TPB Tour And Travels.

TPB Tour And Travels. Embassy Appointment And Visa Processing.
(2)

india Slot Available. Inobox Me
19/04/2026

india Slot Available. Inobox Me

শুভ নববর্ষ
14/04/2026

শুভ নববর্ষ

আগামীকাল ৩১ মার্চ  মঙ্গলবার  দেশের সকল ভিসা সেন্টার বন্ধ থাকবে।এডমিন
30/03/2026

আগামীকাল ৩১ মার্চ মঙ্গলবার দেশের সকল ভিসা সেন্টার বন্ধ থাকবে।
এডমিন

Eid Mubarak
20/03/2026

Eid Mubarak

🌏 বাংলাদেশ থেকে মায়ানমার ভ্রমণ করতে চান? ভিসা নিয়ে চিন্তা করছেন?চিন্তা বাদ দিন—Myanmar e-Visa এখন অনেক সহজ! 👇📌 আমি নিজে ...
18/03/2026

🌏 বাংলাদেশ থেকে মায়ানমার ভ্রমণ করতে চান? ভিসা নিয়ে চিন্তা করছেন?
চিন্তা বাদ দিন—Myanmar e-Visa এখন অনেক সহজ! 👇

📌 আমি নিজে তথ্য নিয়ে আপনাদের জন্য সহজভাবে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি—

🟢 Step 1:
👉 https://evisa.moip.gov.mm/
এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে “Tourist Visa” সিলেক্ট করুন

🟢 Step 2:
📝 আপনার তথ্য পূরণ করুন (পাসপোর্ট অনুযায়ী)
✔️ নাম
✔️ পাসপোর্ট নম্বর
✔️ জন্ম তারিখ
✔️ ট্রাভেল প্ল্যান

🟢 Step 3:
📸 সাদা ব্যাকগ্রাউন্ডের রিসেন্ট ছবি আপলোড করুন

🟢 Step 4:
🛂 পাসপোর্টের প্রথম পেজ (Bio page) ক্লিয়ার স্ক্যান করে আপলোড দিন

🟢 Step 5:
🏨 হোটেল বুকিং + ✈️ রিটার্ন টিকিটের তথ্য দিন
(Booking.com এর বুকিং দিলেও সাধারণত চলে)

🟢 Step 6:
💳 অনলাইনে পেমেন্ট করুন (প্রায় 50 USD)

🟢 Step 7:
⏳ ২–৩ কর্মদিবস অপেক্ষা করুন
✔️ ইমেইলে Approval Letter পাবেন

🟢 Step 8:
🖨️ সেই কাগজটা প্রিন্ট করে সাথে রাখবেন
👉 এয়ারপোর্টে দেখাতে হবে

✈️ গুরুত্বপূর্ণ তথ্য:
✔️ ভিসার মেয়াদ 3 মাস
✔️ 28 দিনের স্টে-পারমিট
✔️ শুধু Yangon / Mandalay / Naypyidaw Airport দিয়ে প্রবেশ করা যাবে

⚠️ ভুল করলে ভিসা রিজেক্ট হতে পারে:
❌ স্ক্রিনশট আপলোড
❌ ঝাপসা ছবি
❌ ভুল তথ্য

🔥 আমার পরামর্শ: ✔️ ৭–১০ দিনের ট্রিপ প্ল্যান দেখান
✔️ ভালো হোটেল বুকিং দিন
✔️ রিটার্ন টিকিট রাখুন
তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি 👍

মায়ানমার এখনও অনেকটাই আনএক্সপ্লোরড—
ভ্রমণপ্রেমীদের জন্য একদম অন্যরকম অভিজ্ঞতা অপেক্ষা করছে! 🇲🇲✨

বাংলাদেশ হতে বৈধ উপায়ে গ্রিসে আসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি
10/03/2026

বাংলাদেশ হতে বৈধ উপায়ে গ্রিসে আসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি

India Visa Application Appointment Slot- E token Available. Inbox me..
09/03/2026

India Visa Application Appointment Slot- E token Available. Inbox me..

India Vi-sa Application Appointment Available. Inbox Me.
03/03/2026

India Vi-sa Application Appointment Available. Inbox Me.

