19/07/2025
আজকের বিষয়বস্তু নিউজিল্যান্ড : আশা করি যারা নিউজিল্যান্ডে আসতে চাচ্ছেন তারা আমার এই পোস্টটা একবার হলেও পড়বেন !!
অনেকেই আমার কাছে শুনেছেন যে ভাই আপনি নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট এর বিষয়ে প্রসেস করা বন্ধ করে দিলেন কেন, এ কথার উপর ভিত্তি করে আজ কিছু রাইট ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই উদাহরণসহ :
In the past two years (roughly mid‑2023 through mid‑2025), around 142,000 New Zealand citizens have emigrated from New Zealand long‑term ( গত দুই বছর ধরে নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ডের সিটিজেন লোক এক লাখ 42,000 তারা অন্য দেশে চলে গেছে ভালো একটা লাইফের জন্য )
Source of this information :
https://www.theguardian.com/world/2025/may/09/leaving-new-zealand-record-departure-numbers
নিউজিল্যান্ড অনেক ছোট একটা দেশ এখানে নাই বেশি ফ্যাক্টরি এখানে নাই ইন্ডাস্ট্রি এইখানের লোকজন খুবই শান্ত সৃষ্ট এরা ন্যাচারাল প্রাকৃতির মধ্যে জীবন যাপন করতে চায় !!
নিউজিল্যান্ডে যে কাজগুলো রয়েছে সেগুলো হল এদের মৌলিক চাহিদার ভেতর যেমন ( খাদ্য বস্ত্র বাসস্থান )
Restaurant, Clothing store, housing !!
এর বাইরে খুব কমই মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা ফ্যাক্টরি আছে যেখানে লোকজন কাজ করতে পারে আর ওই সব জায়গা জব পেতে হলে আপনার রিয়েল স্কিল থাকতে হবে এবং একটা জবের পজিশনের জন্য এখন চার থেকে পাঁচ হাজার এপ্লিকেন্ট, এই পরিমাণে কম্পিটিশন চলছে বর্তমানে !!
আমার এই পোষ্টের কিছু স্ক্রিনশটে দেখতে পাবেন যে নিউজিল্যান্ড PRIME MINISTER recently সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দিয়েছে :
যে এইখানে অনেকেই কাজ করে না তারা সরকার থেকে বেকার ভাতা পায় প্রত্যেক সপ্তাহে এদেরকে তিনি মেনশন করে বলছেন :
যে তোমরা কাজে যাও কিন্তু এই ভিডিওর কমেন্ট গুলো দেখেন এখানে অধিকাংশ লোকই কমেন্ট করেছে যে আসলে কোথাও কোনো Job নেই যে তারা করতে পারে আমি ভিডিও লিংকটা এখানে দিয়ে দিচ্ছি : https://www.facebook.com/share/r/16iKgUK58W/?mibextid=wwXIfr
আমি এটা বলছি না আপনাদেরকে যে নিউজিল্যান্ড আসলে আপনি স্থায়ী হতে পারবেন না,বা নিউজিল্যান্ড আপনার জন্য না বাট আপনারা আসার আগে নিউজিল্যান্ডের বর্তমান সিচুয়েশন দেখে আসবেন, যে আপনি এই কম্পিটিশনের জন্য ১০০% প্রিপায়ার কিনা,তারপরেই নিউজিল্যান্ডের জন্য প্রিপারেশন নিবেন !
আপনারা যদি আমার মতামত নিতে চান,
তাহলে আমি বলব:
যে নিউজিল্যান্ডের এই মুহূর্তে সবচেয়ে বেশি অপরচুনিটিস রয়েছে স্টুডেন্টদের জন্য কারণ তারা স্টুডেন্ট ভিসা থাকাকালীন নিজেকে প্রিপেয়ার করতে পারে এই সিচুয়েশনের জন্য তারপরে, যখন ওয়ার্ড পারমিট ভিসা আসে স্টেপ বাই স্টেপ তারা PR পর্যন্ত যেতে পারে !
অনুগ্রহপূর্বক আপনারা বিরক্ত হবেন না কারণ এটা আমি অনেক সময় নিয়ে লিখেছি আশা করি সবাই পড়বেন !!
আমি হয়তো বা অনেকেই সাহায্য করতে পারব ওয়ার্ক পারমিট ভিসার জন্য কিন্তু আমি চাইনা যে আপনার ভবিষ্যৎতে কোন সমস্যা হোক 🤗
Thank you