Adv. Maya Akter

  • Home
  • Adv. Maya Akter
Contact the practice

Adv. Maya Akter আইনি জটিলতা নিয়ে কোন প্রশ্ন থাকলে ইনব?

🤍🌸🤍
18/09/2026

🤍🌸🤍

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) কর্তৃক আয়োজিত, জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যক...
17/09/2026

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) কর্তৃক আয়োজিত, জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠার লক্ষ্যে-নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে গত ইং-১৪/০৯/২৬ তারিখে।

সভায় উপস্তিত ছিলেন প্রধান অতিথি জনাব মোঃ আমিনুল ইসলাম( জেলা প্রশাসক পাবনা), জেলা পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব মোঃ মনিরুজ্জামান, পাবনা বার এসোসিয়েশন এবং পাবনা ব্লাস্ট ইউনিটের সভাপতি এডভোকেট জনাব খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, পুলিশ সুপারের প্রতিনিধি।আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক, সমাজ সেবা কার্যালয়ের প্রতিনিধি জনাব মোঃ হাফিজুর রহমান, আইনজীবী, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং সিবিও প্রতিনিধি, থার্ড জেন্ডার দের প্রতিনিধি এবং গণমাধ্যমের প্রতিনিধি।

এই মিটিং এ আলোচনায় উঠে এসেছে প্রতিবন্ধী সমাজের উপর ওপ্রেশন কিভাবে রোধ করা যায়, থার্ড জেন্ডারদের উপর সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলে তারা কিভাবে আইনগত অধিকার নিশ্চিত করতে পারবে, এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করা যায় কিভাবে তা চমৎকার ভাবে উঠে এসেছে।

আমি যদি আশির দশকের স্টাইলিশ আইনজীবী হতাম😎দ্বিতীয়  ছবি CJM বিল্ডিং এর, আর প্রথম,  তৃতীয় ছবির বিল্ডিং আশির দশকেরও আগের ব্র...
09/09/2026

আমি যদি আশির দশকের স্টাইলিশ আইনজীবী হতাম😎দ্বিতীয় ছবি CJM বিল্ডিং এর, আর প্রথম, তৃতীয় ছবির বিল্ডিং আশির দশকেরও আগের ব্রিটিশ পিরিয়ডের ব্রিটিশদের বানানো বিল্ডিং যা এখনও পাবনা কোর্টে বিদ্যমান, এবং নিয়মিত এজলাস বসে। পাবনায় কেউ আসলে আমার আশির দশকের পিকচারের পিছনের আমার ভালো বাসার লাল বিল্ডিং দেখার দাওয়াত রইলো।❤️🖤🤍

N.B.বাই দ্যা রাস্তা এআই আমার ফেস চেঞ্জ করতে পারে নাই ফেস মোটামুটি ঠিকি আছে, কিন্তু চুল তো আমার এরকমই!আমিই পন্ডিতি করে রিববন্ডিং করে স্ট্রেইট করে রাখি🤐 হাতে একটা ডিএলআর এর মত বই ধরিয়ে দিয়েছে আর ড্রেস চেঞ্জ করে দিয়েছে জাস্ট।😅 তাছাড়া কালো ঘড়ি, জুতা সব সময়ই পড়া হয়।

এই ভূতুড়ে বিদ্যুৎ বিলের শেষ কোথায়! যেখানে ৪-৫ হাজার টাকা হাইয়েস্ট বিদ্যুৎ বিল দিতাম সেই মিটারে এ মাসে বিল ধরিয়ে দিয়েছে-...
04/09/2026

এই ভূতুড়ে বিদ্যুৎ বিলের শেষ কোথায়! যেখানে ৪-৫ হাজার টাকা হাইয়েস্ট বিদ্যুৎ বিল দিতাম সেই মিটারে এ মাসে বিল ধরিয়ে দিয়েছে-১২২০০/= টাকা!
যা বিগত কয়েক বছরের সর্বোচ্চ বিল এই মিটারে। আবাসিক মিটারে বিল সচারাচর একটু কমই আসে, আমি মিটার ইউজ করি দুইটা, কারণ বাসায় এসি চলে তিনটা, এই কারনে দুইটা এসির লাইন বাণিজ্যিক মিটারে,বাণিজ্যিক মিটার আগে থেকেই ছিলো,তাই বাণিজ্যিক মিটারেই চালানো হয়।
কিন্তু লাস্ট জুন থেকে বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে, জুন মাসে যখন বিল আসলো-৭০১৪/= টাকা ভাবলাম ইয়ার ক্লোজিং নেক্সট মান্থে হয়তো বিল সমন্বয় করে দিবে, প্রতিবছর এরকমই হয়।
কিন্তু না ভূতুড়ে বিদ্যুৎ বিলের বিলের পারদ মিটার যেন থামছেই না! জুলাইতে ধরিয়ে দিলো-৮৩৭৭/= টাকা তখনও বোকা বাঙালীর মত ভাবলাম নেক্সট মান্থে হয়তো সমন্বয় করে দিবে! ওমা আগস্টের বিল দেখে তো পুরা মাথাই হ্যাং! ব্রেইন জ্যাম হয়ে গিয়েছে সমন্বয় তো দূর কি'বাত যেখানে মে' মাসে গরম সর্বোচ্চ পিক টাইম শুরু হয় সে মাসেও আবাসিক মিটারে বিল এসেছিলো- ৪৯৮১/= টাকা চার নং পিকচারে!