📢 আন্তর্জাতিক ভর্তি বিজ্ঞপ্তি (২০২৬–২৭)বিশ্ববিদ্যালয়: বানারস হিন্দু ইউনিভার্সিটি (BHU), বারাণসী, ভারতসেশন: একাডেমিক সেশ...
02/03/2026

📢 আন্তর্জাতিক ভর্তি বিজ্ঞপ্তি (২০২৬–২৭)
বিশ্ববিদ্যালয়: বানারস হিন্দু ইউনিভার্সিটি (BHU), বারাণসী, ভারত
সেশন: একাডেমিক সেশন ২০২৬–২৭
বিজ্ঞপ্তির তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
🌍 কারা আবেদন করতে পারবে?
আন্তর্জাতিক শিক্ষার্থীরা
Self-financing ছাত্রছাত্রী
Institutional Scholarship-এর মাধ্যমে আবেদনকারীরা
🎓 উপলব্ধ বিষয়সমূহ (প্রধান ক্ষেত্র)
Agriculture (কৃষি)
Life Sciences
Chemical Science
Mathematical & Statistical Sciences
Earth Sciences
Humanities
Arts & Languages
Performing & Visual Arts
Legal Studies
Commerce
Management
Medical Sciences ও Veterinary (NEET-এর মাধ্যমে)
🗓️ গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬
🌐 আবেদন সংক্রান্ত ওয়েবসাইট
Official Website: www.bhu.ac.in⁠�
Admission Portal: https://bhufsadm.samarth.edu.in/2026⁠�
📝 আবেদন প্রক্রিয়া
সমস্ত আন্তর্জাতিক আবেদনকারীকে অনলাইনে Admission Portal-এর মাধ্যমে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

Qatar, Kuwait and the UAE have closed their airspace.
28/02/2026

Qatar, Kuwait and the UAE have closed their airspace.

সামনেই...... ওপেন হতে পারে কাংখিত টুরিস্ট ভিসা।
24/02/2026

সামনেই...... ওপেন হতে পারে কাংখিত টুরিস্ট ভিসা।

ইন্ডিয়া টুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে!
24/02/2026

ইন্ডিয়া টুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে!

নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুড়ির হোটেল মালিকরা

বাংলাদেশে নির্বাচিত সরকার আসার পরই আবার উষ্ণতা ফিরতে শুরু করেছে বাংলাদেশ-ভারত সম্পর্কে। এই পরিস্থিতিতে দীর্ঘ ১৩ মাস পরে ‘বাংলাদেশ বয়কট-বাংলাদেশি বয়কট’ ঘোষণা থেকে সরে আসার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিলিগুড়ির হোটেল মালিকরা। বাংলাদেশি পর্যটকদের জন্য আবার হোটেল খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে গ্রেটার শিলিগুড়ির হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন (জিএসএইচডব্লিউএ)। এ বিষয়ে সোমবার তারা সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে।

এর আগে আজ শিলিগুড়িতে সাংবাদ সম্মেলন করেন জিএসএইচডব্লিউএ নেতারা। তারা জানান, নির্বাচনের পর বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। স্বাভাবিক হতে করেছে ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক। বাংলাদেশে ভারতবিদ্বেষী প্রচার ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনাও কমেছে। তাই ‘বাংলাদেশ বয়কট, বাংলাদেশি বয়কট’-এর ঘোষণা থেকে তারা সরে এসেছেন। বাংলাদেশিদের আবার আগের মতো শিলিগুড়ির হোটেল-মোটেলগুলোতে পরিষেবা দেওয়া হবে।

বিবৃতিতে জিএসএইচডব্লিউএ জানায়, বর্তমান পরিস্থিতি পুনর্মূল্যায়নের পর গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদস্য হোটেল মালিকদের মধ্যে ভোটাভুটির আয়োজন করে। সেখানে সংখ্যাগরিষ্ঠ সদস্য ফের বাংলাদেশিদের জন্য হোটেল বুকিং শুরু করার পক্ষে মত দেন।

‘চিকেন নেক’খ্যাত ভারতের শিলিগুড়ি করিডোর নিরাপত্তা ছাড়াও পর্যটনের জন্য বাংলাদেশিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ফুলবাড়ী ও হিলি সীমান্তের বাণিজ্য এই এলাকার ওপর অনেকটাই নির্ভরশীল। স্বাভাবিকভাবেই ভারতের এই এলাকায় পর্যটন ও ব্যবসায়িক কারণে বাংলাদেশিদের আনাগোনা লেগেই থাকে। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অস্থির পরিস্থিতি ও ভারত বিদ্বেষের অজুহাতে ২০২৪ সালের ৯ ডিসেম্বর শিলিগুড়ির হোটেল মালিকরা বাংলাদেশি পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। পরে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর ২০২৫ সালের ডিসেম্বর মাসে তা পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞায় রূপ নেয়।

এদিকে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস সূত্রের খবর, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দিল্লি ও আগরতলা দূতাবাসের সঙ্গে বন্ধ হয়ে যাওয়া শিলিগুড়ির ভিসা সেন্টার আবার চালুর নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই শিলিগুড়িতে কার্যক্রম আবারও শুরু করবে শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার।

Address

SHAHJADPUR, SIRAJGANJ
Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when TPB Tour And Travels. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share