05/03/2026
অসহায় ও দরিদ্র মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে।
আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি আদালতে মামলা করা, মামলা পরিচালনা করা বা আইনি পরামর্শ পাওয়ার জন্য এই সুবিধা গ্রহণ করতে পারেন। এই সহায়তার আওতায় আইনজীবীর সম্মানী, মামলার কাগজপত্র ও প্রয়োজনীয় অন্যান্য খরচ সরকার বহন করে। দেওয়ানি, ফৌজদারি ও পারিবারিকসহ বিভিন্ন ধরনের মামলায় এই সুবিধা পাওয়া যায়। দরিদ্র, অসহায়, কারাবন্দী বা নির্যাতনের শিকার ব্যক্তিরা লিগ্যাল এইড অফিসে আবেদন করে এই সহায়তা পেতে পারেন।
বিনামূল্যে আইনি পরামর্শের জন্য জাতীয় হেল্পলাইন ১৬৪৩০ নম্বরে যোগাযোগ করুন। ⚖️
সৌরভ গাঙ্গুঁলী (এলএল.বি, এলএল.এম)
শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট রংপুর।
#দেওয়ানিআদালত #ভূমিসংক্রান্তবিধান #জমিরআইন #দলিলসংশোধন #ভূমিআইন #সাবরেজিস্ট্রার