Ukil BD Legal Service

বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে, আর আসছে না। সে আপনাকে ঝুলিয়ে রেখেছে—আপনাকে ছাড়ছেও না, আবার তালাকও দিচ্ছে না। আপনি কি ...
15/08/2026

বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে, আর আসছে না। সে আপনাকে ঝুলিয়ে রেখেছে—আপনাকে ছাড়ছেও না, আবার তালাকও দিচ্ছে না। আপনি কি এভাবে ঝুলে থাকবেন? না!

আপনার ওয়াইফ আপনাকে ঝুলিয়ে রেখেছে এবং ফিরে আসছে না। সেক্ষেত্রে আপনি যে এলাকায় বসবাস করেন অথবা যে জেলায় বসবাস করেন, সেই এলাকার একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনার স্ত্রীকে একটি Legal Notice পাঠাবেন।

Legal Notice-এর মেয়াদ ৭ দিন, ১৫ দিন অথবা ৩০ দিন হতে পারে।

এই ক্ষেত্রে যদি আপনার ওয়াইফ ফিরে আসে, তাহলে ভালো। আর যদি ফিরে না আসে, তাহলে আপনার ওয়াইফের বিরুদ্ধে একটি পারিবারিক আদালতে একটি মামলা করতে পারবেন।

তাও যদি আপনার ওয়াইফ সংসার না করে, তাহলে আপনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনার ওয়াইফকে তালাক দিতে পারবেন।

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে WhatsApp তাদের বহুল প্রত্যাশিত Username ফিচার ঘোষণা করেছে। এর ফলে ভবিষ্যতে নতুন কারও সঙ্গে...
03/07/2026

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে WhatsApp তাদের বহুল প্রত্যাশিত Username ফিচার ঘোষণা করেছে। এর ফলে ভবিষ্যতে নতুন কারও সঙ্গে যোগাযোগ করতে সবসময় ফোন নম্বর শেয়ার করার প্রয়োজন হবে না। একটি ইউনিক ইউজারনেম ব্যবহার করেই যোগাযোগ শুরু করা যাবে, যা ব্যবহারকারীদের প্রাইভেসি আরও শক্তিশালী করবে।

ঘোষণার পরপরই Telegram তাদের অফিসিয়াল X (সাবেক Twitter) অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে রসিকতা করে জানায়, তারা ২০১৪ সাল থেকেই ইউজারনেম-ভিত্তিক যোগাযোগের সুবিধা দিয়ে আসছে। অর্থাৎ, WhatsApp যে সুবিধাটি এখন চালু করছে, Telegram সেটি প্রায় ১২ বছর আগেই তাদের প্ল্যাটফর্মে যুক্ত করেছিল।

WhatsApp শিগগিরই Username সুবিধা চালু করতে যাচ্ছে। ফলে নতুন কারও সঙ্গে যোগাযোগের সময় আর ব্যক্তিগত ফোন নম্বর শেয়ার করতে হবে না। এতে স্প্যাম, হয়রানি ও অপ্রয়োজনীয় যোগাযোগের ঝুঁকি কমবে এবং ব্যবহারকারীর প্রাইভেসি আরও সুরক্ষিত হবে। তবে অ্যাকাউন্ট তৈরি ও ভেরিফিকেশনের জন্য ফোন নম্বর আগের মতোই প্রয়োজন হবে।

পিতা-মাতার ভরণ-পোষণ করা প্রতিটি সক্ষম সন্তানের আইনগত দায়িত্ব।পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ অনুযায়ী, কোনো সক্ষম সন্তান ...
03/07/2026

পিতা-মাতার ভরণ-পোষণ করা প্রতিটি সক্ষম সন্তানের আইনগত দায়িত্ব।

পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ অনুযায়ী, কোনো সক্ষম সন্তান যুক্তিসঙ্গত কারণ ছাড়া পিতা-মাতার ভরণ-পোষণ করতে ব্যর্থ হলে আদালত সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা আরোপ করতে পারেন। এছাড়া, জরিমানা অনাদায়ে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড হতে পারে।

আইন সম্পর্কে সচেতন থাকুন, নিজের অধিকার ও দায়িত্ব জানুন।

UkilBD — আপনার নির্ভরযোগ্য আইনি সহায়তার সঙ্গী।

#বাংলাদেশের_আইন #পিতামাতার_ভরণপোষণ

"ডিভোর্সের কাগজে সই হয়েছে।স্বামী বলল, 'এখন থেকে বাচ্চাদের দায়িত্ব তোমার। আমার না।'সেদিন থেকেই শুরু হলো এক মায়ের যুদ্ধ...
02/07/2026

"ডিভোর্সের কাগজে সই হয়েছে।
স্বামী বলল, 'এখন থেকে বাচ্চাদের দায়িত্ব তোমার। আমার না।'

সেদিন থেকেই শুরু হলো এক মায়ের যুদ্ধ।
স্কুলের ফি বাকি... ডাক্তারের প্রেসক্রিপশন হাতে... রাত জেগে হিসাব—কোন খরচটা আগে দেবে?

তিনি ভাবলেন, হয়তো এটাই আইন।
যখন নিজের প্রাপ্য চাইতে গেলেন, সবাই বলল, 'এসব সংসারে হয়, মানিয়ে নিন। আর সেদিনই তিনি চুপ করে গেলেন।

ঠিক সেটাই তো চেয়েছিল সেই স্বামী।
কারণ তিনি জানতেন না—বাংলাদেশের আইনে শুধু ডিভোর্স হলেই বাবার সন্তানের ভরণপোষণের দায়িত্ব শেষ হয়ে যায় না।

প্রয়োজনে Family Court সন্তানের ভরণপোষণের জন্য মাসিক অর্থ নির্ধারণ করে আদেশ দিতে পারে। আর আদালতের আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগও রয়েছে।

একটা আইন জানলে হয়তো এই মাকে বছরের পর বছর একা যুদ্ধ করতে হতো না।

আপনিও যদি এমন পরিস্থিতির মধ্যে থাকেন, চুপ করে নিজের অধিকার হারাবেন না।

আজই Ukil BD-তে যোগাযোগ করুন। আমাদের Verified Lawyer আপনার পরিস্থিতি অনুযায়ী কী কী আইনি অধিকার রয়েছে, তা জানিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

Address

Banani Dhaka
Banani Model Town
1213

Alerts

Be the first to know and let us send you an email when Ukil BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category