03/28/2025
Alhamdulillah for Everything,
I am really grateful to Allah.
সবকিছুর জন্য মহান আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, রিসেন্টলি আমি আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি MBA(MIS) এর উপরে, এটা আমার একটা ড্রিম সাবজেক্ট ছিল যে আমি এমবিএ করব Abroad থেকে, আলহামদুলিল্লাহ আজকে আমি গ্রেজুয়েশন প্যাকেজ রিসিভ করেছি যেখানে ছিল আমার সার্টিফিকেট।
আমি আমার এই পোস্ট গ্রেজুয়েশন এর ডিগ্রিটা ডেডিকেট করতে চাই আমার হাসবেন্ডকে যে আমাকে সব ব্যাপারে অনেক অনেক বেশি হেল্প করেছে, আমি আমার হাজবেন্ডের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, আমার এই ডিগ্রীটা অর্জন করার পিছনে তার অবদান ৭০% পারসেন্ট আর আমার অবদান ৩০% পারসেন্ট, এই মানুষটা আমার জন্য এত কিছু করেছেন আমি হয়তো বলে শেষ করতে পারবো না, আমার অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে প্রেজেন্টেশন রেডি করা এমনকি আমি যখন ক্লাসে যেতাম আমার সাথে সব সময় যাওয়ার চেষ্টা করত, আমার ক্লাসের চার ঘন্টা টাইম সে হয়তো বা লাইব্রেরীতে বসে থাকতো, না হয় পার্কিংয়ে গাড়ির ভিতরে বসে থাকতো।
শুধু এইটুকু বলতে চাই, তুমি ছাড়া আমার এই ডিগ্রিটা কমপ্লিট করা সত্যি কোয়াইট ইম্পসিবল ছিল। আমি আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে লাইফে তোমার মত একজন ভালো মানুষ পেয়েছি।
আমি আমার বাবা মা প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যারা ছাড়া আমি আসলে কোন কিছুই কল্পনা করতে পারি না, আমার লাইফে যা কিছু অর্জন হয়েছে সবকিছুই উনাদের জন্য। যে মানুষ গোলা একদম ছায়ার মত আমার খারাপ টাইম ভালো টাইম সব সময় পাশে থাকেন, আমি মহান আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞ আল্লাহ আমাকে এরকম ইনোসেন্ট পারেন্স দিয়েছেন।
আমার আশেপাশে অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদের সবার কাছে একটাই কামনা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন একজন ভালো মানুষ হতে পারি, লাইফে শুধুমাত্র এইটুকুই চাওয়া এর থেকে বেশি কিছু চাওয়ার বা পাওয়ার নেই।
মহান আল্লাহ বলেছেন,
فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ
“তোমরা আমাকে স্মরণ কর; আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আর অকৃতজ্ঞ হয়ো না।” (সূরা বাকারা ১৫২ আয়াত)
তিনি অন্যত্র বলেন,
لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ
“তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান করব, আর হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর।” (সূরা ইব্রাহীম ৭ আয়াত)