Adv. Jannatara Ferdousi

Adv. Jannatara Ferdousi Advocate Jannat Ara Ferdousi | Licensed Advocate of Bangladesh Bar Council. Practicing at Rajshahi Bar.

Providing legal services in Civil, Criminal, Family, Divorce, Property and Corporate matters. ⚖️

পারিবারিক বিরোধ কখনোই সহিংসতার মাধ্যমে সমাধান হয় না। প্রতিটি ঘটনার পেছনে থাকে একটি পরিবার, কিছু ভেঙে যাওয়া স্বপ্ন এবং ...
02/08/2026

পারিবারিক বিরোধ কখনোই সহিংসতার মাধ্যমে সমাধান হয় না। প্রতিটি ঘটনার পেছনে থাকে একটি পরিবার, কিছু ভেঙে যাওয়া স্বপ্ন এবং গভীর মানবিক ক্ষতি।
দাম্পত্য, যৌতুক, পারিবারিক কলহ, সম্পত্তি বা মানসিক দ্বন্দ্ব—যে সমস্যাই হোক, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো সমাধান নয়।
মনে রাখবেন, অভিযোগ মানেই দোষী প্রমাণিত হওয়া নয়। প্রতিটি ব্যক্তি ন্যায্য তদন্ত ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার রাখেন। একই সঙ্গে, কোনো ভুক্তভোগী যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সেটিও আমাদের সবার দায়িত্ব।
আইনের শাসনই পারে প্রতিশোধের সংস্কৃতিকে থামাতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে।বর্তমান সময়ে অনেক দাম্পত্য সম্পর্ক ভুল বোঝাবুঝি, রাগ, পারিবারিক হস্তক্ষেপ, আর্থিক চাপ কিংবা যোগাযোগের অভাবের কারণে ভেঙে যাচ্ছে। অথচ অনেক ক্ষেত্রেই সময়মতো সঠিক পদক্ষেপ নিলে সম্পর্কটি টিকিয়ে রাখা সম্ভব।
দাম্পত্য কলহ নিরসনের কয়েকটি কার্যকর উপায়:
✅ একে অপরের কথা ধৈর্য সহকারে শুনুন এবং সম্মান করুন।
✅ রাগের মুহূর্তে সিদ্ধান্ত নেবেন না; সময় নিয়ে শান্তভাবে আলোচনা করুন।
✅ তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপ কমিয়ে স্বামী-স্ত্রী নিজেরাই সমস্যার সমাধানের চেষ্টা করুন।
✅ আর্থিক বিষয়গুলো স্বচ্ছভাবে পরিচালনা করুন এবং পারস্পরিক দায়িত্ব ভাগ করে নিন।
✅ প্রয়োজনে পরিবারের সম্মানিত ব্যক্তি, কাউন্সেলর বা মধ্যস্থতাকারীর সহায়তা নিন।
✅ মানসিক বা শারীরিক নির্যাতনকে কখনোই স্বাভাবিক মনে করবেন না; প্রয়োজনে দ্রুত আইনি সহায়তা নিন।
✅ সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে আবেগ নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নিন।
মনে রাখবেন:
বিবাহবিচ্ছেদ সবসময় প্রথম সমাধান নয়। তবে যখন সম্পর্ক টিকিয়ে রাখা অসম্ভব হয়ে যায় বা নির্যাতনের পরিবেশ তৈরি হয়, তখন আইনের আশ্রয় নেওয়াই সঠিক পথ।
আইনের শাসন মানুন, সহিংসতা নয়—সংলাপ ও ন্যায়বিচারই হোক প্রতিটি পরিবারের ভরসা।
— অ্যাডভোকেট জান্নাতারা ফেরদৌসী

অনেক সময় সমাজ শুধু নারীর কষ্টের কথাই শোনে, অথচ নীরবে অধিকার হারানো বহু পুরুষের আর্তনাদ অদৃশ্যই থেকে যায়।আমি বিশ্বাস কর...
01/08/2026

অনেক সময় সমাজ শুধু নারীর কষ্টের কথাই শোনে, অথচ নীরবে অধিকার হারানো বহু পুরুষের আর্তনাদ অদৃশ্যই থেকে যায়।
আমি বিশ্বাস করি—অন্যায়ের কোনো লিঙ্গ নেই, আর ন্যায়বিচারেরও কোনো পক্ষপাত নেই।
একজন আইনজীবী হিসেবে আমার প্রতিশ্রুতি—যে কোনো নির্যাতিত, অধিকারবঞ্চিত বা মিথ্যা মামলার শিকার মানুষ, তিনি নারী হোন কিংবা পুরুষ, আইনের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।
ন্যায়ের পথে আমি আপসহীন।
আইনের শাসন প্রতিষ্ঠায় আমি প্রতিশ্রুতিবদ্ধ।
ন্যায়বিচার সবার জন্য—কারও জন্য কম নয়, কারও জন্য বেশি নয়।
অ্যাডভোকেট জান্নাতারা ফেরদৌসী

