জেলা আইনজীবী সমিতি,সাতক্ষীরা।

জেলা আইনজীবী সমিতি,সাতক্ষীরা। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জেলা আইনজীবী সমিতি,সাতক্ষীরা।, Lawyer & Law Firm, Judge Court Satkhira, Satkhira.

আগামী ২১ নভেম্বর বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের বিপরীতে ৩২ ...
19/11/2024

আগামী ২১ নভেম্বর বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এবারে নির্বাচনে। দীর্ঘ সাড়ে তিন বছর পর দল-মত নির্বিশেষে ফের নির্বাচনী উৎসবে মেতেছে আইনজীবী সমিতি।
সাতক্ষীরার বিচার বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ জেলার সর্বস্তরের জনগণ তাকিয়ে আছে এ নির্বাচনের দিকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ২১ নভেম্বর নির্বাচনে ৫৫২ জন ভোটার আইনজীবী ভোট প্রদানের মাধ্যমে এক বছরের জন্য তাদের নেতা নির্বাচন করবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের বিপরীতে ৬৬টি মনোনয়ন পত্র ক্রয় করা হলেও মনোনয়নপত্র দাখিলের দিন ৩৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে ২ জন নারী আইনজীবীর মনোনয়নপত্র বাতিল হয় এবং বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন একজন নারী আইনজীবী।
এবারে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এড. শেখ আব্দুস সাত্তার ও এড. এম শাহ আলম।সহ-সভাপতি পদে এড. এম, আবু বকর, এড. মো. মহিতুল ইসলাম, এড. এম, এ মোশাররফ হোসেন সিদ্দিকী ও এড. খগেন্দ্র নাথ ঘোষ।
সাধারণ সম্পাদক পদে, এড. মোঃ তোজাম্মেল হোসেন তোজাম, এড. মোল্যা মো.আব্দুস সোবহান মুকুল, এড. শেখ এমদাদুল ইসলাম, এড. আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ, এড. আকবর আলী ও এড. ওসমান গনি।
যুগ্ম সম্পাদক পদে এড. মো. হাফিজুর রহমান, এড. মো. কামরুজ্জামান ভূট্টো ও এড. মোঃ নুরুল আমিন।
মহিলা সম্পাদিকা পদে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, এড. সুলতানা পারভীন শিখা।
কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এড. মো. ইউনুস আলী (২), এড. মো. জহুরুল হক, এড. মো. রফিকুল ইসলাম (৩) ও এড. সিরাজুল ইসলাম (৫)।
লাইব্রেরী সম্পাদক পদে এড. আ ক ম শামসুদ্দোহা খোকন ও এড. মো. মিজানুর রহমান বাপ্পী।
ক্রীড়া সম্পাদক পদে এড. মো. শহিদুল ইসলাম (২), এড. মো. আব্দুল জলিল (৩) ও এড. মো. শাহেদুজ্জামান শাহেদ।
সদস্য পদে এড. আবু তালেব, এড. মোঃ আব্দুর রাশেদ, এড. শেখ রাশেদুজ্জামান সুমন, এড. শামীম জাহান রুবেল, এড. আসাদুর রহমান বাবু, এড. সুনীল কুমার ঘোষ, এড. মো. সাইদুজ্জামান জিকো ও এড. লুৎফুন্নেছা রুবি প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ৫৫২ জন ভোটার আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এড. শফিকুল ইসলাম খোকন দায়িত্ব পালন করছেন। এছাড়া এড. ফেরদৌসী আরা লুসি, এড. তারক কুমার মিত্র, এড. আনিছুর কাদির ময়না, এড. খায়রুল বদিউজ্জামান, এড. এস, এম মশিয়ার রহমান ও এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।

16/11/2024
https://patradoot.net/2024/10/23/546062.html
23/10/2024

https://patradoot.net/2024/10/23/546062.html

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন....

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী বুধবার ছিল মনোনয়নপত্র সর...
17/10/2024

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী বুধবার ছিল মনোনয়নপত্র সরবরাহের দিন। ওইদিন কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের বিপরীতে ৬৬টি মনোনয়নপত্র ক্রয় করেন ভোটার আইনজীবীগণ। আগামী ২০ অক্টোবর দুপুর ১টা হতে বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের দিন ধার্য আছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ইতোমধ্যে ৫৫২জন ভোটার আইনজীবীর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা অনুযায়ী আগামী ২১নভেম্বর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

30/09/2024

নির্বাচন কমিশনের কার্যালয়
নির্বাচন-২০২৪-২০২৫
জেলা আইনজীবী সমিতি, সাতক্ষীরা।
===========================
স্বারক নং- তারিখ:৩০/৯/২৪
প্রেস বিজ্ঞপ্তি
আইনজীবী সমিতির নির্বাচনে ৫৫০ ভোটারের খসড়া তালিকা প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী ৩০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য্য ছিল। ওইদিন দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৫৫০ জন আইনজীবীর নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী ১, ২ ও ৩ অক্টোবর প্রতিদিন বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিলের জন্য সময় নির্দ্ধারণ করা হয়েছে। কমিশন সূত্র আরো জানায়, যে সকল ভোটার আইনজীবীগণ খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপত্তি দাখিল করবেন, কেবলমাত্র ওই সকল ভোটার আইনজীবীরাই পরবর্তীতে চূড়ান্ত ভোটার তালিকার বিরুদ্ধে কার্যনির্বাহী পরিষদের কাছে (নির্বাচনী ট্রাইবুনাল) আপত্তি দাখিল করতে পারবেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ অক্টোবর নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

বার্তা প্রেরক
অ্যাড. খায়রুল বদিউজ্জামান
নির্বাচন কমিশনার
জেলা আইনজীবী সমিতি, সাতক্ষীরা।
মোবা: ০১৭১২-৯৯ ৬০ ২২
তারিখ: ৩০/০৯/২০২৪ ইং

Address

Judge Court Satkhira
Satkhira
9400

Website

Alerts

Be the first to know and let us send you an email when জেলা আইনজীবী সমিতি,সাতক্ষীরা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share