Tax Guide Sylhet

Tax Guide Sylhet INCOME TAX RETURN. VAT SUBMISSION . AUDIT AND ASSURANCE SERVICE,
COMPANY AFFAIRS , COMMERCIAL & BUSINESS AND CORPORATE LAW. IMMIGRATION VISA ASSISTANCE.

FOREIGN INVESTMENTS
ASSETS VALUATION

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট (MCQ) পরীক্ষা- ২০২৬ এর তারিখ ঘোষণা...
13/05/2026

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট (MCQ) পরীক্ষা- ২০২৬ এর তারিখ ঘোষণা...

ট্যাক্স সংক্রান্ত যেকোনো ধরনের সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন Tax Guide Sylhet এর সাথে। 👉 আপনার আয়কর রিটার্ন এখন প্রস...
12/05/2026

ট্যাক্স সংক্রান্ত যেকোনো ধরনের সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন Tax Guide Sylhet এর সাথে।

👉 আপনার আয়কর রিটার্ন এখন প্রস্তুত ও অনলাইনে জমা দিন নিশ্চিন্তে।
💼 Tax Guide Sylhet– কর ব্যবস্থাপনায় ভরসার নাম।

অভিজ্ঞ ও দক্ষ কর আইনজীবীদের তত্ত্বাবধানে রিটার্ন হবে একদম নির্ভুল।

✨ আমাদের সেবা:
✅ নির্ভুল রিটার্ন প্রস্তুতি
✅ অনলাইন সাবমিশন সুবিধা
✅ ১০০% নিরাপদ ও ঝামেলামুক্ত প্রক্রিয়া
✅ ট্যাক্স ভ্যাট সংক্রান্ত সকল সার্ভিস

📲 আজই যোগাযোগ করুন, নিশ্চিন্তে সম্পন্ন করুন আপনার রিটার্ন জমা দেওয়ার দায়িত্ব।

ভরসা রাখুন পেশাদারিত্বে,
আপনি থাকুন নিশ্চিন্তে।।

জালাল উদ্দিন আহমদ
কর আইনজীবী
সিলেট জেলা কর আইনজীবী সমিতি

📞 ☎️ 01677560986
📧 [email protected]
2/23 3rd Floor Eastern Plaza Amborkana Sylhet 3100

12/05/2026

আপনার অফিস ১৫০ বর্গ ফুট এর কম হলে। অফিস ভাড়ার উপর VAT দিতে হবে না।
SRO ১৬০, ২৭ মে, ২০২৫।

সাধারণ মানুষের চলাচলের প্রধান মাধ্যমগুলোর ওপর নতুন করের এই চাপ জনজীবনে কী প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?জালাল উদ্দিন আহ...
12/05/2026

সাধারণ মানুষের চলাচলের প্রধান মাধ্যমগুলোর ওপর নতুন করের এই চাপ জনজীবনে কী প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?

জালাল উদ্দিন আহমদ
আয়কর আইনজীবী
সিলেট জেলা কর আইনজীবী সমিতি

😑😑😑
11/05/2026

😑😑😑

এনবিআরের বড় পদক্ষেপ: স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৭২,৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিতলিস্ট থেকে দেখে নিন আপনার ট্যাক্স ফা...
30/04/2026

এনবিআরের বড় পদক্ষেপ: স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৭২,৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত

লিস্ট থেকে দেখে নিন আপনার ট্যাক্স ফাইল অডিটে পড়েছে কিনা!

(জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে ২০২৩-২৪ )
✓করবর্ষের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে।

এর আগে ১ম পর্যায়ে জুলাই’২৫ মাসে Random Selection পদ্ধতিতে ১৫,৪৯৪ টি মামলা অডিটের জন্য নির্বাচিত হয়েছিল।

এবার ২য় পর্যায়ে Risk Based Audit Criterion এর ভিত্তিতে আরও বৃহৎ পরিসরে নির্বাচন সম্পন্ন হয়েছে।

