Income Tax Doctor

Income Tax Doctor Submit your Income Tax return with minimum fees.

টার্নওভার ট্যাক্স নাকি বিক্রয়ে কর, লাভে ক্ষয়???ব্যবসা পরিচালনা করতে কাঁচামাল ক্রয়, দোকান/অফিস ভাড়া, কর্মচারী বেতন, ব...
30/07/2026

টার্নওভার ট্যাক্স নাকি
বিক্রয়ে কর, লাভে ক্ষয়???

ব্যবসা পরিচালনা করতে কাঁচামাল ক্রয়, দোকান/অফিস ভাড়া, কর্মচারী বেতন, বিদ্যুৎ বিলসহ এমন অনেক পরিচালনা খরচ থাকে।

ধরুন, একজন ব্যবসায়ীর বার্ষিক বিক্রয় ৩০ লাখ টাকা। প্রকৃত লাভ ও সব খরচ বিবেচনায় তাঁর কর হলো ৫,০০০ টাকা। কিন্তু ১% টার্নওভার করের কারণে তাঁকে দিতে হবে ৩০,০০০ টাকা।

যেসব ব্যবসায় লভ্যাংশের হার খুব কম যেমন: ট্রেডিং, হোলসেল এদের প্রফিট মার্জিন ২%-৩%, সেখানে ১% গ্রস টার্নওভার ট্যাক্স দেওয়া মানে লাভের এক-তৃতীয়াংশ বা অর্ধেকেরও বেশি করে চলে যাওয়া এবং ব্যবসার প্রবৃদ্ধিকে থামিয়ে দেয়া।এছাড়াও নতুন উদ্যোক্তারা শুরুর ১-২ বছর সাধারণত লোকসানে থাকেন।

এভাবে শুরুতেই যদি বড় অঙ্কের টার্নওভার ট্যাক্স দিতে হয়, তবে নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরু করতেই ভয় পাবেন পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা নিরুৎসাহিত হবেন,দেশের রাজস্ব আদায় বাধাপ্রাপ্ত হবে।

তাই কর হওয়া উচিত 'নিট মুনাফা' বা 'প্রকৃত লাভ'-এর ওপর, মোট বিক্রয়ের ওপর নয়।শিল্পকে টিকিয়ে রাখতে এই নীতিতে প্রয়োজনীয় সংশোধনী আনা প্রয়োজন।

রাশেদ হাসান
আয়কর আইনজীবী

*জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রস্তাবিত  নতুন আয়কর আইন অনুযায়ী,ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের যেকোনো সময় রিটার্ন জ...
10/06/2026

*জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রস্তাবিত নতুন আয়কর আইন অনুযায়ী,ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের যেকোনো সময় রিটার্ন জমা দিতে পারবেন।*

পুরো বছরকে ৪টি ত্রৈমাসিকে (Quarter) ভাগ করে এই করছাড় ও জরিমানার নিয়ম নির্ধারণ করা হয়েছে:

■ জুলাই – সেপ্টেম্বর: এই সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধিত করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যাবে।

■ অক্টোবর – ডিসেম্বর: এই সময়ে জমা দিলে কোনো জরিমানা নেই, তবে বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা বাতিল হবে।

■ জানুয়ারি – মার্চ: এই সময়ে রিটার্ন দাখিল করলে ২ শতাংশ হারে বা সর্বনিম্ন ৩,০০০ টাকা জরিমানা গুণতে হবে।

■ এপ্রিল – জুন: এই সময়ের মধ্যে জমা দিলে ৫ শতাংশ হারে বা সর্বনিম্ন ৫,০০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা প্রযোজ্য হবে।

*জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যট আইনের পরিবর্তন প্রস্তাবনা অনুযায়ী;*

নিম্নোক্ত ৭ সেবায় বিআইএন (BIN) বাধ্যতামূলক করা হবে:

ভ্যাটের আওতা সম্প্রসারণের লক্ষ্যে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী:

১. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব খোলা।

২. ঋণ গ্রহণ।

৩. ট্রেড লাইসেন্স নবায়ন।

৪. মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা।

৫. বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন।

৬. ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ-গ্যাস সংযোগ গ্রহণ। এবং

৭. বিআরটিএতে প্রতিষ্ঠানের নামে যানবাহন নিবন্ধনের ক্ষেত্রে বিআইএন বাধ্যতামূলক করা হবে।

আয়কর ও ভ্যাট সংক্রান্ত যে কোন বিষয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত।

Md. Rashed Hassan
Income Tax & VAT Consultant (NBR)
01952550844.

INCOME TAX DOCTOR.

Sobai k Eid ar Suvassa.
21/03/2026

Sobai k Eid ar Suvassa.

সকল সম্মানিত বন্ধুদের ২০২৫-২০২৬ করবর্ষের ই-রিটার্ন সময়মত দাখিলের আহ্বান । চলছে কর রিটার্ন দাখিল কার্যক্রম । সময় 31 March...
16/03/2026

সকল সম্মানিত বন্ধুদের ২০২৫-২০২৬ করবর্ষের ই-রিটার্ন সময়মত দাখিলের আহ্বান । চলছে কর রিটার্ন দাখিল কার্যক্রম । সময় 31 March 2026 পর্যন্ত …

আয়কর বর্ষ ২০২৫-২০২৬ এ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন -

ব্যক্তিগত তথ্য :
1. Photocopy of E-TIN certificate.
2. Photocopy of NID.
3. Phone number (purchased by your NID)

চাকুরির তথ্য :
1. Salary certificate.
2. Bank statement from 01-07-2024 to 30-06-2025
3. Provident fund info. (if any)

ব্যবসায়ের তথ্য:
1. ট্রেড লাইসেন্স
2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী
3. সম্পদ ও দ্বায় বিবরনী
4. ব্যাংক স্টেটমেন্ট

বিনিয়োগের তথ্য:
1. D.P.S (যদি থাকে)
2. Insurance certificate (যদি থাকে).
3. Share Market Investment (যদি থাকে)
4. (সঞ্চয় পত্র - যদি থাকে)

সম্পদ ও দায় বিবরনীঃ
1. House, Apartment (যদি নিজ নামে থাকে)
2. Land, Car , Furniture , Electronics, etc. (যদি নিজের নামে থাকে)
3. Bank Loan info. (যদি নিজ নামে হয়)
4. Others Loan (যদি নিজ নামে হয়)।
বি দ্রঃ যদি আপনি আগে রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে অবস্যই ঐ রিটানের একটি ফটো কপি লাগবে।

আয়কর বিষয়ক যেকোন পরামর্শর জন্য আমাকে ইনবক্সে নক করতে পারেন বা যোগাযোগ করতে পারেন।
মোবাইল - 01952-550844
Md. Rashed Hassan (ITP)
CEO of Tax Doctor
ধন্যবাদ সবাইকে।
ভাল থাকবেন। সুস্থ থাকবেন।

Address

H-5, R-4, Banani DOHS
Banani Model Town
1213

Website

Alerts

Be the first to know and let us send you an email when Income Tax Doctor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category