20/09/2023
নারী শক্তির জলঢাকা
এ এক বদলে যাওয়া জলঢাকা! বিস্ময়ের জলঢাকা! নয়া জলঢাকা!
নীচের ভিডিওটি ২০২১ সালের ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আমার নেতৃত্বে জলঢাকার নারীদের অংশ গ্রহণে আয়োজিত র্যালীর।
শুরুতে কাজ টা সহজ ছিল না মোটেই। জলঢাকার ১০৮ টি ওয়ার্ড এ ঘরে ঘরে যেয়ে ২০১৯ এবং ২০২০ সাল জুড়ে আমি এবং আমাদের নারী শক্তি সহ অন্যান্য ইউনিটের সদস্য গণ গ্রামের নারীদের উঠান বৈঠকের মাধ্যমে উজ্জীবিত করে চলি। অনেক সমালোচিত হই পরুষ শাসিত সমাজের চোখে। স্থানীয় তাবড়-তাবড় পুরুষ নেতাদের ঠাট্টা মশকরা আর টিপ্পনি সহ্য করি। কিন্তু দমে যাইনি।
যখন ২০২১ সালের নারী দিবসে আমরা প্রথমবারের মত জলঢাকাতে নারীদের র্যালী নিয়ে বের হই, সেদিন আমি ভাবতে পারিনি এত নারী (প্রায় ৪০০০) আমাদের ডাকে সাড়া দিবে।
আমি এক কৃষক পরিবারের মেয়ে। আমার দাদী, চাচী বা ফুফু রা কেউ পড়ালেখা করেনি। ঘর থেকে বের হওয়া তো দুরের কথা। সৃষ্টিকর্তার অশেষ রহমত যে তিনি আমাকে পড়ালেখা করার সুযোগ দিয়েছেন৷ দেশ বিদেশে থাকার এবং চাকুরী-পড়ালেখা করার সুযোগ দিয়েছেন। আমার চোখ থেকে আবেগে অশ্রু বের হয়ে আসছিলো জলঢাকার এই ঘরে থাকা সাধারণ নারীদের বাধ ভাংগা ঢল দেখে। হিজাব পড়া, হিজাব ছাড়া, মাথায় সিদুর, কারও কারও বাচ্চা কোলে সকল বয়সী নারীরা সেদিন "জয় বাংলা" স্লোগানে প্রকম্পিত করেছিল জলঢাকার আকাশ বাতাস মাটি।
এই অর্জন যেন জলঢাকার নারীদের।
আগামী দ্বাদশ নির্বাচনে জলঢাকা উপজেলাতে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ১১৩ জন।
এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ৪২৭ জন। আর নারী ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ৬৮৫ জন।
অর্থাৎ মনে রাখবেন, নারী ভোটারের সংখ্যা ৫ হাজার ২৫৪ জন বেশী।
জয় নারী শক্তি!🌿🌱☘️