Lawyer at Judge court Sunamgonj

Lawyer at Judge  court  Sunamgonj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lawyer at Judge court Sunamgonj, Sunamganj.

09/06/2025

ভোরবেলা স্ত্রীকে জাগিয়ে স্বামী জিজ্ঞেস করল :- হ্যাঁগো , তুমি কি আমার সাথে যোগ ব্যায়াম করবে ?

স্ত্রী :- ও , তুমি আমাকে খুব মোটা ভাবো , তাইনা ?

স্বামী :- না..না , ব্যায়াম তো শরীরের জন্য ভালো...।

স্ত্রী :- ও , তাহলে আমার শরীর বুঝি খারাপ...?

স্বামী :- না...না ! আচ্ছা , তুমি যখন উঠতে চাওনা , তবে থাক...।

স্ত্রী :- ও , এবার তুমি বলছো আমি কুঁড়ে ?

স্বামী :- ওহো...তুমি আমায় বুঝতে পারছো না !

স্ত্রী :- ও , আমিতো অবুঝ ?

স্বামী :- আমি তা বলিনি !

স্ত্রী :- তাহলে কি আমি মিথ্যুক ?

স্বামী :- সাজ সকালে ঝগড়া কোরো না প্লীজ...।

স্ত্রী :- হ্যাঁ , আমিতো ঝগড়ুটে । সকাল থেকেই ঝগড়া করি...।

স্বামী :- ঠিক আছে , তাহলে আমিই যাবনা যোগ ব্যায়াম করতে...।

স্ত্রী :- দেখছোতো ? ইচ্ছে তোমার নেই , আমার ওপর দোষ চাপাচ্ছো...।

স্বামী :- ঠিক আছে বাবা , ঘুমোও তুমি , আমি একাই চললাম...।

স্ত্রী :- তুমিতো সব সময় একা একাই ঘোরো আর ফুর্তি কর...।

স্বামী :- উফফ , থাক এবার । আমার শরীর খারাপ লাগছে...।

স্ত্রী :- দেখেছো ? কি স্বার্থপর তুমি । খালি নিজের কথা চিন্তা করো । আমার শরীর স্বাস্থ্যের কথা কখনো ভাবো ?

স্বামী বেচারা আজ তিনদিন বসে বসে ভাবছে....... "কোথায় কি ভুল বললাম?"

এভাবে বসে আছে দেখে স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করলো :-
" তিনদিন ধরে দেখছি ঝিম মেরে আছো । কাকে নিয়ে চিন্তা করো ? কার রঙ ধরেছে মনে ? "

বুঝুন অবস্থা , বিবাহিত পুরুষদের শাঁখেরকরাত দশা ।

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

সুনামগঞ্জ সাহেব বাড়ী ঘাট। এখান থেকে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন ধরনের নৌকা ভাড়া পাওয়া যায়।
09/06/2025

সুনামগঞ্জ সাহেব বাড়ী ঘাট। এখান থেকে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন ধরনের নৌকা ভাড়া পাওয়া যায়।

01/05/2025
28/01/2025

থমকে থেকো না
– শামসুর রাহমান

থমকে থেকো না; আর কতকাল এভাবে দাঁড়িয়ে
থাকবে? এগিয়ে যাও। পেছনে হটতে
চাও বুঝি? এখন সে পথ বন্ধ; প্রখর দুপুর
বিকেলের সঙ্গে ঢলাঢলি শুরু করে
দিয়েছে সে কবে, দেখতেই পাচ্ছো। এবার ঝাড়া
দিয়ে ওঠো, নয়তো অন্ধকার
অচিরে করবে গ্রাস তোমাকেই। তখন অরণ্যে একা-একা
কেঁদে বেড়ালেও কেউ করবে না খোঁজ।

যদি ভাবো, সময় তোমার
মুঠোয় থাকবে বন্দী সারাক্ষণ, তবে ভয়ঙ্কর
ভুল হয়ে যাবে হিসেবের
হিজিবিজি খাতার পাতায়। পা বাড়াও তাড়াতাড়ি;
তোমাকে ছাড়াই সব কিছু ঠিকঠাক
চলবে, একথা মনে ঠাঁই দিতে পারো অবশ্যই। তবু বলি,
যতদিন আছো
প্রবল আবেগ নিয়ে বাঁচো, শক্রর ব্যুহের দিকে
এগোতে করো না দ্বিধা। অভিমন্যু হলেও তোমার
খেদ থাকা অনুচিত; কেউ কেউ এভাবেই যায়,
যেতে হয়, পরিণাম ছায়া হয়ে অদূরে দাঁড়িয়ে থাকে, যেন
মেফিস্টোফিলিস, মুখে হিংস্র হাসি। তোমাকে পাতালে
নিয়ে যাবে, সাধ্য কার? নিজের পাহারাদার তুমি।

সবারই কিছু না কিছু পিছুটান থাকে। পুরাকালে
নাবিকেরা গভীর সমুদ্রে নাকি কখনো সখনো
কুহকিনী মোহিনীর গান শুনে চৈতন্যরহিত
দ্রুত ভ্রমে হারাতো জীবন নিরুদ্দেশে। যতদূর
জানা আছে, তুমি নও তেমন নৌজীবী। সামনের
দিকে পা চালাও, দাও ডাক দশদিকে
এমন জোড়ালো কণ্ঠে যাতে
বজেরও লজ্জায় মুখ বন্ধ হয়ে থাকে।"

