AccfinTax Consultancy

AccfinTax Consultancy "Expert tax & legal solutions for peace of mind. Income Tax | VAT | Accounting | Company Law | Compliance.

Serving individuals, SMEs, Traders, NGO's & corporates across Bangladesh.

অভিনন্দন !❤️
20/08/2026

অভিনন্দন !❤️

16/08/2026
16/08/2026

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

10/08/2026

৩০শে সেপ্টেম্বর এর মধ্যে রিটার্ন সাবমিট এ প্রণোদনা বা ইন্সেন্টিব প্রাপ্তির এর নিয়ম-

👉 ই-রিটার্নে প্রত্যাশিত ইনসেনটিভ পাচ্ছেন না—ক্যালকুলেশনে কি ভুল হচ্ছে?

“ইনসেনটিভ হিসেবে যে পরিমাণ টাকা পাওয়ার কথা, তা পাচ্ছি না। অনলাইনে কি ক্যালকুলেশন ভুল দেখাচ্ছে?”

উত্তর: না, অনলাইনের ক্যালকুলেশন ঠিক আছে।

ইনসেনটিভের হার ৫% বা সর্বোচ্চ ২৫,০০০ টাকা। তবে এই ৫% ইনসেনটিভ আপনার মোট কর বা নেট করদায়ের ওপর পাওয়া যাবে না। আইনে বলা হয়েছে, ইনসেনটিভ পাওয়া যাবে পরিশোধযোগ্য করের ওপর।

তাহলে জানতে হয়, পরিশোধযোগ্য কর কী?

নেট করদায় থেকে ইতোমধ্যে পরিশোধিত কর বাদ দেওয়ার পর রিটার্নের সঙ্গে যে অর্থ পরিশোধ করতে হবে, সেটিই পরিশোধযোগ্য কর।

ইতোমধ্যে পরিশোধিত করের মধ্যে থাকতে পারে—

✅ উৎসে কর্তিত কর (TDS)
✅ উৎসে সংগৃহীত কর (TCS)
✅ অগ্রিম পরিশোধিত কর (Advance Tax)

অর্থাৎ—

পরিশোধযোগ্য কর = নেট করদায় − উৎসে কর্তিত/সংগৃহীত কর − অগ্রিম পরিশোধিত কর

এই অবশিষ্ট পরিশোধযোগ্য করের ওপরই ৫% ইনসেনটিভ পাওয়া যাবে; আপনার সম্পূর্ণ নেট করদায়ের ওপর নয়।

আবার ইনসেনটিভ বেশি পাওয়ার জন্য ইচ্ছা করলেই পুরো কর রিটার্নের সঙ্গে পরিশোধ করার সুযোগ নেই। যেসব করদাতার আয় ১০ লাখ টাকার বেশি, তাঁদের ক্ষেত্রে নেট করদায়ের ন্যূনতম ৭৫% অগ্রিম কর হিসেবে পরিশোধ করতে হয়। তা না হলে প্রযোজ্য ক্ষেত্রে ১০% হারে সুদ আরোপ হতে পারে।

🔎 একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়া যাক—

ধরা যাক, একজন করদাতার—

নেট করদায় = ১,০০,০০০ টাকা
উৎসে কর্তিত কর = ৬০,০০০ টাকা
অগ্রিম পরিশোধিত কর = ১৫,০০০ টাকা

তাহলে তাঁর পরিশোধযোগ্য কর হবে—

১,০০,০০০ − ৬০,০০০ − ১৫,০০০ = ২৫,০০০ টাকা

এখন ৫% হারে ইনসেনটিভ হবে—

২৫,০০০ × ৫% = ১,২৫০ টাকা

অর্থাৎ, তাঁর নেট করদায় ১,০০,০০০ টাকা হলেও ইনসেনটিভ হিসাব করা হবে শুধু ২৫,০০০ টাকা পরিশোধযোগ্য করের ওপর। তাই তিনি ইনসেনটিভ পাবেন ১,২৫০ টাকা।

বিশেষ করে বেসরকারি চাকরিজীবীরা অনেক ক্ষেত্রে এই সুবিধা একেবারেই পাবেন না অথবা খুব কম পাবেন। কারণ তাঁদের বিনিয়োগজনিত কর রেয়াত সমন্বয়ের পর অধিকাংশ বা সম্পূর্ণ কর সাধারণত বেতন থেকেই উৎসে কেটে নেওয়া হয়। ফলে রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য কর খুব কম থাকে বা থাকেই না।

সুতরাং, ই-রিটার্নে ইনসেনটিভের পরিমাণ কম দেখালে আগে দেখতে হবে—আপনার নেট করদায় কত এবং উৎসে কর্তিত, সংগৃহীত ও অগ্রিম কর বাদ দেওয়ার পর প্রকৃত পরিশোধযোগ্য কর কত রয়েছে।

https://www.kalbela.com/national/305972
05/07/2026

https://www.kalbela.com/national/305972

করদাতাদের কর ফাইল অডিটে পড়ার ভয় দেখিয়ে একটি প্রতারক চক্র অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছে জাতীয় রা.....

Address

Dhansiri, Telipara, Thakurgaon Sadar
Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when AccfinTax Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category