Legal i

Call Website

Legal i Habibur Rahman Tafader, Lawyer, Immigration and Benefit Adviser

"Lagal i" is a trusted legal and immigration advisory service dedicated to helping individuals and families navigate the UK legal system with confidence. We provide clear, compassionate, and professional advice on immigration, asylum, and related legal matters — guiding you every step of the way.

🔹 Expert advice from qualified professionals
🔹 Honest, ethical, and client-focused service
🔹 Support in immigration, asylum, and legal documentation

Whether you need help understanding your rights, applying for a visa, or resolving a complex case, Lagal i is here to make the process simple and stress-free.

📍 Based in London, serving clients across the UK and abroad.
📞 Contact us today to find out how we can help.

ইউনিভার্সাল ক্রেডিটে নতুন পরিবর্তনলন্ডন, ২ আগস্ট: যুক্তরাজ্যে ইউনিভার্সাল ক্রেডিট সুবিধাভোগীদের জন্য নতুন পরিবর্তন আসছে।...
02/08/2026

ইউনিভার্সাল ক্রেডিটে নতুন পরিবর্তন

লন্ডন, ২ আগস্ট: যুক্তরাজ্যে ইউনিভার্সাল ক্রেডিট সুবিধাভোগীদের জন্য নতুন পরিবর্তন আসছে। আগস্ট থেকে যেসব দাবিদারের ভাতা থেকে ঋণ বা অগ্রিম পরিশোধের জন্য অর্থ কেটে নেওয়া হয়, তাদের মাসিক সর্বোচ্চ কাটার সীমা ৮০ পাউন্ড থেকে কমিয়ে ৫০ পাউন্ড করা হবে।

নতুন এই সিদ্ধান্তের ফলে যোগ্য পরিবারগুলো প্রতি মাসে অতিরিক্ত ৩০ পাউন্ড হাতে পাবে। বছরে যার পরিমাণ দাঁড়াবে প্রায় ৩৬০ পাউন্ড। সরকার বলছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও আর্থিক চাপের মধ্যে থাকা পরিবারগুলোর ওপর চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে যেসব সুবিধাভোগীর ভাতা থেকে কোনো অর্থ কাটা হয় না, তাদের ওপর এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে না। সরকারের আশা, নতুন ব্যবস্থায় হাজারো পরিবার মাসিক বাজেটে কিছুটা স্বস্তি পাবে।

উনিভার্সাল ক্রেডিটে নতুন শর্তের পরিকল্পনা, কর্মক্ষম ভাতাপ্রাপকদের কাজে ফেরাতে উদ্যোগ।যুক্তরাজ্যে ইউনিভার্সাল ক্রেডিটে নত...
28/07/2026

উনিভার্সাল ক্রেডিটে নতুন শর্তের পরিকল্পনা, কর্মক্ষম ভাতাপ্রাপকদের কাজে ফেরাতে উদ্যোগ।
যুক্তরাজ্যে ইউনিভার্সাল ক্রেডিটে নতুন শর্তের পরিকল্পনা, কর্মক্ষম ভাতাপ্রাপকদের কাজে ফেরাতে উদ্যোগ

লন্ডন, ২৭ জুলাই: যুক্তরাজ্যের ইউনিভার্সাল ক্রেডিট ব্যবস্থায় নতুন শর্ত আনার পরিকল্পনা করছে সরকার। লক্ষ্য হলো কাজ করার সক্ষমতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন কর্মহীন থাকা মানুষদের চাকরি, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির সঙ্গে যুক্ত করা। সরকারি নীতির মূল উদ্দেশ্য হবে কর্মসংস্থানে অংশগ্রহণ বাড়ানো এবং দীর্ঘমেয়াদে কল্যাণভাতার ব্যয় কমানো।

সরকারের প্রকাশিত নীতিপত্রে বলা হয়েছে, কর্মক্ষম ভাতাপ্রাপ্তদের জন্য আরও সক্রিয় সহায়তা, ব্যক্তিকেন্দ্রিক কর্মসংস্থান-স্বাস্থ্য-দক্ষতা সহায়তা এবং কল্যাণব্যবস্থায় কাঠামোগত সংস্কারের পরিকল্পনা রয়েছে। এতে বলা হয়, নতুন সহায়তা প্যাকেজের মাধ্যমে লোকজনকে কাজে ফেরাতে এবং অর্থনৈতিক নিষ্ক্রিয়তা কমাতে ২০২৬ সালের এপ্রিল থেকে পরিবর্তন কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, যুক্তরাজ্যে বিপুল সংখ্যক তরুণ শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে রয়েছে। তাদের কর্মজীবনে ফিরিয়ে আনতে শিক্ষা ব্যবস্থা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, সরকারের উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয়; বরং প্রয়োজনীয় সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা এবং প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে কর্মসংস্থানে ফিরিয়ে এনে ভাতার ওপর নির্ভরশীলতা কমানো।

নীতিপত্রে আরও বলা হয়েছে, গুরুতর অসুস্থ, প্রতিবন্ধী বা বাস্তব কারণে কাজ করতে অক্ষম ব্যক্তিদের সহায়তা কমানোর কোনো পরিকল্পনা নেই। বরং যারা কাজ করতে পারেন, তাদের জন্য আরও বেশি সক্রিয় সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে ইউনিভার্সাল ক্রেডিটের কিছু অর্থপ্রদান কাঠামো পুনর্বিন্যাস করে কাজের প্রতি উৎসাহ বাড়ানোর কথাও বলা হয়েছে।

সরকারের ভাষ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় কর্মক্ষম ভাতাপ্রাপকদের চাকরি বা প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। যথাযথ কারণ ছাড়া কেউ এসব সুযোগ গ্রহণ না করলে ভবিষ্যতে ভাতা পাওয়ার নিয়ম কঠোর হতে পারে। তবে এই পরিবর্তন এখনো চূড়ান্ত নয় এবং বিস্তারিত ঘোষণা পরে দেওয়া হবে।

Address

45 Ben Jonson Road
Sylhet
E14SA

Alerts

Be the first to know and let us send you an email when Legal i posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share