13/10/2026
আমিরাতে শ্রমবাজার ও নতুন কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বৈঠক।সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন নিয়েও আলোচনা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় হওয়ার বিষয়টি স্মরণ করা হয়।
প্রবাসীদের প্রত্যাশা: আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ সৃষ্টি ও কর্মসংস্থান সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা করছেন প্রবাসীরা।
#আরববাংলানিউজ #বাংলাদেশ #আমিরাত #প্রবাসীবাংলাদেশি #শ্রমবাজার #কর্মসংস্থান