10/10/2024
শিশুকে শেখাবেন কারো বাসায় বেড়াতে গেলে দুনিয়ার জিনিস যেন না হাতায়।
দেয়ালে যেন না আকে।
সব খেলনা নিয়ে দখল করে যেন বসে না থাকে।
এসব এক বছর থেকেই একটু করে করে শিখাবেন দেখবেন well trained হয়ে যাবে।
পরদা ধরে ঝুলা একদম মানা করবেন। আপনি কারো বাসায় গেলে বিরক্তির কারন না হয়ে আনন্দের কারন হোন।
যাদের বাসায় যাবেন তারা অনেক শৌখিন তাদের জিনিস গুলা আপনার শিশুর কারনে ন'ষ্ট হোক তা নিশ্চই আপনার কাম্য নয়।
সোফা থেকে যেন লাফ না দেয়।
না গেলে না যান তাদের সুন্দর জিনিস গুলা নষ্ট করবেন না।
এক জায়গায় আড্ডা দিতে থাকবেন না।
যাদের বাসায় গেছেন দেখবেন ওদের বাচ্চা খুব ডানপিঠে।
আপনার বাচ্চা শান্ত দেখে মাথায় বালি বা হাতে মা'রতে পারে। যদি দেখেন মায়ের কোন ভ্রুক্ষেপ নাই, অবস্থা বেগতিক দেখলে সোজা চলে আসবেন। কাউকে বলার দরকার নেই। আর যাবেন না।
সবাই বাচ্চা পছন্দ করে, অ'সহ্য বাচ্চা কেউ পছন্দ করে না।
তাই ঘর থেকেই শুরু হোক হাতে খড়ি।
আপনার বাচ্চা কারো বাসায় দেয়ালে আকলে সরি বলতে বলবেন।
উল্টা নিজে দোষ ডাকবেন না। পরে ঘোড়া বেয়াদব হবে।
মারামারি করলে নিজের সন্তানের পক্ষ না নিয়ে দুই পক্ষকেই শান্ত করুন।
আপনার ছোট ছোট এ গুন গুলোই আপনার শিশুকে খুব মিশুক ভদ্র করে গড়ে তুলবে।
খাবার ভালো বা বড় টুকরোটা নিজের শিশুকে দিবেন না। সবাইকে দিয়ে যা থাকবে সেটাই দিবেন।
চলাফেরায় আভিজাত্য গড়ে তুলবেন। ছুচো বানাবেন না।
কেউ খেতে দিলেও সব খেয়ে উজার করতে দিবেন না। কিছু চোখের খিদা মেটাতে হয় না।
কেউ টাকা গোনার সময় যেন না তাকায়,
কেউ খানা খাবার সময় যেন না তাকায় শিখাবেন।
না শিখলেও নরম গলায় বার বার বলবেন। সেট হয়ে যাবে একসময়।
লেখাঃ সংগৃহীত