• এই নতুন ব্যবস্থার বিশেষ দিকসমূহঃ

√ সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে নির্বাচন
√নির্দিষ্ট Criterion অনুসরণ
√প্রতি সার্কেলে সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০ জন করদাতা নির্বাচন
√ ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই
√স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ

ধন্যবাদ সবাইকে।

জালাল উদ্দিন আহমদ
কর আইনজীবী
Tax Guide Sylhet
সিলেট জেলা কর আইনজীবী সমিতি, সিলেট

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর. কমেন্টে অডিট লিস্ট দেয়া হলো আপনার টি আই এন ...
28/04/2026

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর.
কমেন্টে অডিট লিস্ট দেয়া হলো আপনার টি আই এন নাম্বার আছে কিনা চেক করুন।

ন্যূনতম কর ১,০০০ টাকা — অন্তর্ভুক্তিমূলক কর ব্যবস্থার নতুন দিগন্ত 🇧🇩২০২৬–২৭ বাজেটকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের এই উ...
28/04/2026

ন্যূনতম কর ১,০০০ টাকা — অন্তর্ভুক্তিমূলক কর ব্যবস্থার নতুন দিগন্ত 🇧🇩

২০২৬–২৭ বাজেটকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের এই উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও বাস্তবধর্মী একটি পদক্ষেপ।

👉 ৩,০০০ টাকা থেকে কমিয়ে ১,০০০ টাকা নির্ধারণ—
এটি শুধু একটি সংখ্যা পরিবর্তন নয়, বরং কর ব্যবস্থায় অংশগ্রহণের বাধা কমানোর একটি কৌশলগত সিদ্ধান্ত।

📌 এর প্রভাব কী?
ছোট ব্যবসায়ী, হকার ও অনলাইন উদ্যোক্তাদের জন্য কর ব্যবস্থায় প্রবেশ এখন আরও সহজ।
দেশের বৃহৎ অনানুষ্ঠানিক খাত ধীরে ধীরে আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আসবে।

➡️ অর্থনীতির প্রাতিষ্ঠানিকীকরণ ত্বরান্বিত হবে
➡️ সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে
➡️ দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের ভিত্তি আরও মজবুত হবে

💡 সরকারের স্পষ্ট কৌশল:
✔️ করের হার কমিয়ে করদাতা সংখ্যা বৃদ্ধি
✔️ ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা
✔️ E-TDS ও অটোমেশনের মাধ্যমে আধুনিক রাজস্ব ব্যবস্থা গড়ে তোলা

👉 ভ্যাট নেট সম্প্রসারণ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা
বাংলাদেশকে একটি শক্তিশালী ও টেকসই রাজস্ব কাঠামোর দিকে এগিয়ে নিচ্ছে।

⚖️ এটি শুধু কর নীতি নয়—এটি একটি বাস্তব অর্থনৈতিক সংস্কার (Economic Reform)।

💬 এখন প্রয়োজন:
সচেতনতা, আস্থা এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

🇧🇩 কর দিন, দেশ গড়ুন — উন্নয়নের অংশ হোন।

✍️ জালাল উদ্দিন আহমদ
কর আইনজীবী
সিলেট জেলা কর আইনজীবী সমিতি

Existing BIN will transfer to new VAT Commissionerate,  so VAT Online Server will down up to 28th April 2026. Its good s...
28/04/2026

Existing BIN will transfer to new VAT Commissionerate, so VAT Online Server will down up to 28th April 2026. Its good step for VAT System Decentralization. Thanks to (NBR )National Board of Revenue, Bangladesh

Jalal Uddin Ahmed
Income Tax Lawyer
LL.B , LL.M , ITP ( NBR)
ITP License no: 29654
Sylhet District Tax Bar Association
Tax Guide Sylhet ❤️

আয়কর আইন-২০২৩ এবং অর্থ অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী বিনিয়োগের মাধ্যমে আয়কর কমানোর বিস্তারিত নিয়মাবলী দেওয়া হয়েছে। নিচে এ...
27/04/2026