মানে বিদ্যুৎ খাতে চুরি না ডাকাতি শুরু হয়েছে! কিন্তু এই ডাকাতি থামানোর কেউ নেই। তারপর তো লোডশেডিং আছেই! এত লোডশেডিং থাকে তারপরও বিদ্যুৎ বিল কিভাবে এত আসলো সে হিসেব বুঝতে পারছি না, কেউ বুঝলে একটু বুঝিয়ে দিবেন প্লীজ। আমার আবাসিক মিটারে আগেও যা চলতো এখনও তাই চলছে। তাহলে এইরকম অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল আসার কারণ টা কি!

গ্যাসের সিলিন্ডার কিনতাম ১৫০০-১৬০০ টাকা দিয়ে সেটা এখন কিনতে হচ্ছে ২০০০-২১০০ করে!
শুধু যে আমার ইউজকৃত মিটারে একার এরকম অস্বাভাবিক ভূতুড়ে বিদ্যুৎ বিল এসেছে তা নয়! সারা দেশেই সেম কন্ডিশন! সরকার দলে যারা আছেন তাদের হয়তো বিল দিতে সমস্যা হচ্ছে না! তাই আপনারা চুপ, আবার বিরোধী দলের যারা আছেন তাদেরও হয়তো কোন সমস্যা হচ্ছে না তাই আপনারাও চুপ। কিন্তু ট্রাস্ট মি আমাদের মত আম-জনতার এরকম অস্বাভাবিক ভূতুড়ে বিদ্যুৎ বিল এবং গ্যাস এর দাম নিয়ে অবস্থা কাহিল!

জনাব প্রাইম মিনিস্টার Tarique Rahman কাইন্ডলি গ্যাস এবং বিদ্যুৎ এই দুই খাতের দিকে আপনি সুনজর দিন। আমাদের মত আম জনতাকে যারা জিম্মি করে ফায়দা হাসিল করছে দূর্নীতি করছে তাদের লাগাম টেনে ধরুন প্লীজ।

আম-জনতার গ্যাস এবং বিদ্যুৎ বিলের টাকা গুণতে গুণতে নাভিশ্বাস উঠে যাচ্ছে!

01/09/2026

বাংলাদেশের ব্যবসায়ী যারা আছে তাদের ম্যাক্সিমামই মেন্টালিটি এত খারাপ যে কি বলবো! নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী ....

নতুন পে-স্কেল দিতে না দিতেই শুরু হয়ে গিয়েছে তাল-বাহানা! সব কিছুর দাম ঊর্ধ্বগতি! এতে লাভের লাভ কিছুই হবে না! বাংলাদেশের ব...
01/09/2026

নতুন পে-স্কেল দিতে না দিতেই শুরু হয়ে গিয়েছে তাল-বাহানা! সব কিছুর দাম ঊর্ধ্বগতি! এতে লাভের লাভ কিছুই হবে না!
বাংলাদেশের ব্যবসায়ী যারা আছে তাদের ম্যাক্সিমামই মেন্টালিটি এত খারাপ যে কি বলবো! নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী কিনতে গেলে যতটুকু বেতন বৃদ্ধি হয়েছে তারচেয়ে বেশি টাকা খরচ হয়ে যাবে। আর যারা বেসরকারি প্রতিষ্ঠানের জব হোল্ডার আছেন তাদের তো আরও শোচনীয় অবস্থা! আর জনসাধারণের কথা নাই বা বললাম তাদের মরার উপর খাড়ার ঘাঁ! সরকারের কাছে বিনীত অনুরোধ করবো নিয়মিত বাজার মনিটরিং এর মধ্যে রাখুন।

নতুন পে-স্কেল যেন জনসাধারণ, বেসরকারি প্রতিষ্ঠান এর জব হোল্ডার দের গলার কাঁটা না হয়ে দাঁড়ায়! আর সরকারি জব হোল্ডারদের যা দিয়েছেন সে অংশ টুকু যেন পিঁপড়া না খেয়ে যায়!