[কাব্যগ্রন্থ – "খন্ডিত গৌরব" ]

৩ ধরনের মেয়েরা যারা নিজের স্বামীতে কখনো সন্তুষ্ট হয় নামেয়েরা, তাদের জীবনের বিভিন্ন সময়ে নানা রকমের অনুভূতি এবং মনস্ত...
21/01/2025

৩ ধরনের মেয়েরা যারা নিজের স্বামীতে কখনো সন্তুষ্ট হয় না

মেয়েরা, তাদের জীবনের বিভিন্ন সময়ে নানা রকমের অনুভূতি এবং মনস্তত্ত্বের সাথে মিলিত হয়। কখনো তারা অনেক খুশি থাকে, আবার কখনো বা অপ্রাপ্তির অভিজ্ঞতা তাদের চিন্তা-ভাবনা ও অনুভূতিকে প্রভাবিত করে। কিছু মেয়ে এমন থাকে যারা নিজের স্বামীর প্রতি কখনোই পূর্ণ সন্তুষ্টি অনুভব করে না। এই অস্বস্তির পেছনে নানা মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ থাকতে পারে।

এখানে তিন ধরনের মেয়ের কথা উল্লেখ করা হলো যারা তাদের স্বামীতে কখনোই সন্তুষ্ট হতে পারে না:

১. অতিরিক্ত প্রত্যাশা রাখেন এমন মেয়েরা

এই ধরনের মেয়েরা স্বামীর প্রতি অনেক বেশি প্রত্যাশা রাখেন। তারা ভাবেন যে স্বামী তাদের সব ধরনের চাহিদা পূর্ণ করবে, কিন্তু তারা কখনোই নিজের প্রত্যাশা অনুযায়ী তাদের কাছে তৃপ্তি পান না। তাদের মনোভাব থাকে, “আমি যা চাই, তা যদি না পাই, তাহলে আমি সন্তুষ্ট হতে পারব না।” এই ধরনের মেয়েরা প্রায়ই স্বামীর প্রতি অনিশ্চয়তা বা অভিযোগ প্রকাশ করেন এবং মনে করেন যে স্বামী তাদের পূর্ণতা দিতে পারেন না। এর ফলে তাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয় যা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে।

২. কম আত্মবিশ্বাসী মেয়েরা

কিছু মেয়ে কম আত্মবিশ্বাসী হয়ে থাকেন। তারা ভাবেন যে তারা যথেষ্ট ভালো নয় বা তাদের স্বামী তাদের যথেষ্ট ভালোবাসেন না। এই ধরনের মেয়েরা সবসময় সন্দেহ করে এবং মনে করেন যে তাদের স্বামী অন্য কাউকে বেশি ভালোবাসেন বা তাদের যথেষ্ট গুরুত্ব দেন না। এই আত্মবিশ্বাসের অভাব তাদের মনের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করে এবং তারা কখনোই পুরোটাই সন্তুষ্ট হতে পারেন না। তারা চান যে স্বামী তাদের প্রতি পূর্ণ মনোযোগ ও ভালোবাসা দিক, কিন্তু তাদের নিজস্ব আত্মবিশ্বাসের অভাব তাদের এ চাহিদাকে মেটাতে বাধা দেয়।

৩. অতিরিক্ত স্বাধীনতা চাইতে থাকা মেয়েরা

কিছু মেয়ে এমন হয় যারা অত্যন্ত স্বাধীন জীবনযাপন করতে চান। তারা মনে করেন যে তাদের স্বামী যদি তাদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করে, তাহলে তারা কখনোই সন্তুষ্ট হতে পারবেন না। এই ধরনের মেয়েরা একদিকে যেমন স্বাধীনতার জন্য তীব্রভাবে আকুল থাকেন, অন্যদিকে তাদের স্বামীর কাছ থেকে তাদের নিরাপত্তা ও ভালোবাসার প্রয়োজন। যদি তাদের স্বামী বেশি হস্তক্ষেপ করেন বা তাদের স্বাধীনতা সীমাবদ্ধ করেন, তাহলে তাদের মনে অস্বস্তি সৃষ্টি হয়, এবং তারা কখনোই তাদের সম্পর্কের প্রতি পুরোপুরি সন্তুষ্ট হতে পারেন না।

উপসংহার

এই তিন ধরনের মেয়ের সমস্যা সাধারণত তাদের মনস্তাত্ত্বিক অবস্থা, স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে অস্বস্তি বা প্রত্যাশার অমিল থেকে উদ্ভূত হয়। সম্পর্কের মধ্যে সম্পর্কের ভারসাম্য, একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসা থাকা জরুরি। স্বামী-স্ত্রীর মধ্যে পরস্পর বিশ্বাস ও বোঝাপড়া প্রতিষ্ঠা করলে এই ধরনের সমস্যা কিছুটা কমানো সম্ভব হতে পারে।

21/01/2025

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়.....!

16/09/2023

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lawyer at Judge court Sunamgonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share