Adv Khan istiaq shaikot

Adv Khan istiaq shaikot Lawyer, Supreme Court of Bangladesh & Barisal Bar Association.

হার্ভার্ড ইউনিভার্সিটি আর তাজমহল দুইটাই কিন্তু একই সময়ে করা। তো, ওদের ধনকুবেররা যখন একের পর এক ইউনিভার্সিটি বানাতে ব্যস...
19/03/2024

হার্ভার্ড ইউনিভার্সিটি আর তাজমহল দুইটাই কিন্তু একই সময়ে করা।

তো, ওদের ধনকুবেররা যখন একের পর এক ইউনিভার্সিটি বানাতে ব্যস্ত ছিলেন, আমাদেরগুলা তখন তাজমহল বা শৌখিন সব উদ্যান বানাতে ব্যস্ত ছিলো।

তাও আবার জনগণের ট্যাক্সের টাকা ইউজ করেই।

অথচ এক তাজমহলের খরচ দিয়ে কতটা ইউনিভার্সিটি করা যাইতো? হিসাব নাই।

ঐ ধারাটা কেন জানি এখনও চলতেসে।

ওয়েস্টের ধনকুবেরদের একটা জিনিস আমার খুব ভালো লাগে। এরা ধন সম্পদ বানায়। তবে সেই সম্পদ দিয়ে এরা নায়ক নায়িকা নাচায় না। এরা মরার আগে আগে সব টাকা পয়সা দান করে দিয়ে চলে যায়।

আমাদের উপমহাদেশের ধনকুবেরদের মধ্যে এই ট্রেন্ড একেবারেই নাই।

এইজন্যই দেখবেন, আমেরিকার বহু ইউনিভার্সিটিই ব্যক্তির নামে। বাট বাংলাদেশ বা ভারতে এমন কোন ধনকুবের দেখাইতে পারবেন, যে নিজের সম্পত্তি দিয়ে একটা ইউনিভার্সিটি বা হাসপাতাল বানাইয়া দিসে?

নবাব সলিমুল্লাহ করসিলেন বলেই ঢাবি হইসিলো।

বাট এরপর আর কেউই করে নাই।

পাক ভারত বা উপমহাদেশের কেউ ধনকুবের হলে অনেকেই খুশি হলেও সত্যি কথা হলো, এই টাকাটা ওয়েস্টের কেউ কামাইলে বরং আপনার লাভ হলেও হতে পারতো। বাট উপমহাদেশের লোকজন এতোটাই স্থূল যে, এরা ছেলেরে সোনার জামা পরাবে, বাট একটা ইউনিভার্সিটি কখনোই করে দেবে না।

সেদিন এক বিলিয়নিয়ার মহিলা এসে নিজের সমস্ত সম্পদ আইনস্টাইন মেডিকেল স্কুলে দান করে গেলেন। ফলাফল? ঐ ছাত্রদের আর শিক্ষা ঋণ নিয়ে পড়তে হবে না। ওরা ফ্রি পড়তে পারবে।

মহিলা চাইলেই হলিউডের নায়ক নায়িকা এনে নাচাইতে পারতেন। বাট ঐটা কয়দিন আর মনে রাখতো মানুষ?

তাই তিনি এমন ব্যবস্থা করে গেলেন, এই ডাক্তার ছেলে মেয়েগুলা সারাজীবন এই মহিলারে মনে রাখতে বাধ্য। দোআ করতেও বাধ্য।

আমাদের উপমহাদেশের মানুষ বা কালচার নিয়ে আমাদের অনেকের মধ্যেই এক ধরণের অহেতুক গর্ব আছে।

আর পাশ্চাত্যের প্রতি আছে অহেতুক বিদ্বেষ।

অথচ সত্যি কথা হলো, আপনার দেশের বা উপমহাদেশের একশোটা ধনকুবের থাকলে বড়জোর সালমান, শাহরুখের লাভ হবে। আপনার জন্য ফ্রি ওষুধের ব্যবস্থা শেষ মেশ ঐ বিল গেটস বা ওয়ারেন বাফেটের দান করা টাকা থেকেই আসবে।

আপনার দেশের কোন ধনকুবের আপনার জন্য স্কলারশিপের ব্যবস্থা করবে না। বরং ওয়েস্টের কোন ধনকুবেরের দান করে যাওয়া টাকাতেই আপনি হয়তো একদিন পড়তে পারবেন।