আয়কর আইন-২০২৩ এবং অর্থ অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী বিনিয়োগের মাধ্যমে আয়কর কমানোর বিস্তারিত নিয়মাবলী দেওয়া হয়েছে। নিচে এর মূল বিষয়গুলো সহজভাবে তুলে ধরা হলোঃ
​🔰কর রেয়াত (Tax Rebate) কী?
​নির্দিষ্ট কিছু খাতে বিনিয়োগ বা দান করলে সরকার আপনার মোট প্রদেয় আয়কর থেকে একটি অংশ ছাড় দেয়। একেই 'কর রেয়াত' বলা হয়। নথিতে দেওয়া উদাহরণ অনুযায়ী, ৫,০০,০০০ টাকা বিনিয়োগ করলে ১৫% হারে ৭৫,০০০ টাকা কর কমানো সম্ভব।
​🔰 কর রেয়াত গণনার নিয়ম (ধারা-৭৮)
​একজন করদাতা নিচের তিনটি অংকের মধ্যে যেটি সবচেয়ে কম, সেই পরিমাণ টাকা কর রেয়াত হিসেবে পাবেনঃ
​➡️ মোট করযোগ্য আয়ের (Eligible Amount) ৩%; অথবা
➡️ প্রকৃত বিনিয়োগের ১৫%; অথবা
➡️১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা।
​🔰প্রধান বিনিয়োগযোগ্য খাতসমূহ (ষষ্ঠ তফসিল, অংশ-৩)
​কর রেয়াত পাওয়ার জন্য আপনি যেসব খাতে বিনিয়োগ করতে পারেনঃ
🚫​সঞ্চয়পত্র ও সরকারি সিকিউরিটিজঃ ট্রেজারি বিল, বন্ড বা ইসলামিক শরীয়াহ ভিত্তিক সিকিউরিটিজ (সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত)।
🚫ডিপোজিট পেনশন স্কিম (DPS): বছরে সর্বোচ্চ ১,২০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ।
🚫​শেয়ার বাজারঃ তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ।
🚫​জীবন বীমা✔️ জীবন বীমার প্রিমিয়াম (পলিসি মূল্যের সর্বোচ্চ ১০% পর্যন্ত)।
🚫ভবিষ্য তহবিল (Provident Fund): স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মচারীর অবদান।
​🔰উল্লেখযোগ্য দানের খাতসমূহঃ
​কিছু নির্দিষ্ট খাতে দান করেও কর ছাড় পাওয়া যায় (তবে দানে কোনো মুনাফা পাওয়া যায় না):
⛔জাতীয় প্রতিষ্ঠানঃ স্বাধীনতা যুদ্ধের স্মরণে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান।
⛔দাতব্য হাসপাতালঃ সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় স্থাপিত এবং বোর্ড অনুমোদিত হাসপাতাল।
⛔​প্রতিবন্ধী কল্যাণঃ প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত বোর্ড অনুমোদিত সংস্থা।
⛔যাকাত তহবিলঃ সরকারি যাকাত তহবিলে প্রদত্ত দান।
⛔জনকল্যাণমূলক প্রতিষ্ঠানঃবোর্ড কর্তৃক অনুমোদিত শিক্ষা বা জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে অনুদান।
🔰সংক্ষেপে মনে রাখার মতো তথ্যঃ
খাতের নাম সর্বোচ্চ সীমা / শর্ত
⭕ডিপিএস (DPS) বরে ১,২০,০০০ টাকা পর্যন্ত।
⭕সঞ্চয়পত্র রেয়াতের জন্য ৫,০০,০০০ টাকা পর্যন্ত গণ্য হবে।
⭕জীবন বীমা কিস্তির পরিমাণ পলিসি ভ্যালুর ১০% এর বেশি হবে না।
⭕সর্বোচ্চ রেয়াত ১০ লক্ষ টাকা (অন্যান্য শর্ত সাপেক্ষে)।
🔰সতর্কতাঃ
আয়কর সংক্রান্ত নিয়মাবলী এনবিআর (NBR) এর সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে। আপনার কর রিটার্ন জমা দেওয়ার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।

Jalal Uddin Ahmed
Income Tax Lawyer
LL.B , LL.M , ITP ( NBR)
Sylhet District Tax Lawyer Association
Tax Guide Sylhet ❤️⏰

