Adv Dhaka Judge Court, এডভোকেট, ঢাকা জজ কোর্ট,

  • Home
  • Bangladesh
  • Ramna
  • Adv Dhaka Judge Court, এডভোকেট, ঢাকা জজ কোর্ট,

Adv Dhaka Judge Court, এডভোকেট, ঢাকা জজ কোর্ট, ঢাকা জজ কোর্ট criminal lawyer

19/02/2026
বিবাহ ও তালাকের সরকার কর্তৃক নির্ধারিত হার-
19/01/2026

বিবাহ ও তালাকের সরকার কর্তৃক নির্ধারিত হার-

19/11/2025

#রিভিউ_সেন্টার
★বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের সর্বোচ্চ অভিভাবক সংস্থা। পরিতাপের বিষয় এটি বয়স্ক পুর্নবাসন কেন্দ্র থেকে রিভিউ সেন্টারে পরিণত হয়েছে। ২০২৫ সালে আইনজীবী তালিকাভুক্তি লিখিত পরীক্ষায় ১৩০০০ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৮০০০ হাজার পরীক্ষার্থী পাশ করার পর রিভিউর মাধ্যমে গতকাল পাশ করেছেন প্রায় ২০০০ জন। সর্বমোট ১৩০০০ এর মধ্যে পাশ কমবেশী ১০০০০ জন।

আইনপেশা নিয়ে অনেক সুন্দর কথা বলা হয় এবং
আমাদের দেশে আইনপেশা ও আইনজীবীদের বিভিন্নভাবে মহিমান্বিত করা হয়। মহিমান্বিত করার বিষয়টি অযৌক্তিক কিছু না৷ পৃথিবীর বিভিন্ন দেশে আইনপেশা ও আইনজীবীদের সম্মানের চোখে দেখা হয়।

বিগত কয়েক বছরে আমাদের দেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ভিন্ন হওয়ার অন্যতম একটি কারণ হল আইন পড়ার বিষয়টি গড়ের মাঠের মতো। তার ওপরে মরার ওপর খারার ঘা হল "বার কাউন্সিল" বয়স্ক পুর্নবাসন কেন্দ্র থেকে রিভিউ সেন্টারে পরিণত হওয়া।

অনেক মেধাবী ও ব্যক্তিত্ববান মানুষ আইনপেশায় আছেন। তাঁদের দেখলে ভক্তি ও শ্রদ্ধায় মাথা অবনত হয়। কিন্তু হরে দরে আইন নিয়ে পড়ে আইনজীবী হওয়ার ব্যাপারটি গড়ের মাঠ হওয়ার ফলে, অবস্থা হযবরল।

করোনার মধ্যে আমরা নিজেরা নিজেদের নিয়ে গান বাঁধেছিলাম, "আইনজীবী আইনজীবী ইংরেজিতে বলে অ্যাডভোকেট" এমন নিন্মরুচির গান নিন্মমার্গের কৌতুকের চেয়েও নিন্মতর।

এমন অনেকেই আছেন, রাস্তাঘাটে যত্রতত্র কথায় কথায় নিজেদেরকে নিজেরাই ফাস্ট ক্লাস সিটিজেন বলে হাসি তামাশার পাত্রে পরিণত করেন। অনেককিছুই সাধারণ মানুষের চোখে আইনজীবী ও আইনপেশাকে হাসির খোরাকে পরিণত করে তুলেছে।

"আইনপেশা মেধাবী মানুষের পেশা। দিনশেষে এই পেশায় মেধাবী ও পরিশ্রমী মানুষরা আলো ছড়ায়।" দ্বীমত পোষণ করার কোন সুযোগ নেই।

আমাদের দেশে, আইন নিয়ে পড়ার ব্যাপারটি এমন, রাস্তার হকারেরও যদি মন চায় সে আইন পড়বে, তার নামকাওয়াস্তে একটা সনদ থাকলে তিনি আইন নিয়ে পড়ার জন্য ভর্তি হতে পারবেন।

এর ফলে ঘরে ঘরে আইন বিশেষজ্ঞ আইনের শিক্ষার্থীর সন্ধান মেলে। কোন মোয়াক্কেল মামলা সংক্রান্ত বিষয়ে আলাপ করতে আসলে, একটু বেশি বোঝা মোয়াক্কেল হলে দেখা যায়, তিনি বলে বসেন, "আমার অমুকের অমুক ল পড়ছে।" অবস্থা এমন যে, ইংরেজি ঠিকমতো রিডিং পড়তে না পারলেও আমাদের দেশে ল নিয়ে পড়ে এলএলবি ডিগ্রি নেওয়া সম্ভব।

