিডি বা মামলা করতে পারেন। এছাড়াও নিয়োজিত আইনজীবীর মাধ্যমে সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করা যায়।
অনলাইন অভিযোগঃ
অফিসিয়াল ওয়েবসাইট
Crime Investigation Division⁠
Cyber Support for Women⁠

@ সাইবার নিরাপত্তা আইন, ২০২৬ অনুযায়ী গুরুত্বপূর্ণ ধারাসমূহঃ
▪️ ধারা ২৫ — ভয়ভীতি, অপমান, মানহানিকর তথ্য প্রচার
# শাস্তি: অনূর্ধ্ব ২ বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ৩ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড।
# পুনরায় অপরাধে: ৫ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা।
▪️ ধারা ২৬ — পরিচয় গোপন করে প্রতারণা বা ফেইক আইডি ব্যবহার
# শাস্তি: অনূর্ধ্ব ৫ বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড।
# পুনরায় অপরাধে: ৭ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা।
▪️ ধারা ২৯ — মানহানিকর তথ্য প্রকাশ বা প্রচার
# শাস্তি: অনূর্ধ্ব ৩ বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড।
# পুনরায় অপরাধে: ৫ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা।
▪️ ধারা ৩১ — ভয়ভীতি, বিশৃঙ্খলা বা আইন-শৃঙ্খলা অবনতির উদ্দেশ্যে উসকানিমূলক প্রচার
# শাস্তি: অনূর্ধ্ব ৭ বছর কারাদণ্ড বা ২৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড।
# পুনরায় অপরাধে: ১০ বছর কারাদণ্ড বা ৫০ লাখ টাকা জরিমানা।
▪️ ধারা ৩৪ — হ্যাকিং বা কম্পিউটার সিস্টেমে অবৈধ প্রবেশ
# শাস্তি: অনূর্ধ্ব ৭ বছর কারাদণ্ড বা ২৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড।
# পুনরায় অপরাধে: ১৪ বছর কারাদণ্ড বা ১ কোটি টাকা জরিমানা।
গুরুত্বপূর্ণ পরামর্শঃ
✔️ স্ক্রিনশট, লিংক, আইডি নাম ও প্রমাণ সংরক্ষণ করুন।
✔️ দ্রুত আইনগত সহায়তা নিন।
✔️ সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ করুন।

“সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা ও আইনের প্রয়োগ—দুটিই সমান গুরুত্বপূর্ণ।”
'আইন জানি আইন মানি "
এ্যাডঃমোঃফয়সাল খান
হেড অব চেম্বারস্
রেসকিউ "ল "ফার্ম
ঝালকাঠি।

একজন চিকিৎসকের কাছে রোগীর প্রথম পরিচয়—তিনি একজন মানুষ।তিনি কোন ধর্মের, কোন জাতের, কোন গোত্রের, কোন রাজনৈতিক মতাদর্শের বা...
07/05/2026

একজন চিকিৎসকের কাছে রোগীর প্রথম পরিচয়—তিনি একজন মানুষ।
তিনি কোন ধর্মের, কোন জাতের, কোন গোত্রের, কোন রাজনৈতিক মতাদর্শের বা কোন সামাজিক অবস্থানের মানুষ—এসব বিবেচনা করে একজন প্রকৃত চিকিৎসক কখনো চিকিৎসা প্রদান করেন না। মানব সেবাই তার প্রধান দায়িত্ব।
ঠিক তেমনি একজন আইনজীবীর কাছেও একজন বিচারপ্রার্থীর মূল পরিচয় হওয়া উচিত—তিনি ন্যায়বিচার প্রত্যাশী একজন মানুষ।
তিনি কোন দল করেন, কোন মতাদর্শে বিশ্বাস করেন, কোন ধর্ম বা শ্রেণির মানুষ—এসবের ঊর্ধ্বে উঠে একজন আইনজীবীর দায়িত্ব হলো তার সাংবিধানিক ও আইনগত অধিকার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো।
চিকিৎসকদের যেমন নিবন্ধনের পূর্বে শপথ গ্রহণ করতে হয়, তেমনি আইনজীবীরাও বিধিবদ্ধ নিয়ম ও শপথ বাক্যের মাধ্যমে ন্যায়, মানবাধিকার ও আইনের শাসন রক্ষায় নিজেদের অঙ্গীকারবদ্ধ করেন।
আমরা বিশ্বাস করি—
ন্যায়বিচার কোনো ব্যক্তি, দল বা মতাদর্শের সম্পত্তি নয়; এটি বাংলাদেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।
সেই অধিকার নিশ্চিত করার পথকে কখনো রাজনৈতিক বা সামাজিক সংকীর্ণতায় আবদ্ধ করা উচিত নয়।
একজন আইনজীবীর অবস্থান হওয়া উচিত ন্যায় ও মানবাধিকারের পক্ষে—মানুষের পাশে, আইনের পাশে।
(ব্যাক্তিগত অনুভূতি)
এ্যাডঃমোঃফয়সাল খান
ঝালকাঠি।

"শ্রমিকের আইনি অধিকার ও সুরক্ষা "শ্রমিকই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই প্রণীত হয়েছে শ...
01/05/2026

"শ্রমিকের আইনি অধিকার ও সুরক্ষা "

