Md. Abu Bakkar Siddique

Md. Abu Bakkar Siddique Peace-loving and optimist seeing the world respecting equality

সাধারণত দুই ধরনের এভিডেভিড / হলফনামা করা হয়,নোটারি পাবলিক এভিডেভিড ও জুডিশিয়াল এভিডেভিড। দুইটার কাজ, অধিক্ষেত্র, প্রয়োগ,...
02/07/2026

সাধারণত দুই ধরনের এভিডেভিড / হলফনামা করা হয়,নোটারি পাবলিক এভিডেভিড ও জুডিশিয়াল এভিডেভিড। দুইটার কাজ, অধিক্ষেত্র, প্রয়োগ,ক্ষমতা আলাদা।সাধারণ কিছু হলফনামা নোটারি পাবলিকের সামনে সম্পন্ন করা হয়(যেমন তালাকের ঘোষণা, চুক্তির ঘোষণা ইত্যাদি),কোন দলিলপত্রে নামের বানানের ব্যতিক্রম,সার্টিফিকেটে ও এনআইডি কার্ডে নামের সংশোধন, চাকরির শর্তাবলির প্রতিজ্ঞা ইত্যাদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সামনে হলফ করে করা হয়,সঙ্গত কারণেই জুডিশিয়াল এভিডেভিড এর ক্ষমতা,প্রয়োগ,কার্যক্ষেত্রের বিস্তৃতি বেশি

অ্যাডভোকেট মো: আবু বক্কর সিদ্দিক
আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, নীলফামারী
মোবাইল-০১৭১৭৯৮৯০৪০

21/05/2026

মামলার ফাইলিং অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।কয়েকদিন আগে নীলফামারী কোর্টে একটা ঘটনার চাক্ষুষ সাক্ষী হলাম।আদালতের অর্ডার দেখলাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ থেকে,পুলিশের তদন্ত প্রতিবেদনে দেখি পেনাল কোডের ৩৬৫/৩৪ এ চার্জশিট দেয়া,অবাক হয়ে গেলাম,যেখানে নাশিনির ৭/৩০ এ মামলার পিটিশন দেয়া হলো,সেখানে তদন্ত রিপোর্ট পেনালের ৩৬৫/৩৪ এ হয় কেমনে।কারণ অনুসন্ধানে পেলাম পিটিশনটি তৈরি করা হয়েছিলো একজন দালালকে (আপনারা তাকে বিভিন্ন নামেই চিনে থাকতে পারেন,তবে আমি তাকে/তাদেরকে দালালই বলবো) দিয়ে,সে কিছু বুঝুক আর না বুঝুক টাকা খাওয়ার জন্য একটা পিটিশন তৈরি করে দিয়েছে।এক্ষেত্রে ক্ষতিটা হয় ক্লায়েন্টের,আমার চাহিত প্রতিকারের প্রয়াসেই যদি ভুল থাকে,তাহলে তদন্ত প্রতিবেদন আমার স্বপক্ষে আসবে না,সেক্ষেত্রে নারাজির আবেদনসহ পরবর্তীতে নানান ঝামেলা,যেটা মামলা করার cause of action কে বিশ্বাসযোগ্য করে তোলে না,বরং প্রশ্নবিদ্ধ করে।আইনজীবীদের যথার্থ ফিস দেওয়ার ভয়ে আপনারা এই দালালদের খপ্পরে পড়বেন না,তাহলে আপনার প্রতিকারের বিপরীতে আপনি শুন্য হাতে ফিরবেন।আমি অন্য কোর্টের অবস্থা বলতে পারবো না,তবে আমাদের নীলফামারী কোর্টে দালালদের উমেদারি কম না।তাই আপনারা যারা বিভিন্ন প্রতিকার পাওয়ার জন্য আদালতের দারস্থ হন,সাবধান হইয়েন।