ছোট বেলায় বাংলা মুভিতে দেখতাম বিচারচলাকালীন সময় গণ্ডগোল বাজলে বিচারক হাতুড়ি দিয়ে  দুইটা পিটান দিয়ে বলত অর্ডার অর্ডা...
22/07/2026

ছোট বেলায় বাংলা মুভিতে দেখতাম বিচারচলাকালীন সময় গণ্ডগোল বাজলে বিচারক হাতুড়ি দিয়ে দুইটা পিটান দিয়ে বলত অর্ডার অর্ডার🧑‍⚖️।যুগ পাল্টেছে ধরন ও পাল্টেছে। ডোন্ট মাইন্ড🤗

22/07/2026

উত্তরাধিকার সংক্রান্ত মামলা কখন করা হয় এইটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন।

সাধারণত এই মামলাটা করা হয়, যখন কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার সম্পত্তি, ব্যাংকের টাকা, শেয়ার, সঞ্চয়পত্র বা অন্যান্য সম্পদের বৈধ উত্তরাধিকারী কে—এ নিয়ে আইনি স্বীকৃতি প্রয়োজন হয়।
সাধারণভাবে নিচের পরিস্থিতিতে Succession-এর মামলা বা আবেদন করা হয়:
১/মৃত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের টাকা উত্তোলনের জন্য।
২/সঞ্চয়পত্র, শেয়ার, বীমার অর্থ বা অন্যান্য আর্থিক সম্পদ দাবি করার জন্য।
৩/কোনো প্রতিষ্ঠানে উত্তরাধিকারীর পরিচয় প্রমাণের জন্য।
৪/একাধিক উত্তরাধিকারীর মধ্যে বিরোধ থাকলে আদালতের মাধ্যমে নিষ্পত্তির জন্য।

বাংলাদেশে যদি মৃত ব্যক্তি কোনো উইল (Will) না করে থাকেন, তাহলে প্রচলিত উত্তরাধিকার আইন (মুসলিম, হিন্দু বা সংশ্লিষ্ট ব্যক্তিগত আইন অনুযায়ী) অনুসারে উত্তরাধিকার নির্ধারিত হয়। অনেক ক্ষেত্রে আদালত থেকে Succession Certificate নেওয়ার প্রয়োজন হয়, বিশেষ করে ঋণ ও সিকিউরিটিজ (debts and securities) আদায়ের ক্ষেত্রে।

বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত বিধান) অনুযায়ী অনলাইন বা ডিজিটাল মাধ্যমে মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করা...
15/07/2026

বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত বিধান) অনুযায়ী অনলাইন বা ডিজিটাল মাধ্যমে মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করাও অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমো, ওয়েবসাইট বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদক কেনাবেচা, বিক্রির প্রস্তাব, অর্ডার নেওয়া, সরবরাহের ব্যবস্থা করা বা এ ধরনের কার্যক্রমে সহায়তা করলে আইনের আওতায় শাস্তি হতে পারে।

⚖️ চেক ডিজঅনার (Dishonour) মামলার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।বর্তমানে আদালতে চেক ডিজঅনার সংক্রান্ত মামলার সংখ্যা উদ্বেগ...
28/06/2026

⚖️ চেক ডিজঅনার (Dishonour) মামলার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

বর্তমানে আদালতে চেক ডিজঅনার সংক্রান্ত মামলার সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অনেকেই না জেনে বা অসাবধানতাবশত এমন চেক ইস্যু করেন, যা পরবর্তীতে বড় ধরনের আইনি জটিলতার কারণ হয়ে দাঁড়ায়।
মনে রাখবেন— ✔️ পর্যাপ্ত টাকা না থাকলে চেক ইস্যু করবেন না। ✔️ চেকে তারিখ, অঙ্ক ও স্বাক্ষর সঠিকভাবে পূরণ করুন। ✔️ কোনো লেনদেনের আগে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করুন। ✔️ চেক ফেরত (Dishonour) হলে আইনে নির্ধারিত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
একটি ছোট অসাবধানতা আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলার কারণ হতে পারে। তাই সচেতন হোন, আইন জানুন এবং নিরাপদ লেনদেন করুন।
📌 চেক ডিজঅনার মামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে সংযুক্ত ফটোকার্ডটি দেখুন।
প্রয়োজনে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন।
#চেক_ডিজঅনার #চেক_অসম্মানিত ানুন #বাংলাদেশ

Address

Kanthalbaria, Puthia
Rajshahi
6260

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv. Jannatara Ferdousi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share