এবং ওয়েস্টের লোকজনের চিন্তা ভাবনা বলেন আর কাজ কর্মই বলেন, তারা আমাদের চে অনেক বেশি মানবিক, অনেক কম স্বার্থপর।।

আলফ্রেড নোবেল শেষবয়সে নিজের বড় অংশের সম্পদ দিয়ে গেলেন বিজ্ঞান এবং অর্থনীতির জন্য। সেই আলফ্রেড নোবেল যদি এই উপমহাদেশের হতো, তাহলে ছেলের বিয়েতে খরচ করতেন অর্ধেক, মেয়ের বিয়েতে খরচ করতেন অর্ধেক।

বড় জোর শেষ বয়সে এসে মসজিদ বা মন্দির করে দিয়ে সমাজসেবক উপাধি নিয়ে মরে যেতেন।

মরার পর ছেলে, বৌ, মেয়ে, মেয়ের জামাই আর ভাই-ভাতিজা মিলে শুরু হতো সম্পদের ভাগ বাটোয়ারা। মামলা হতো, হামলা হতো। ভাইয়ে ভাইয়ে মারামারি লেগে শেষে মরা বাপরে গালিগালাজ করতো।

বাংলাদেশের বেশিরভাগ ধনকুবেরের মৃত্যুর পরের চিত্র কিন্তু এটাই হয়।

তুলনা করছি না। কে কার টাকায় কী করবে, সেইটা অবশ্যই যার যার ব্যক্তিগত ব্যাপার।

বাট পার্সোনালি ওয়েস্টের ধনকুবেরদের এই মানবিক দিকটা আমার খুব ভালো লাগে।

আমাদের ধনকুবেরদের চিন্তাভাবনা ঐ পর্যায়ে উঠতে আর কত হাজার বছর লাগবে, সেটাই এখন দেখার।

Sadiq Khan এর ওয়াল থেকে...

08/12/2023
01/12/2023

বাগেরহাট-৪ আসন থেকে
BNM দল থেকে নির্বাচন করবেন তিনি। জানেন না দলটির কেন্দ্রীয় সভাপতির নাম, জানেন না নিজ জেলায় কোথায় অফিস আছে দলটির। প্রশ্নবাণে জর্জরিত এই নেতা অবশ্য স্বীকার করতে বাধ্য হয়েছেন তিনি একই সাথে ২ টি দলের নেতা।

মীর জাফর বিহীন বরিশাল বিভাগ। পুরো বিভাগে কেউই নেননি এই দলের মনোনয়ন।
30/11/2023

মীর জাফর বিহীন বরিশাল বিভাগ। পুরো বিভাগে কেউই নেননি এই দলের মনোনয়ন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩০ আসনে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেছে তৃণমূল বিএনপি। বুধবার (৩০ নভেম্বর) স.....

27/11/2023

আমার একটা জিনিস বুঝে আসে না। সংসদের আসন এত এত বছর ধরে ৩০০-তেই আটকে রাখা হচ্ছে কেন? দেশে মানুষ বেড়েছে, ভাল মানুষ বেড়েছে, আর্থিক সঙ্গতি বেড়েছে ফলে দেশের সেবা করার আগ্রহওয়ালা মানুষজনও বেড়েছেন। এমতাবস্থায় ৩০০ আসনে পোষাবার কথা নয়।

৬০০ বা ৮০০ আসন হলে আরও কিছু বাড়তি মানুষ দেশের সেবা করার চান্স পেতেন। এতে দুইদিকেই লাভ হতো। সেবাদাতার সংখ্যা যত বাড়ে সেবার মান তত উন্নত হয়। মানে, সাধারণ মানুষ উপকৃত হতেন, উন্নতি করতেন। আবার যেহেতু বাংলাদেশে এমপি হওয়ার পর ব্যক্তির সম্পদেও বরকত হয়, ফলে সেবাদাতারাও উপকৃত হতেন, উন্নতি করতেন। এখন শুধু ৩০০ লোক উন্নতি করবেন, তখন ৮০০ লোক করতেন।

আসন কম থাকায় দেশসেবার অনুমোদন না পেয়ে অনেকে হতাশ হচ্ছেন। অনেকে প্রিয় অভিভাবক হারাচ্ছেন। হতাশ এবং অভিভাবকহীন একটা জনগোষ্ঠি কখনও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না।

