12/10/2026
দেওয়ানি কার্যবিধি (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৬ নং আইন)
+++++++++++++++++++++++++++++++++++++
বাংলাদেশ জাতীয় সংসদে পাস হয় এবং ১০ এপ্রিল ২০২৬ তারিখে গেজেট আকারে প্রকাশিত হয়। আইনটি কার্যকর হিসেবে ধরা হয়েছে ৮ মে ২০২৫ (বা ৪ মে ২০২৬ থেকে কার্যকারিতার নির্দিষ্ট বিধান অনুসারে)।
এই সংশোধনীতে দেওয়ানি বিচার ব্যবস্থায় আনা প্রধান পরিবর্তনগুলো নিচে তুলে ধরা হলো:
• হলফনামা (Affidavit) বাধ্যতামূলক: মামলার আরজি (Plaint) এবং জবাবের তথ্য প্রমাণ করার জন্য হলফনামা দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।
• ডিজিটাল মাধ্যমে সমন: সমন পাঠানোর ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন— SMS, ভয়েস কল, WhatsApp এবং ইমেইল আইনি স্বীকৃতি পেয়েছে।
• মিথ্যা মামলার জরিমানা বৃদ্ধি: মিথ্যা বা ভিত্তিহীন মামলা করার ক্ষেত্রে ক্ষতিপূরণ বা জরিমানার পরিমাণ ২০, হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০, হাজার টাকা করা হয়েছে।
• কারাদণ্ডে সুরক্ষা: নারী, বৃদ্ধ, অক্ষম, অন্তঃসত্ত্বা এবং দুগ্ধদানকারী মায়েদের ডিক্রি বা আদেশে কারাদণ্ড প্রদান নিষিদ্ধ করা হয়েছে।
• মুলতবি (Adjournment) কমানো: মামলার শুনানিতে মুলতবির সর্বোচ্চ সংখ্যা ৬ বার থেকে কমিয়ে ৪ বার করা হয়েছে।
• কারাদণ্ড ও মুক্তি: ডিক্রি আদেশে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে এবং ২৫% টাকা জমা দিয়ে মুক্তির সুযোগ রাখা হয়েছে।
• আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা: ডিক্রি বা আদেশ বাস্তবায়নের জন্য আদালত নির্বাহী কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিতে পারে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন চাইতে পারে।
• অন্যান্য ধারা পরিবর্তন: ধারা ২, ২৬, ৩৫এ, ৫১, ৫৬, ৫৮ সংশোধন, ধারা ৫৭ বাতিল এবং নতুন ধারা ৯৪এ যুক্ত করা হয়েছে।