POS বা Point of sale software এর সাথে এনবিআর এর server এর মাধ্যমে সেলস ডাটা কন্ট্রোল সিস্টেম -← SDC (Sales Data Controll...
27/04/2026

POS বা Point of sale software এর সাথে এনবিআর এর server এর মাধ্যমে সেলস ডাটা কন্ট্রোল সিস্টেম -

← SDC (Sales Data Controller) ডিভাইস - পুরনো সিস্টেম

নতুন সিস্টেম হলো—

← PKI-based system ব্যবহার করে

POS (Point of Sale) সিস্টেমের সাথে API integration করে রিটেইল শপগুলোকে সরাসরি NBR-এর সার্ভারে সাথে সংযুক্ত করা হচ্ছে যার মাধ্যমে প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয়ের তথ্য রিমোটলি মনিটরিং করা সম্ভব হবে। এক্ষেত্রে চালান ইস্যু করার সাথে সাথে সিস্টেমে তথ্য চলে যাবে যা আর ডিলিট করা সম্ভব হবে না।

**একটু ভেঙে বলছি -

🥎 SDC ডিভাইস কী?

⛳️ আগে দোকানে VAT মনিটরিংয়ের জন্য SDC device বসানো হতো, যা প্রতিষ্ঠানের বিক্রির তথ্য সংগ্রহ করত NBR সার্ভারে পাঠাতো

- এটা ছিল hardware-based solution এখানে একটি ডিভাইস বসানো থাকতো যা সফটওয়্যার থেকে ডাটা সার্ভারে পাঠানোর কাজ করতো। এর অনেক অসুবিধা দেখা গিয়েছে।

এখন কী হচ্ছে (PKI + API)?

এখন নতুন পদ্ধতিতে:

✓ দোকানের POS software সরাসরি NBR-এর ডাটা সার্ভারের সাথে যুক্ত হচ্ছে

API (Application Programming Interface) দিয়ে ডাটা পাঠানো হচ্ছে

PKI (Public Key Infrastructure) দিয়ে secure authentication করা হচ্ছে

মানে:

আর আলাদা SDC ডিভাইস লাগছে না

সফটওয়্যার দিয়েই সব কাজ হচ্ছে

যার ফলে ডিভাইস নষ্ট হওয়া বা বিকল হওয়া বা বন্ধ রেখে ডাটা লুকানো সম্ভব হবে না।

PKI-based system কী?

PKI মানে: Public key Infrastructure দিয়ে

ডিজিটাল সার্টিফিকেট ব্যবহার করার মাধ্যমে নিশ্চিত করা হয় যে ডাটা আসল এবং পরিবর্তিত হয়নি এবং এটা পরিবর্তন করা সম্ভব হবে না।

সহজভাবে:

“ডিজিটাল সিগনেচার দিয়ে নিরাপদভাবে ডাটা পাঠানো”

POS Vendor Integration মানে কী?

POS vendor = যারা দোকানের billing software বানায়, যেমন 3S, Otomatic, zappos ইত্যাদি সফটওয়্যার এর মাধ্যমে

তাদের সফটওয়্যারকে NBR-এর API এর সাথে যুক্ত করা হচ্ছে।

এখন পর্যন্ত ৯টি POS vendor যুক্ত হয়েছে

পুরো বিষয়টা সংক্ষেপে বললে

এটা হলো:

“SDC ডিভাইস ছাড়াই POS software + API + PKI ব্যবহার করে সরাসরি NBR-এ বিক্রয় তথ্য পাঠানোর আধুনিক VAT automation system"

কেন এটা গুরুত্বপূর্ণ?

🎲খরচ কম (ডিভাইস লাগছে না)

🎲দ্রুত ডাটা ট্রান্সমিশন

🎲রিয়েল-টাইম মনিটরিং

🎲কর ফাঁকি কমানো

🎲ব্যবসায়ীদের জন্য সহজ

Address

2/23 3rd Floor Eastern Plaza Amborkana Airport Road Sylhet
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax Guide Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share