RAHEL ISLAM new pg

RAHEL ISLAM new pg আমরা ইতালি প্রবাসী

ঈদ মোবারক সবাইকে
03/20/2026

ঈদ মোবারক সবাইকে

যোগ্য একজন ব্যক্তিকে প্রবাসীদের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ    #
02/25/2026

যোগ্য একজন ব্যক্তিকে প্রবাসীদের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ #

Stazione di Milano italia
01/09/2026

Stazione di Milano italia

12/12/2025
🇮🇹 ডিক্রেটো ফ্লুসির ফাঁকফোকর কাজে লাগিয়ে বড় প্রতারণা, ইতালিতে গ্রেপ্তার ৭ইতালির বোলোনিয়ায় মৌসুমি কাজের বৈধ ভিসার প্রতিশ্...
11/29/2025

🇮🇹 ডিক্রেটো ফ্লুসির ফাঁকফোকর কাজে লাগিয়ে বড় প্রতারণা, ইতালিতে গ্রেপ্তার ৭

ইতালির বোলোনিয়ায় মৌসুমি কাজের বৈধ ভিসার প্রতিশ্রুতি দিয়ে অভিবাসীদের কাছ থেকে লাখ লাখ ইউরো হাতিয়ে নেওয়া একটি সুসংগঠিত প্রতারণা চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে বৈধ সিএএফ (Centro di Assistenza Fiscale) অফিসের আড়ালে পরিচালিত এই অবৈধ নেটওয়ার্ক ভেঙে দেয় স্কোয়াড্রা মোবাইলের বিশেষ দল।

কীভাবে শুরু হলো ঘটনা

২০২২ সালের ডিসেম্বর মাসে এক ব্যক্তি বোলোনিয়া কোয়েস্টুরার ইমিগ্রেশন অফিসে অভিযোগ করেন যে, ইমোলার একটি সংস্থাকে তিনি মৌসুমি কাজের ‘নুলা ওস্তা’ করানোর জন্য ২০০ ইউরো দেন— কিন্তু অর্থ নেওয়ার পর সংস্থাটি উধাও হয়ে যায়।
এই অভিযোগ থেকেই পুলিশের সন্দেহ তৈরি হয় এবং পরে তদন্ত বিস্তৃত হতে থাকে।

◼ পুলিশের তদন্তে যা বেরিয়ে আসে

ফোনে আড়িপাতা, কাগজপত্র যাচাই, অফিসে তল্লাশি এবং ডিক্রেটো ফ্লুসির নিয়ম খতিয়ে দেখে পুলিশ জানতে পারে—

✔ বৈধ সিএএফ অফিসের আড়ালে চক্রটি দীর্ঘদিন ধরে শত শত ভুয়া আবেদন জমা দিচ্ছিল
✔ বিভিন্ন প্রিফেকচার (বোলোনিয়া, মিলানো, সালের্নো, ফজিয়া) জুড়ে সিস্টেমকে জ্যাম করে বিপুল পরিমাণ ভুয়া আবেদন জমা দেওয়া হতো
✔ উদ্দেশ্য ছিল— যাচাই প্রক্রিয়া ধীর করে সিলেনজিও অ্যাসেনসো (৩০ দিনের মধ্যে আপত্তি না এলে স্বয়ংক্রিয় অনুমোদন) ব্যবহার করে ভুয়া আবেদন পাস করানো

◼ অভিবাসীদের কাছ থেকে কোটি টাকার প্রতারণা

মরক্কো, তিউনিসিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনেক অভিবাসীর কাছ থেকে চক্রটি ৩,০০০ থেকে ১০,০০০ ইউরো পর্যন্ত নিয়ে ভুয়া চাকরির প্রতিশ্রুতি দিত।
অধিকাংশ চাকরির চুক্তিই ছিল সম্পূর্ণ ভুয়া।
এভাবে চক্রটি পাঁচ শতাধিক ভুয়া আবেদন প্রস্তুত করেছে— যার মাধ্যমে অবৈধ অভিবাসনকে “বৈধ” দেখানোর চেষ্টা করা হতো।