হে প্রিয় সর্বময় অভিভাবক, সংসদে আসান বৃদ্ধি করুন, আগ্রহীদের সেবা করার সুযেগ দিন এবং আশার সঞ্চার করুন।

@ কদরউদ্দিন শিশির

আজ বরিশাল জজকোর্টের সাবেক পিপি কামরুল আহসান শাহিন স্যারের ৯ম মৃত্যু বার্ষিকী। আল্লাহ স্যারকে জান্নাত নসীব করুন।
23/11/2023

আজ বরিশাল জজকোর্টের সাবেক পিপি কামরুল আহসান শাহিন স্যারের ৯ম মৃত্যু বার্ষিকী। আল্লাহ স্যারকে জান্নাত নসীব করুন।

16/11/2023

জন্মদিন’ পালনের প্রবণতা একটু বেশিই যেন। ধনী হোক আর গরিব হোক, জন্মের দিনটা ঘটা করে পালন না করলে যেন মনে শান্তি আসে ন....

🇧🇩🤲 pray for her recovery..
15/11/2023

🇧🇩🤲 pray for her recovery..

24/09/2023

নেতার টাকার উৎস কী?

নেতা এত টাকা কোথায় পায়? নেতার এখন পেশা কী? আগে কী ছিল?

নেতা চাকরি না ব্যবসা করে? ব্যবসা করলে, কী ব্যবসা করে বা করতো? ব্যাংক থেকে কি অন্যায় ভাবে কোনো ঋণ নিয়েছে? নেতা কী কোনো অবৈধ ব্যবসা করে বা করতো?

চাকরি করলে। কি চাকরি করে বা করতো? কোন পদে? কত টাকা বেতন পেতো? সরাকারি, নাকি বেসরকারি চাকরি?

শুরুতে নেতার বেতন কত ছিল? কত টাকা? সারা জীবনের বেতনের টাকায় একত্রে করলে তা কত টাকা হতে পারে? জীবন যাপনের জন্য সাংসারিক ব্যয়ের পর কত টাকা অবশিষ্ট থাকার কথা?

এখন নেতা করে কী? নেতাগিরি করতে যে টাকা লাগছে তা সে পাচ্ছে কোথায়? কোন বৈধ পন্থায়? নেতা পারিবারিক অবস্থা আগে কী ছিল? এখন কী অবস্থা?

যদি নেতার কোন সৎ উপার্জন না থাকে, সে যদি কোনো ক্ষমতা বা দায়িত্ব পায় তা কি সে সৎ ভাবে পালন করতে পারবে? নেতা যে বেকার। তবুও নেতা বুক উঁচু করে চলে। তবে সবাই নেতার টোপলার খবর জানে।

নেতার পিতা কোন পদে, কী কাজ করত? বেতন কত ছিল? মাসে কত টাকা? নেতার পৈত্রিক জমি-জমা কত ছিল বা এখন কতটুকু আছে?

নেতা/নেত্রী কী করে? রাজনীতি করার টাকা কোথায় পায়? এসব জানার অধিকার জনগণের আছে।

১০০ ব্যানার তৈরী করে লাগাতে প্রায় ৫০,০০০ টাকা লাগে। এত সব ব্যানার লাগাতে কত টাকা খরচ করেছে? এত টাকা পেল কোথায়?

এসব নিয়ে ভেবেছেন কখনও? 🤬

সৎ উপার্জন মানুষ ভেবে চিন্তে খরচ করে। তবে অসৎ উপায়ে উপার্জন করে তা দু'হাত খুলে অপচয় করা অতি সহজ।

@মাহফুজুর রহমান লিখন

21/04/2023

একমাস সিয়াম পালনের পর চাদরাতে গুনাহ থেকে বাচতে আসুন আমরা কনসার্ট, উচ্চ ভলিউমে গানবাজনা পরিহার করি

14/04/2023

যেগুলো খাবারের ছবি দিয়ে , নিজেকে ভোজনবিলাসী দাবি করে 😆
ওগুলো জীবনে খাবার তেমন পায়নি ।
হঠাৎ খাবার পেয়ে আনন্দে আত্মহারা খবিশের দল😡

Address

College Road 1st Lane
Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv Khan istiaq shaikot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Adv Khan istiaq shaikot:

Share