19/05/2026

রেকর্ড সংশোধনী:
জমির সর্বশেষ রেকর্ড জমির মালিকের নামে বা জমি দাতার নামে (যার কাছ থেকে হস্তান্তর হয়েছে) না থাকলে আপনার মালিকানা নিরঙ্কুশ হবে না,তাতে ত্রুটি থেকে গেলো,পরবর্তীতে আপনি বৈধভাবে নিচের কাজগুলো করতে পারবেন না:
১.জমি কারও নিকট হস্তান্তর করতে পারবেন না;
২.জমিকে নিজের নামে নামজারি করতে পারবেন না;
৩.আপনার মালিকানা প্রশ্নবিদ্ধ হতে পারে;
৪.রেকর্ডধারী আপাত প্রতীয়মান মালিক আপনাকে বেদখল করতে পারে....
তাই আপনার বহুল কষ্ট অর্জিত জমির মালিকানার চেইন সঠিক আছে কি না জেনে নিন,এবং সমাধানের জন্য আইনগত পদক্ষেপ নিন।

অ্যাডভোকেট মো: আবু বক্কর সিদ্দিক
জেলা ও দায়রা জজ আদালত,নীলফামারী
মোবাইল নং-০১৭১৭৯৮৯০৪০

18/05/2026

জামিন:এটা ফৌজদারি জাতীয় মামলায় আসামিদেরকে তাদের প্রতি আনিত অভিযোগের গ্রাভিটি বিবেচনায়(জামিনযোগ্য ধারায় হলে অধিকার,অজামিনযোগ্য ধারায় হলে আদালতের বিবেচনা বা ডিসক্রিশন) প্রদান করা হয়,এটাকে অনেকেই হয়ত মনে করে জামিন পেলো মানে সবকিছু থেকে রেহাই পেলো,অনেক সময় এই জামিন পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত প্রদান করা হয়,অনেকক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইত্যাদি। মামলার তদন্ত প্রতিবেদন আসা পর্যন্ত বা অভিযোগকারী পক্ষ বা রাষ্ট্রপক্ষ যথাযথ সাক্ষ্যের অবতারণা বা তার প্রয়াস ঘটাতে না পারলে বা বিচার শুরু হওয়া পর্যন্ত, বা বিচার শুরু হলে আদালতের বিবেচনায় একজন আসামিকে জামিন প্রদান করা হয়।প্রথমবার জামিন প্রদানের পর আদালতের জুডিশিয়াল পর্যবেক্ষণে জামিন বলবৎ সময়কালে আসামীর সার্বিক আচরণ(ধার্য তারিখে হাজিরা ঠিকঠাক দিচ্ছে কি না/অভিযোগকারী/বাদির প্রতি অযাচিত আচরণ করতেছে কি না ইত্যাদি) বিবেচনায় নেয়া হয়।ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

মো: আবু বক্কর সিদ্দিক
এ্যাডভোকেট মো: আবু বক্কর সিদ্দিক
জেলা ও দায়রা জজ আদালত,নীলফামারী
মোবাইল:০১৭১৭৯৮৯০৪০

14/05/2026

আদালতের রোজনামচা:১১/০৫/২০২৬
সিনিয়র সিভিল জজ আদালতে বসে আছি।আমাদের একজন কলিগ ওনার শুনানি নিয়ে একটু ব্যস্ত থাকায় আমাকে একটা দরখাস্ত শুনানি করার জন্য দিয়ে গেলো,তিনি আমার থেকে এই পেশায় ৮/৯ বছর সিনিয়র হবেন,দরখাস্তটি সহজ হওয়ায় আমি সাগ্রহে রাজি হলাম। মা ছেলের মধ্যকার মামলা।যখন শুনানিতে উঠি,দেখি বাদী বিবাদী দুই পক্ষই হাজির,আমাদের চেম্বারের আরেক ভাই আমাদের চেম্বারের মামলা মনে করে আমার সাথে আসলো।প্রতিপক্ষের আচরণে আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম,উনি আমাকে তুমি করে সম্বোধন করে,ধীরে ধীরে বেশ খেপে গেলেন,মানে উনি ওনার বিপরীতে কোন লয়্যারকে দাড়াইতেই দিবেন না🤣,পরে আগ্রহ সহাকারে বিস্তারিত জানার চেষ্টা করলাম,বাকি ঘটনা অন্যদিন লিখবো,আজকেরটা লিখলাম,যাতে ঘটনাটা মনে থাকে,ভালো থাকবেন সবাই,শুভ রাত্রি

Address

Darowani Textile
Rājshāhi
5300

Alerts

Be the first to know and let us send you an email when Md. Abu Bakkar Siddique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Md. Abu Bakkar Siddique:

Shortcuts

Share