11/03/2026
আমি একজন বিডিআর সদস্য (অতীত এ ছিলাম)। আমার পরিচয় শুধু একটি চাকরি নয়, এটি আমার গর্ব, দায়িত্ব এবং দেশের প্রতি অঙ্গীকার।
এই মাটির প্রতিটি ধূলিকণা, প্রতিটি নদী, প্রতিটি মানুষের নিরাপত্তা রক্ষা করা আমার দায়িত্ব।
দেশের সীমান্ত পাহারা দিতে গিয়ে অনেক সময় পরিবার থেকে দূরে থাকতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়। কিন্তু, যখন মনে পড়ে এই দেশ আমার মা, তখন সব কষ্ট ছোট মনে হয়।
আমার হৃদয়ে একটাই প্রতিজ্ঞা—দেশের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা।
আমি বিশ্বাস করি, দেশপ্রেম শুধু কথায় নয়, কাজের মধ্যেই প্রমাণিত হয়। তাই আমি সর্বদা প্রস্তুত আমার জীবন, আমার শক্তি এবং আমার সময় এই দেশের জন্য উৎসর্গ করতে।
এই প্রিয় মাতৃভূমি আমার গর্ব, আমার ভালোবাসা। দেশের জন্য যদি প্রয়োজন হয়, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দাঁড়িয়ে থাকব।
কারণ ?
আমি একজন সৈনিক—দেশের নিরাপত্তাই আমার প্রথম দায়িত্ব, আর দেশের প্রতি ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।
"আমিই বাংলাদেশ"