Legal Question & Answer

Legal Question & Answer আইন বিষয়ে জ্ঞান অর্জন ও সচেতন তৈরি করা

08/09/2025

সরকার নির্দিষ্ট সময় পর পর মাঠপর্যায়ে সার্ভে করে মালিকানার নাম প্রকাশ করে থাকে। এপর্যন্ত করা সার্ভে নিম্নরূপ:

(ক) সিএস (CS) = ১৮৮৮ খ্রিস্টাব্দ সাল থেকে ১৯৪০ খ্রিস্টাব্দ সাল পর্যন্ত বৃটিশ সরকারের তত্ববধানে বাংলায় একটি ভূমিজরিপ হয় যাকে C.S (Cadastral Survey) বলে। Cadastral Survey হচ্ছে কোন এলাকায় প্রথম পূর্ণাঙ্গ জরিপ, যেখানে ইতোপূর্বে কখনও জরিপ হয়নি বা পূর্ববর্তী জারিপ মানচিত্র বা জরিপ রেকর্ড নাই। রামু থানা থেকে শুরু করে দিনাজপুরে এ জরিপ শেষ হয়, এটাই ব্রিটিশ ভারতের প্রথম ভূমি জরিপ। এই জরিপের কৃত নকশাকে C.S নকশা বলে, খতিয়ানকে C.S খতিয়ান বলে।

(খ) এসএ (SA) = জমিদারি উচ্ছেদ হওয়ার পর ১৯৫৬ খ্রিস্টাব্দ সাল থেকে ১৯৬৩ খ্রিস্টাব্দ সাল পর্যন্ত জমিদারদের নিকট থেকে অধিগ্রহণকৃত ভূসম্পত্তির হিসাব নির্ণয়ের জন্য যে জরিপ করা হয় SA (State Aquisition) জরিপ বলে। এই জরিপে কৃত নকশাকে এস এ নকশা বলে এবং খতিয়ানকে এস এ খতিয়ান বলে।

(গ) আর এস (RS) = C.S জরিপের পর ১৯৪০ খ্রিস্টাব্দ সাল থেকে ১৯৫২ খ্রিস্টাব্দ সাল পর্যন্ত সংশোধনী জরিপকে R.S জরিপ বলে। এস এ জরিপের পর ১৯৬৫ সালে রাজশাহী হতে শুরু হওয়া ১৯৬৮ হতে ১৯৮০ এর মধ্যে সমাপ্ত জরিপকে আর এস ২ বলে। উভয় জরিপে প্রস্তুত খতিয়ানকে আর এস খতিয়ান বলে।

(ঘ) বি আর এস (BRS)/ বিএস (BS) = বাংলাদেশ আমলে ১৯৯৮-৯৯ সালে শুরু হওয়া সাম্প্রতিক সংশোধনী জরিপকে বিএস বা বিআরএস জরিপ বলে। অনেক ক্ষেত্রে তা এখনও চলমান আছে। এ জরিপে প্রস্তুতকৃত খতিয়ানকে এলাকাভেদে বিএস বা বিআরএস খতিয়ান বলে।

(ঙ) বিডিএস (BDS) = বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে যে ভূমি জরিপ হচ্ছে সেই জরিপকে BDS (Bangladesh Digital Survey) বলে। এই জরিপ এখনও চলমান। এই জরিপে যে সকল খতিয়ান প্রস্তুত হবে তাকে বিডিএস খতিয়ান বলা হবে।

(চ) সিটি জরিপ = সাম্প্রতিক কালে মোটামুটি ২০০০ সালের মধ্যে ঢাকা মহানগরীতে সম্পন্ন সংশোধনী জরিপকে সিটি জরিপ এবং এর মাধ্যমে প্রস্তুত খতিয়ানকে সিটি খতিয়ান বলে।

(ছ) দিয়ারা জরিপ = প্রধানতঃ নদী ভাঙ্গনকৃত এলাকায় বিশেষায়িত পদ্ধতিতে দ্রুত জরিপের জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে দিয়ারা জরিপ অপারেশন নামে আলাদা একটি ইউনিট রয়েছে। এই ইউনিটের ব্যবস্থাধীনে প্রধানতঃ নদী এলাকায় জরিপ করে যে রেকর্ড প্রস্তুত করা জরিপকে দিয়ারা জরিপ বলে।

‎আর নয় ভূমি অফিস এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। আমি আমার পরিবারের কর দিয়ে প্রমাণ করেছি...
04/09/2025

‎আর নয় ভূমি অফিস এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। আমি আমার পরিবারের কর দিয়ে প্রমাণ করেছি।

‎ভূমি উন্নয়ন করতে কি কি লাগবে?
‎১. land.gov.bd তে একটি একাউন্ট করতে হবে।
‎২. ভূমি উন্নয়ন কর পেজে যেয়ে খতিয়ান অ্যাড করতে হবে।
‎৩. নিজ মালিকানা হলে শুধুমাত্র খতিয়ান বা পূর্বের দেয়া দাখিলা লাগবে।
‎৪. উত্তরাধিকার মালিকানা হলে খতিয়ান বা দাখিলা এবং ওয়ারিশ সনদ পত্র লাগবে।
‎৫. খতিয়ান অ্যাড করা হলে হোল্ডিং এ অপেক্ষা মান দেখাবে সব কাগজপত্র ঠিক থাকলে ১/২ দিনের মধ্যে অনুমোদন দেখাবে।
‎৬. অনুমোদন দিলে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন।

‎ধন্যবাদ
‎মো. মশিউর রহমান
‎এলএল.বি (সম্মান) ২য় বর্ষ
ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট
‎ইসলামী বিশ্ববিদ্যালয়

Address

Gaibandha
Rangpur
5760

Opening Hours

18:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legal Question & Answer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share