জনসাধারণের ভাবনা তো সরকারি চাকুরীজীবী যারা আছেন তাদের কারণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কিন্তু ব্যবসায়ীরা যে এর নোংরা ফাঁয়দা নিচ্ছে এটা নিয়ে সরকারের কাছে দাবি করুন যেন নিয়মিত বাজার মনিটরিং করেন।

কারণ সরকারি চাকুরীজীবীরাও বেশ কয়েকবছর যাবত তাদের পাওনা পে-স্কেল সেটা থেকে বঞ্চিত ছিলেন। নতুন পে-স্কেল এর জন্য সরকারকে সাধুবাদ জানাই, কিন্তু কাইন্ডলি জনসাধারণের কথা চিন্তা করে নিত্য প্রয়োজনীয় পণ্যের যেন অস্বাভাবিক দাম না বাড়ে সেদিকেও খেয়াল রাখা জরূরী।

অবাধ্য স্ত্রী কে স্বামী ভরনপোষণ দিতে বাধ্য নয়। [ HCD ]14 DLR High Court, page 465
29/08/2026

অবাধ্য স্ত্রী কে স্বামী ভরনপোষণ দিতে বাধ্য নয়। [ HCD ]
14 DLR High Court, page 465

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন করায় আইনমন্ত্রীর প্রশংসা করলেন অ্যাডভোকেট মায়া আক্তার।অ্যাডভোকেট মায়া আক্তার বলেন- বর্তমান...
28/08/2026

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন করায় আইনমন্ত্রীর প্রশংসা করলেন অ্যাডভোকেট মায়া আক্তার।
অ্যাডভোকেট মায়া আক্তার বলেন-
বর্তমান সমাজ ব্যবস্থায় অনেক সন্তানরা আছে বাবা-মাকে অত্যাচার করে সম্পত্তি তাদেরকে হেবা করার জন্য বা যখন সম্পত্তি দান করে দেওয়া হয় তখন বাবা মার আর কোন খোঁজ খবর রাখেন না হয়তো এই মানবিক দৃষ্টিকোণ থেকে প্রভিশনটা আমাদের আইনমন্ত্রী নিয়ে এসেছেন। উনার উদ্যোগ প্রশংসার দাবিদার।

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধন করে যে বিধানটা নিয়ে আসা হয়েছে মুসলিম ‘ল তে পরিবর্তিত আকারে তা অনেক আগে থেকেই ছ.....

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধন করে যে বিধানটা  নিয়ে আসা হয়েছে  মুসলিম 'ল তে পরিবর্তিত আকারে তা অনেক আগে থেকেই ছিলো। এ...
28/08/2026

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধন করে যে বিধানটা নিয়ে আসা হয়েছে মুসলিম 'ল তে পরিবর্তিত আকারে তা অনেক আগে থেকেই ছিলো।
একজন মুসলিম দানকৃত সম্পত্তির লভ্যাংশ জীবনব্যাপী ভোগ করবে বা দান থেকে তাকে সারা জীবন ভরণপোষণ দিতে হবে এ ধরনের শর্তসাপেক্ষে দান করতে পারতেন। তবে কখনো দখল সংরক্ষণ করে রাখতে পারতেন না কারণ দানের অন্যতম উপাদানই হচ্ছে Delivery of possession অর্থাৎ দখল হস্তান্তর। কিন্তু এখন থেকে যে দাতা সে দখল হস্তান্তর না করে তা সংরক্ষণ করে সম্পত্তি দান করতে পারবে।

বর্তমান সমাজ ব্যবস্থায় অনেক সন্তানরা আছে বাবা-মাকে অত্যাচার করে সম্পত্তি তাদেরকে হেবা করার জন্য বা যখন সম্পত্তি দান করে দেওয়া হয় তখন বাবা মার আর কোন খোঁজ খবর রাখেন না হয়তো এই মানবিক দৃষ্টিকোণ থেকে প্রভিশনটা আমাদের আইনমন্ত্রী নিয়ে এসেছেন। উনার উদ্যোগ প্রশংসার দাবিদার।

যে কারণে বিচারক হওয়ার বয়সসীমা ৩৪ হওয়া জরুরিবাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) নিয়োগব্যবস্থা দেশের সবচেয়ে প্রতিযোগিতাম...
26/08/2026

যে কারণে বিচারক হওয়ার বয়সসীমা ৩৪ হওয়া জরুরি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) নিয়োগব্যবস্থা দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক ও কঠিন সরকারি নিয়োগ পরীক্ষাগুলোর একটি। প্রিলিমিনারি, এক হাজার নম্বরের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মতো একাধিক ধাপ পেরিয়ে একজন প্রার্থীকে সিভিল জজ হওয়ার যোগ্যতা প্রমাণ করতে হয়। অর্থাৎ এখানে মেধা, আইনজ্ঞান, বিশ্লেষণী ক্ষমতা ও বিচারিক সক্ষমতার কঠিন পরীক্ষা রয়েছে।

তবু এই কঠিন প্রতিযোগিতায় অংশ নেওয়ার দরজায় একটি প্রশ্ন সামনে আসে—৩২ বছর বয়স পেরিয়ে গেলে কি একজন আইন গ্র্যাজুয়েট হঠাৎ বিচারক হওয়ার অযোগ্য হয়ে যান?