শ্রমিকই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই প্রণীত হয়েছে শ্রম আইন —যা ২০১৩ ও ২০১৮ সালে সংশোধনের মাধ্যমে আরও যুগোপযোগী ও আধুনিক করা হয়েছে।

এই আইনে শ্রমিকদের জন্য নিশ্চিত করা হয়েছে—
১) ন্যূনতম মজুরি
২) নির্ধারিত কর্মঘণ্টা ও সাপ্তাহিক ছুটি
৩) মাতৃত্বকালীন ও অসুস্থতার ছুটি
৪) নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ
৫) শ্রমিক ইউনিয়ন গঠন ও ধর্মঘটের অধিকার
৬) চাকরির স্থায়িত্ব ও অবসানের ন্যায্য বিধান
৭) শিশুশ্রম নিষিদ্ধকরণসহ বিভিন্ন সুরক্ষা

আইনে মোট ৩৫১টি ধারা রয়েছে এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি তিনভাবে নির্ধারিত—
ক) আর্থিক জরিমানা
খ) কারাদণ্ড
অথবা উভয় দণ্ড

শ্রমিকদের ন্যায়বিচার নিশ্চিত করতে দেশের বিভিন্ন বিভাগে শ্রম আদালত স্থাপিত হয়েছে। রায়ে অসন্তুষ্ট হলে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ রয়েছে।

দুঃখজনক হলেও সত্য, সচেতনতার অভাব ও শ্রমিক সংগঠনের দুর্বলতার কারণে অনেক শ্রমিক আজও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
তাই প্রত্যেক শ্রমিকের উচিত এই আইন সম্পর্কে জানা এবং প্রতিটি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দায়িত্ব—শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন করা।

শ্রম আইনের সঠিক প্রয়োগই পারে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।
ঝালকাঠি জেলার সকল শ্রমিকদের প্রতি দোয়া ও শুভ কামনা। তারা যেন তাদের আইনগত ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারেন।
আর আমার পক্ষ থেকে আইন মন্ত্রনালয়ের প্রতি দাবী থাকবে ঝালকাঠি জেলায় শ্রমিকদের অধিকার রক্ষায় একটি শ্রম ট্রাইবুনাল চালু করা।

এ্যাডঃ মোঃ ফয়সাল খান
(হেড অব চেম্বারস্)
রেসকিউ “ল” ফার্ম, ঝালকাঠি
মোবাঃ ০১৭১৮৫৫২৫০০

আইন সবার জন্য সমান—এটাই একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। একটি স্বাধীন দেশে আইন পরিচালিত হয় সংবিধান অনুযা...
16/01/2026

আইন সবার জন্য সমান—এটাই একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। একটি স্বাধীন দেশে আইন পরিচালিত হয় সংবিধান অনুযায়ী; আর সংবিধানই হলো আইনের ধারক ও বাহক।
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭ সুস্পষ্টভাবে ঘোষণা করেছে—আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এবং সকলেরই সমান আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। ন্যায়বিচার প্রাপ্তি মানুষের একটি মৌলিক সাংবিধানিক অধিকার।
এই অধিকার যখন লঙ্ঘিত হয়, তখন মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়। তাই সংবিধানকে সমুন্নত রাখতে ধনী–গরিব, উচ্চবিত্ত–নিম্নবিত্ত, কিংবা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকলের জন্য আইন ও আইনের প্রয়োগ সমান হওয়া অপরিহার্য। অন্যথায় মানুষ সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়, আইনি বৈষম্য সৃষ্টি হয়, যা পরবর্তীতে সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
সুতরাং আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব—ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, সংবিধানকে সমুন্নত রাখা এবং সার্বজনীন ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নেওয়া।

(ব্যাক্তিগত অভিমত)
এ্যাডঃমোঃফয়সাল খান
জজ কোর্ট, ঝালকাঠি।

"আইনি সচেতনতা বার্তা"বাংলাদেশে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০২৫( সাম্প্রতিক সংশোধনী) অনুযায়ী— আইনে...
02/01/2026

"আইনি সচেতনতা বার্তা"
বাংলাদেশে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০২৫
( সাম্প্রতিক সংশোধনী) অনুযায়ী—

আইনের ধারা ৪ -অনুযায়ী
জনসমক্ষে, কর্মস্থল ও গণপরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
দণ্ডের বিধানঃ-
আইন লঙ্ঘন করলে
# সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা
#মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি প্রদানযোগ্য।
আইনের উদ্দেশ্যঃ-
জনস্বাস্থ্য সুরক্ষা, পরোক্ষ ধূমপান প্রতিরোধ এবং একটি সুস্থ সমাজ গঠন।

👉 আইন মানা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
👉 ধূমপানমুক্ত পরিবেশ সবার অধিকার।
জনসমক্ষে ধূমপান নয়—আইন ও সচেতনতার পথে চলুন।
এ্যাডঃমোঃফয়সাল খান
রেসকিউ 'ল' ফার্ম,ঝালকাঠি।

Address

Rescue Law Firm, 756 Jail Gate Road, Jhalkathi. Jhalakathi
Barisal
8400

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

01718552500

Alerts

Be the first to know and let us send you an email when Rescue Law Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rescue Law Firm:

Shortcuts

Share