আরো মজার বিষয় হল, আইনজীবী হওয়ার ব্যাপারটি।
বাংলাদেশে আইনজীবী হওয়ার প্রক্রিয়াটি টেম্পু চালক হওয়ার চেয়েও সহজ। কেন সহজ, এই পেশার সাথে যুক্ত সকলেই জানেন। কেননা, একবার কেউ কোথাও হতে এলএলবি ডিগ্রি বগলদাবা করলে তার জন্য আইনজীইবী তালিকাভুক্তি পরীক্ষা দেওয়ার সুযোগ আমৃত্যু রয়েছে। প্রিলি পাশ করে লিখিত পরীক্ষায় ফেল করলে, পুনরায় সরাসরি রিটেন পরীক্ষা দেওয়ার সুযোগের পাশাপাশি, ভাইভাতে একবার ফেল করলে, পর পর আরো দুইবার সরাসরি ভাইভা দেওয়ার সুবর্ণ সুযোগের বন্দোবস্ত করে রেখেছে বাংলাদেশ বার কাউন্সিল। এরকম অদ্ভূত অনেক কিছুর পর নতুন যুক্ত হয়েছে ক্রিকেট খেলার মাঠের নিয়ম, রিভিউ সিস্টেম।
আউট হওয়ার পর রিভিউ করে দেখা আদৌ আউট কী আউট না। রিভিউ খারাপ কিছু না। সমস্যা হল,....

ফলে টেম্পু চালক হওয়া অনেক কঠিন হলেও আইনজীবী হওয়াটি তার চেয়ে সহজ পন্থা। আইনপেশার শোচনীয় অবস্থার পেছনে বড় একটি অনুঘটক হল আইনজীবীদের সর্বোচ্চ অভিভাবক সংস্থা। যাকে তুলনা করা যেতে পারে বয়স্ক পুর্নবাসন কেন্দ্রের সাথে। বয়স্ক পুর্নবাসন কেন্দ্র এখন রিভিউ সেন্টারে পরিণত হয়েছে।

22/10/2025
25/09/2025

একবার এক ভদ্রলোক ট্রেনের এসি কেবিনে চড়ে কোথাও যাচ্ছিল। কেবিনে আর কোনো যাত্রী ছিল না। খানিক পর একটি স্টেশনে ট্রেন থামলে, একজন সুন্দরী মেয়ে এসে তার বিপরীত পাশের আসনে বসল। লোকটি তো মহাখুশি। দীর্ঘ যাত্রাপথে একজন সঙ্গী পেতে কার না ভাল লাগে!

সুন্দরী মেয়েটি লোকটির দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিল। এরপর সে তার সিট থেকে উঠে লোকটির পাশে এসে বসল। মেয়েটির হাবভাবে লোকটি অবাক হলেও সে কিছু বলল না।

হঠাৎই মেয়েটির মুখে ভাব গেল বদলে। সে লোকটির কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় বলল, "ভালো চান তো আপনার কাছে মানিব্যাগ, মোবাইল, টাকা-পয়সা যা কিছু আছে সব আমাকে দিয়ে দিন, না হলে আমি হইচই করে লোক জড়ো করব। পাবলিক আপনাকে ইভটিজিংয়ের দায়ে গণধোলাই দেবে।"

লোকটি এমন ভাব দেখাল যেন সে কিছুই শুনতে পায়নি। সে হাত নেড়ে ইশারায় বুঝাতে চাইল, সে বধির, কানে শুনতে পায় না। "যদি কিছু বলার থাকে, তবে তা কাগজে লিখলে সে বুঝতে পারবে", এই কথা সে ইশারার মাধ্যমে বোঝাল। এরপর সে পকেট থেকে এক টুকরো কাগজ আর কলম বের করে মেয়েটির দিকে এগিয়ে দিল।

সুন্দরী মেয়েটি সাথে সাথে কাগজের উপর খসখস করে একটু আগে বলা কথাগুলো লিখে ফেলল। লোকটি তখন কাগজের টুকরোটি তার প্যান্টের পকেটে রেখে মুচকি হেসে বলল, "আপনি লোকজন ডাকতে থাকুন; আমি এবার পুলিশে খবর দেব।"

শিক্ষা: লিখিত প্রমাণ হাতে রাখা খুবই জরুরি।

(Based on a true incident)

Address

17/3 Eskaton Garden
Ramna
1212

Alerts

Be the first to know and let us send you an email when Adv Dhaka Judge Court, এডভোকেট, ঢাকা জজ কোর্ট, posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Adv Dhaka Judge Court, এডভোকেট, ঢাকা জজ কোর্ট,:

Share