ফ্যাক্ট চেক উত্তরা ইপিজেড Fact Check Uttara EPZ

  • Home
  • Bangladesh
  • Nilphamari
  • ফ্যাক্ট চেক উত্তরা ইপিজেড Fact Check Uttara EPZ

ফ্যাক্ট চেক উত্তরা ইপিজেড Fact Check Uttara EPZ সঠিক এবং নির্ভর যোগ্য তথ্য দেওয়া এবং গুজব/বিভ্রান্তি প্রতিরোধ।

বেপজা ২৪ শে নভেম্বর কোন মিটিং কল করেনি।কিন্তু বেশ কয়েকজন এই বিষয়ে গুজব ছড়িয়ে দিচ্ছে। এ বিষয়ে বেপজার প্রেস রিলিজ সংয...
23/11/2025

বেপজা ২৪ শে নভেম্বর কোন মিটিং কল করেনি।
কিন্তু বেশ কয়েকজন এই বিষয়ে গুজব ছড়িয়ে দিচ্ছে।

এ বিষয়ে বেপজার প্রেস রিলিজ সংযুক্ত করা হলো

শ্রমিকদের অবৈধ দাবিদাওয়ায় অতিষ্ঠ হয়ে চারটি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা।
26/10/2025

শ্রমিকদের অবৈধ দাবিদাওয়ায় অতিষ্ঠ হয়ে চারটি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা।

22/10/2025

আমাদের প্রত্যেকের ঘরেই কিছু না কিছু অভাব-অভিযোগ থাকে, তেমনি প্রতিটি প্রতিষ্ঠানেরও কিছু সমস্যা থাকা স্বাভাবিক। কিন্তু তাই বলে একের পর এক আন্দোলন, অস্থিতিশীলতা সৃষ্টি—এগুলো কখনোই ভালো ফল বয়ে আনে না। ইতোমধ্যে অনেক বিদেশি ক্রেতা বাংলাদেশে অর্ডার কমিয়ে দিয়েছে এবং অন্য দেশে সেগুলো স্থানান্তর করছে।
যে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করেছে, তারা হঠাৎ করে এখানে আসেনি—অনেক কিছু যাচাই-বাছাই করেই এসেছে। এখন আমরা যা দেখাচ্ছি, তা দেখে তারা আবারও তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে।

আপনারা ফেসবুকে পোস্ট দিয়ে শ্রমিক আন্দোলনের সাথে আছি বলে যতই পোস্ট করুন না কেন, তারা কিন্তু অর্ডার কমিয়ে দেওয়ার সময় কাউকে কিছু জানাবে না। এভাবে চলতে থাকলে আগামী ২/৩ বছর বা ৫ বছর পর দেখা যাবে অনেক শ্রমিকই বেকার হয়ে পড়েছেন। তখন আর কিছু করার থাকবে না।

আমিও কারখানায় কাজ করে জীবনযাপন করি। আজ যদি আমরা নিজেদের কর্মস্থলের পরিবেশ অজুহাতে নষ্ট করি, এর ক্ষতি আজ বুঝতে না পারলেও, ভবিষ্যতে তা ভয়াবহ আকারে সামনে আসবে।

সম্প্রতি গুজবের কারণে প্যাসিফিক জিন্সে হামলা হয় এবং প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকরাই বুঝতে পারেন আসল ঘটনা, নিজেরাই কারখানা খোলার অনুরোধ জানান, এবং সেটি পুনরায় চালু হয়।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। গার্মেন্টসসহ বিভিন্ন কলকারখানায় নানা ইস্যুতে যে আন্দোলন চলছে, তা দেশের শিল্পখাতে গভীর নেতিবাচক প্রভাব ফেলছে। শ্রমিক ভাইয়েরা হয়তো বুঝতে পারছেন না, এসব আন্দোলনের ফলে দেশ ও শিল্পের কত বড় ক্ষতি হচ্ছে।
তাই দেশের স্বার্থে, খেটে খাওয়া মানুষের ভবিষ্যতের স্বার্থে—এখনই আমাদের শান্ত থাকা উচিত। ভেবে-চিন্তে, দায়িত্বশীলভাবে আচরণ করাই হবে প্রকৃত শ্রমিকের শক্তি ও প্রজ্ঞার পরিচয়।

11/05/2025

ভুলভাল যুক্তি দিয়ে এমনভাবে বুঝাবে তাতে আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাবে। আর আপনি তাদের দলে চলে যাবেন...

29/04/2025

অদ্য ২৯ এপ্রিল ২০২৫ইং তারিখে আনুমানিক সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে নীলফামারি উত্তরা ইপিজেড এর সনিক (বাংলাদেশ) লিমিটেড কোম্পানিতে একটি মেশিন ব্রাস্ট হয়ে দুইজন শ্রমিক আহত হয়।
পরবর্তীতে শ্রমিকগণ কারখানাটিতে প্রচুর ভাঙচুর অগ্নিসংযোগ এবং লুটপাট চালান।
সেই সাথে কয়েকজন বাংলাদেশী কর্মীকে মারধর করেন।
এছাড়াও চায়নিজদেরকে ধাওয়া করে মারধর করেন।

পরবর্তীতে চায়না এম্বাসি থেকে বিষয়টি নিয়ে কয়েকবার ফোন করে খোঁজখবর নেয় এবং তাদের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্নের কথা জানায়।

16/04/2025

লেখা দেখেই সেটা বিশ্বাস করে, গরম হয়ে ঝাঁপিয়ে পড়বেন না।

Address

Uttara EPZ
Nilphamari

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফ্যাক্ট চেক উত্তরা ইপিজেড Fact Check Uttara EPZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share