◼ গ্রেপ্তার ৭, তদন্তে আরও ২৫ জন

পুলিশ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে এবং
২৫ জনকে তদন্তের আওতায় এনেছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ—

সংগঠিত অপরাধ

অবৈধ অভিবাসন সহযোগিতা

রাষ্ট্রকে প্রতারণা

জাল কাগজপত্র তৈরি

অবৈধ আর্থিক লেনদেন

সিস্টেমের দুর্বলতা আবার সামনে

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা প্রমাণ করেছে ডিক্রেটো ফ্লুসি এবং প্রিফেকচারাল যাচাই প্রক্রিয়ার দুর্বলতা এখনও বড় সমস্যা।
সিস্টেম আরও দ্রুত, স্বচ্ছ ও শক্তিশালী না হলে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা আবার ঘটতে পারে।

🇮🇹 মুসলিমদের জন্য ইতালির রোম শহরের সবচেয়ে বড় মসজিদ এটি...যেখানে পুরুষদের পাশাপাশি নারীদেরও নামাজ পড়ার ব্যবস্থা করা আছে.....
11/28/2025

🇮🇹 মুসলিমদের জন্য ইতালির রোম শহরের সবচেয়ে বড় মসজিদ এটি...যেখানে পুরুষদের পাশাপাশি নারীদেরও নামাজ পড়ার ব্যবস্থা করা আছে...রমজানের সময় বিভিন্ন দেশের মুসলিমরা এই মসজিদে একসাথে নামাজ এবং ইফতার করে করে থাকেন মাশাআল্লাহ ♥️

11/28/2025
🇮🇹ইতালিতে বাংলাদেশি মানবপাচার চক্র 🇮🇹 📌 ৪২ কোটি টাকার অবৈধ সম্পদইতালির পেস্কারা ও আবরুৎসো অঞ্চলে সক্রিয় একটি আন্তর্জাতিক...
11/28/2025

🇮🇹ইতালিতে বাংলাদেশি মানবপাচার চক্র 🇮🇹 📌 ৪২ কোটি টাকার অবৈধ সম্পদ
ইতালির পেস্কারা ও আবরুৎসো অঞ্চলে সক্রিয় একটি আন্তর্জাতিক মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এই চক্রটি ভুয়া জব কন্ট্রাক্ট বা ‘দেক্রেতো ফ্লুসি’ ব্যবহার করে শত শত বাংলাদেশিকে অবৈধভাবে ইতালিতে এনেছে।

📍• গ্রেপ্তার: চক্রের মূল হোতা ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আরও ১৯ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।
📍• প্রতারণার ধরন: চক্রটি স্থানীয় অসাধু ইতালীয় ব্যবসায়ী ও পেশাদারদের সহযোগিতায় ‘ক্লিক ডে’র জন্য ভুয়া কোম্পানি ও চাকরির কাগজপত্র তৈরি করত।
📍• আর্থিক ক্ষতি: প্রতারণার মাধ্যমে অভিবাসীদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করে চক্রটি প্রায় ৩ মিলিয়ন ইউরো (৪২ কোটি টাকার বেশি) অবৈধ সম্পদ গড়ে তুলেছে।
📍• সহিংসতা: পুলিশ প্রমাণ পেয়েছে যে, গ্রেপ্তারকৃত ব্যক্তি বাংলাদেশ থেকে লোক সংগ্রহ ও টাকা আদায়ের জন্য সহিংসতা, হুমকি ও মারধর করত।
📍• তদন্তের মোড়: ২০২৪ সালের জুলাই মাসে দুই ব্যবসায়ীকে ভুয়া কাগজপত্রসহ হাতেনাতে ধরার পরই এই বৃহত্তর চক্রের তদন্ত শুরু হয়।
এই ঘটনাটি ইতালিতে অভিবাসন জালিয়াতি ও মানবপাচারের অন্যতম বড় চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ভালো হয়েছে এই দালাল গুলারে ধরেছে

Address

Via Sassara 45
Venice, FL
30039

Telephone

+393512310861

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAHEL ISLAM new pg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to RAHEL ISLAM new pg:

Share