সম্প্রতি ১৯তম বিজেএস নিয়োগ বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে আইন গ্র্যাজুয়েট ও প্রার্থীদের মধ্যে যে আলোচনা তৈরি হয়েছে, তা তাই কেবল একটি নিয়োগ বিজ্ঞপ্তির প্রশ্ন নয়। এর সঙ্গে জড়িয়ে আছে সরকারি নিয়োগে ন্যায্য সুযোগ, রাষ্ট্রের মানবসম্পদের সর্বোত্তম ব্যবহার ও বিচার বিভাগের ভবিষ্যৎ মান।

দেশের মেধার অপচয় রোধের স্বার্থে, হেলথ ক্যাডারের মতো টেকনিক্যাল ক্যাডার সার্ভিস হওয়ায় বিজেএসের সর্বোচ্চ বয়সসীমা ৩২ থেকে বাড়িয়ে ৩৪ বছর করা ও বিসিএসের আদলে বিজেএসে নন–ক্যাডার ব্যবস্থা চালু করা—এ দুটি বিষয় এখন নীতিগতভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

অবশ্যই বয়স বাড়লেই কেউ ভালো বিচারক হবেন—এমন নিশ্চয়তা নেই। কিন্তু ৩২ বছর পার হলেই কেউ বিচারক হওয়ার অযোগ্য হয়ে যাবেন, এটিও গ্রহণযোগ্য যুক্তি নয়। বিচার বিভাগের নিয়োগনীতির মূল প্রশ্ন হওয়া উচিত—কে সবচেয়ে যোগ্য, শুধু কে সবচেয়ে কম বয়সী নয়।

আইনজীবী Shams Ark আরও বলেন-

৩২ বছর কি যোগ্যতার কোনো জাদুকরি সীমারেখা?
একজন প্রার্থী ৩১ বছর ১১ মাস বয়সে বিচারক হওয়ার যোগ্য, কিন্তু ৩২ বছর ১ দিন বয়সে তিনি সেই যোগ্যতা হারাবেন—এমন ধারণার পেছনে যুক্তি খুঁজে পাওয়া কঠিন। বিশেষ করে আইন পেশার ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।

একজন আইনের শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পর বার কাউন্সিলের পরীক্ষা, পেশাগত নিবন্ধন ও আদালতে কাজের বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে কোভিড–১৯ মহামারি, পরীক্ষা ও নিয়োগে বিলম্ব, দীর্ঘ সেশনজট ও অন্যান্য অনিবার্য বাস্তবতা।

ফলে একজন মেধাবী আইন গ্র্যাজুয়েটের বয়স ৩০ বা ৩১ পেরিয়ে যাওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। প্রশ্ন হলো, যে সময়ের একটি বড় অংশ প্রার্থীর নিজের নিয়ন্ত্রণে ছিল না, সেই সময়ের মূল্যও কি তাঁকেই পুরোপুরি দিতে হবে? রাষ্ট্র যদি সরকারি চাকরিতে বয়সসীমা পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা স্বীকার করে থাকে, তাহলে বিচার বিভাগীয় নিয়োগের ক্ষেত্রেও একই বাস্তবতা নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক।

বিচারিক সক্ষমতা কমে যাবে—এমন কোনো স্বতঃসিদ্ধ যুক্তি নেই; বরং আইন পেশার ক্ষেত্রে বয়সের সঙ্গে বাস্তব অভিজ্ঞতাও যোগ হতে পারে। আদালতে কাজ করা একজন আইনজীবী মামলা পরিচালনা, সাক্ষ্য–প্রমাণ, যুক্তিতর্ক, আদালতের কার্যক্রম ও বিচারপ্রার্থীর বাস্তব সমস্যার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

অবশ্যই বয়স বাড়লেই কেউ ভালো বিচারক হবেন—এমন নিশ্চয়তা নেই। কিন্তু ৩২ বছর পার হলেই কেউ বিচারক হওয়ার অযোগ্য হয়ে যাবেন, এটিও গ্রহণযোগ্য যুক্তি নয়। বিচার বিভাগের নিয়োগনীতির মূল প্রশ্ন হওয়া উচিত—কে সবচেয়ে যোগ্য, শুধু কে সবচেয়ে কম বয়সী নয়।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) নিয়োগব্যবস্থা দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক ও কঠিন সরকারি নিয়োগ পরীক্ষাগ....

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv. Maya Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Adv. Maya Akter:

Shortcuts

  • Want your practice to be the top-listed law practice?

Share