Mina Hossain

Mina Hossain Create Business

13/04/2020
12/04/2020

ভালো লেখা হলেই সবাই পড়ে না। পড়লেও তা থেকে শিক্ষা গ্রহণ করে না। তবুও দিলাম একটা ভালো লেখা। যদিও কপি করা।
*****************

একজন চীনা বিত্তবান মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী ২০০ কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন।

সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি। এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন!

নিরেট সত্যটি হচ্ছে-অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ্য জীবন লাভ করা বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত।

আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়ঃ

* দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়।

* একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না।

* প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না।

* কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনদিনই পরা হয়ে উঠে না।

* সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার কবরে যেয়ে প্রার্থনা করার সময় তাদের হবে না। এমনকি বেঁচে থাকতেই আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা মানুষগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে ছুড়ে আসতে পারে। তাই বেঁচে থাকতেই ১০০% এর সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই শ্রেয়।

করণীয় কী?

# অসুস্থ না হলেও মেডিকেল চেকআপ করুন।

# অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।

# মানুষকে ক্ষমা করে দিন।

# রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, কেউ-ই রগচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে-আবডালে পাগলা বলে ডাকে।

# পিপাসার্ত না হলেও পানি পান করুন।

# সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়।

# যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন, জীবনসংগীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন, হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান। আর তাকে বুঝতে দিন, সেই আপনার সবচেয়ে আপন। কারণ, আপনার সবরকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে।

# ক্ষমতাধর হলেও বিনয়ী হোন।

# সুযোগ পেলেই পরিবারপরিজন নিয়ে নিজের দেশকে এমনকি ভিন্নদেশকে দেখতে বেড়িয়ে পড়ুন।

# ধনী না হলেও তৃপ্ত থাকুন।

# মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টিজলে বছরে একবার হলেও ভিজবেন। আর দিনে ১০ মিনিট হলেও শরীরে রোদ লাগাবেন।

# মহাব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করুন আর ৩০ মিনিট হাঁটুন। আর সৃষ্টিকর্তাকে নিয়মিত স্মরণ করুন।

# সর্বদা হাসিখুশি থাকুন। সুযোগ পেলেই কৌতুক পড়বেন, পরিবারের সবার সঙ্গে মজার ঘটনাগুলো শেয়ার করবেন। মাঝে মাঝে প্রাণবন্ত ভাবে হাসবেন।

করোনার এই সুযোগে বেশি করে দান করুন।

আমি টাঙ্গাইলের মধুপুরের মোঃ আনোয়ার হোসাইন।।লাইক চাই না, কমেন্ট চাই না, শুধু সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই।আমি একজন সাধারণ কৃ...
11/04/2020

আমি টাঙ্গাইলের মধুপুরের মোঃ আনোয়ার হোসাইন।।

লাইক চাই না, কমেন্ট চাই না, শুধু সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই।

আমি একজন সাধারণ কৃষকের ছেলে।তবে সাধারণ হওয়ার জন্যই কি আজকে আমাকে এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে?

গত ১০/০৪/২০ তারিখ আমাদের জমিতে এলাকার প্রভাবশালী একজন এলাকা ও তার ভাড়া করা গোন্ডা নিয় ফসল রোপন করতে যায়,এতে আমরা বাধা দিলে আমাদের উপড় চরম আঘাত হানে। আমরা পরিস্থিতি ভয়াবহ দেখে নিজেকে বাঁচাতে সক্ষম হলেও আঘাতের ছোবলে পড়ে যায় আমার তিন দাদী(জমিটা আমার তিন দাদীরই)।

ঘটানস্থলে মধুপুর থানার এসআই শ্রী সুশান্ত আসেন, তিনি পর্যবেক্ষন করে অত্যন্ত মর্মাহত হন ও দুঃখ প্রকাশ করেন। তিনি থানায় মামলা করতে বললে, বিকেলে আমরা তাই করি। কিন্তু আজ জানায় আমাদের মামলাটা এখন বৈশ্বিক মহামারী করোনার কারণে নিতে পারছে না,প্রশাসন আপাতত দরখাস্ত নিয়ে ইতিবাচক দৃষ্টি ভঙ্গি দেখান।জানিনা এটার সমাধান কবে কোথায় কিভাবে হবে,আমরা সুষ্ঠু নিরপেক্ষ বিচার আদৌ পাব কিনা।এ দেশ বঙ্গবন্ধুর এ দেশ ত্রিশ লক্ষ শহীদদের বিনিময়ে পেয়েছি।স্বাধীন দেশে বসবাস করে একজন স্বাধীন নাগরিক হিসেবেই বলছি আমি আমার রক্তের বিচার চাই আমি আমার জমি ফিরে পেতে চাই।আমি সাধারণ বলেই কি আমার জমি অন্যে ভোগ করবে?
তাহলে দেশে বিচার প্রশাসন কেন???

10/04/2020

Good Night
COVID 19 ?

Address

Dubai

Alerts

Be the first to know and let us send you an email when Mina Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category